home top banner

খবর

চট্টগ্রাম মেডিকেলকে বিশ্ববিদ্যালয় না করার দাবি
১৩ মে, ১৪
Tagged In:  public health   Posted By:   Healthprior21
  Viewed#:   36

চট্টগ্রাম মেডিকেল কলেজকে (চমেক) বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য ২০১১ সালের প্রকল্প প্রস্তাবটি বাতিল করার দাবি জানিয়েছে জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটি। তারা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় না করে আলাদা কোনো জায়গায় বিশ্ববিদ্যালয় হতে পারে বলে মত দেয়।

গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কমিটির আহ্বায়ক ডা. মাহফুজুর রহমান।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০১১ সালের ৩১ ডিসেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজের ছয়জন শিক্ষকের পাঠানো প্রকল্প প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই সরকার কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রজ্ঞাপন জারি করেছে। প্রস্তাবে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে রোগীদের সেবামূল্য ও চার্জ বৃদ্ধি করতে বলা হয়েছে। চার্জ নির্ধারণের দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়ায় গরিব রোগীরা যেমন সেবাবঞ্চিত হবেন, একই সঙ্গে শিক্ষার্থীদেরও বিভিন্ন ধরনের ফি বেড়ে যাবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় গরিব রোগীদের একমাত্র নির্ভরতা এই হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ের আওতায় নেওয়া উচিত হবে না। সে ক্ষেত্রে এই কলেজকে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হোক। রোগীদের সেবা ও ছাত্রদের শিক্ষা ফি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বদলে সরকার নির্ধারণ করবে।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী সুভাষ বড়ুয়া, জনস্বাস্থ্য কমিটির সদস্যসচিব ডা. সুশান্ত বড়ুয়া, সিটি করপোরেশনের মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপি প্রমুখ।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: হাসপাতালে অবহেলায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু?
Previous Health News: মেডিকেল কলেজ ক্যাম্পাসে পাহাড় কেটে ঘর নির্মাণ

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')