home top banner

News

উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়ছে নতুন সংক্রামক
06 May,14
Tagged In:  malaria  mosquito disease  public health   Posted By:   Healthprior21
  Viewed#:   24

মশাবাহিত সংক্রমণে মস্তিষ্কের প্রদাহের ঘটনায় দেশের উত্তরাঞ্চলের মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সরকারের রোগ পর্যবেক্ষণ সংস্থা আইইডিসিআর বলছে, জাপানিজ এনকেফালাইটিজ (জেই) নামের এই সংক্রমণে আক্রান্ত প্রতি ১০ জন রোগীর মধ্যে চারজন আসছে রাজশাহী, রংপুর ও নওগাঁ জেলা থেকে।

নতুন এই রোগের বিষয়ে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, “এটার (জেই) সংক্রমণে মৃত্যুর হার ৩০ শতাংশ।”

“আর যারা এরপরও বেঁচে থাকে তাদের অত্যন্ত ৫০ শতাংশ বিভিন্ন ধরনের স্নায়ুবিক জটিলতায় আক্রান্ত হয়।”

আর আক্রান্তদের মধ্যে ৪০ শতাংশেরও বেশি মানুষের বয়স ১৫ বছরের কম বলে জানান তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এটাই একমাত্র মশাবাহিত রোগ যা প্রতিরোধের টিকা আবিষ্কৃত হয়েছে। ডেঙ্গুর মতো এধরনের রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই।

এই সংক্রমণ কেন উত্তরাঞ্চলে বেশি তা নিয়ে এখনো কোনো গবেষণা হয়নি বলে জানান মাহমুদুর রহমান।

তিনি বলেন, “হতে পারে সেখানে জলাশয় ও পাখির সংখ্যা বেশি।”

জেই আক্রান্ত রোগীদের মধ্যে উপসর্গ হিসেবে মাথাব্যথা, জ্বর ও ঝাঁকুনি দেখা যায়।

কিন্তু ব্যাকটেরিয়াজনিত এনকেফালাইটিস ও নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যেও একই ধরনের উপসর্গ দেখা দেয়ায় চিকিৎসকরা প্রায়ই সংশয়ের মধ্যে পড়েন। শুধুমাত্র ল্যাবরেটরির পরীক্ষাতেই তা নিশ্চিত হওয়া যায়।

আইইসিডিআরের পরিচালক বলেন, “কিন্তু এটা (নির্ণয়) কোনো ব্যাপার নয়। কারণ এর কোনো সুনির্দিষ্ট প্রতিষেধক নেই। এখানে প্রতিরোধই মূল।”

বাংলাদেশে ২০০৭ সালে প্রথমবারের মতো ধরা পড়ে জাপানিজ এনকেফালাইটিজ। গত বছরের অক্টোবর পর্যন্ত ২৯৪ জন এতে আক্রান্ত হয়েছেন, যা মোট এনকেফালাইটিজ আক্রান্ত রোগীদের প্রায় ৭ শতাংশ।

মশাবাহিত রোগ বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবছর থেকে বিষয়টি নিয়ে দিবস পালনের উদ্যোগ নিয়েছে। 

বিশ্বের কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম যেখানে মশাবাহিত ছয়টি রোগই দেখা যায়। এগুলো হলো- ম্যালেরিয়া, কালাজ্বর, ফাইলেরিয়াসিস, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জাপানিজ এনকেফালাইটিজ।

সূত্র - বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Please Login to comment and favorite this News
Next Health News: পরিবেশের বন্ধু ‘বন্ধু চুলা’
Previous Health News: চিকিৎসক কর্তৃক ঢাবি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছাত্রলীগের প্রতিবাদ

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')