home top banner

News

ভোলায় ক্লিনিকে ও কুষ্টিয়ায় হাসপাতালে ভাঙচুর
24 October,13
Tagged In:  hospital news   Posted By:   Healthprior21
  Viewed#:   29

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে (অস্থায়ী) অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগে প্রসূতির স্বজনেরা গতকাল বুধবার প্রসূতি ওয়ার্ড ও অস্ত্রোপচার কক্ষের আসবাব ভাঙচুর করেছেন। একই দিন ভোলা সদর উপজেলায় ‘হাবিব মেডিকেল সেন্টার’ নামে একটি ক্লিনিকে অবহেলায় জান্নাত বেগম নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ এনে তাঁর স্বজনেরা সেখানে হামলা ও ভাঙচুর করেছেন।
কুষ্টিয়ায় হামলা ও ভাঙচুরের ঘটনায় হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার নাজমা খানম ২০-২৫ জনকে আসামি করে মামলা করেছেন। কুষ্টিয়া মডেল থানার পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গত মঙ্গলবার সদর উপজেলার জুগিয়া গ্রামের রিক্তা খাতুন নামের এক প্রসূতি হাসপাতালে ভর্তি হন। গতকাল সকালে রিক্তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণের মধ্যে মারা যায়। এরপর চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে প্রসূতির প্রায় ৩০-৩৫ জন স্বজন হাসপাতালে সেবিকাদের ওপর চড়াও হন। একপর্যায়ে হাসপাতালের অস্ত্রোপ্রচার কক্ষে ঢুকে তাঁরা কিছু আসবাব ভাঙচুর করেন এবং প্রসূতি ওয়ার্ডের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। জানতে চাইলে হাসপাতালের সহকারী পরিচালক আজিজুন নাহার প্রথম আলোকে বলেন, ‘ভূমিষ্ঠ হওয়া নবজাতকের ওজন ছিল মাত্র এক হাজার ৩৮০ গ্রাম। এমন নবজাতকের বাঁচার ঘটনা বিরল। তা ছাড়া কোনো চিকিৎসকের অবহেলা থাকলে সেটা সংশ্লিষ্ট ব্যক্তিরা জানাতে পারতেন। অস্ত্রোপ্রচার কক্ষে হামলা ও ভাঙচুর করা ঠিক হয়নি।’
জান্নাতের মা নূরজাহান বেগমের ভাষ্যমতে, ভোলা সদর উপজেলার সদুরচর গ্রামের শেখ ফরিদের স্ত্রী জান্নাতকে মঙ্গলবার সকালে ভোলা শহরের হাবিব মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। ভোলা সদর হাসপাতালের গাইনি সার্জন রজত কুমার রোগীকে দেখে স্বাভাবিক প্রসবের জন্য অপেক্ষা করতে বলেন। বিকেল পাঁচটার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর একটি কন্যাসন্তানের জন্ম হয়। এর কিছুক্ষণ পর রোগীর অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন ক্লিনিকের দায়িত্বশীলদের ডাকলেও কেউ আসেননি। সন্ধ্যায় অবস্থার আরও অবনতি হলে ক্লিনিকের লোকজন রোগীকে তাঁর স্বজনদের বরিশাল নিয়ে যেতে বলেন। রাত আটটার দিকে বরিশালে নেওয়ার পথে জান্নাতের মৃত্যু হয়। মৃত্যুর খবর পেয়ে জান্নাতের স্বজনেরা এসে হামলা চালিয়ে ক্লিনিকের দরজার কাচ ও আসবাব ভাঙচুর করেন।
মৃত নারীর মামা সেলিম গাজী বলেন, এ ঘটনায় তাঁরা মামলা করবেন। ক্লিনিকের পরিচালক ও বরিশালের সিভিল সার্জন মিজানুর রহমান বলেন, অস্ত্রোপচারের পর অবস্থা খারাপ দেখে রোগীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তাঁর স্বজনেরা বিলম্ব করায় এমন হতে পারে।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: খাদ্যে বিষক্রিয়ায় স্ত্রীর মৃত্যু, স্বামী ও ছেলে অসুস্থ
Previous Health News: পাঁচ চিকিৎসকসহ সাতজনের বিরুদ্ধে মামলা

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')