home top banner

খবর

রোগী বহনকারী গাড়িও হরতালে রেহাই পায়নি
২৮ অক্টোবর, ১৩
Tagged In:  strike   Posted By:   Healthprior21
  Viewed#:   58

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থেকে গতকাল রোববার দুপুরে হরতাল চলাকালে অন্তঃসত্ত্বা এক নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তাঁর দুই স্বজন। এম এ আজিজ স্টেডিয়ামের মূল ফটকের সামনে পৌঁছালে হরতাল-সমর্থকেরা তাঁদের অটোরিকশা থেকে নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেন।

অন্তঃসত্ত্বা ওই নারীর মতো হাসপাতালগামী অনেক রোগীকে গতকাল হরতালের ভয়াবহ নির্মমতার শিকার হতে হয়। গতকাল হরতালের প্রথম দিন নগরের বিভিন্ন স্থানে রোগী বহনকারী অটোরিকশা ভাঙচুর করা হয়। অনেক অটোরিকশায় আগুন দেন হরতাল-সমর্থকেরা। হরতালে রোগী নিয়ে বিপাকে পড়েন স্বজনেরা।

অন্তঃসত্ত্বা ওই নারীর সঙ্গে থাকা স্বজন নাদিয়া খানম ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘নগরের স্টেডিয়াম ফটকের সামনে পৌঁছালে কয়েকজন পিকেটার গাড়িটির গতিরোধ করেন। তাঁদের আমরা বারবার বলেছি, গাড়িতে অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। আমরা হাসপাতালে যাচ্ছি। তার পরও তাঁরা আমাদের অটোরিকশা থেকে নামিয়ে তাতে আগুন দিয়ে পালিয়ে যান।’

নাদিয়া খানম বলেন, পিকেটারদের বেপরোয়া আচরণে অন্তঃসত্ত্বা নারীটি ভয় পেয়ে যান। এ সময় তিনি ভয়ে কান্নায় ভেঙে পড়েন। তাঁরা তাড়াতাড়ি একটি রিকশায় করে অন্তঃসত্ত্বা নারীটিকে হাসপাতালে নিয়ে যান।

একইভাবে নগরের চৌমুহনী এলাকা থেকে এক মাস বয়সী কন্যা অনন্যা বড়ুয়াকে নিয়ে নগরের জিইসি মোড়ে একটি বেসরকারি হাসপাতালে যাচ্ছিলেন অজন্তা বড়ুয়া। তাদের অটোরিকশাটি গরিবুল্লাহ শাহ মাজার এলাকায় পৌঁছালে কয়েকজন পিকেটার এটি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। একটি ইট কাচ ভেঙে চালকের মুখে আঘাত করে। এতে তাঁর চোয়াল ফেটে যায়। কাচ ভেঙে আহত হন অজন্তা ও তাঁর শাশুড়ি। আহত অটোরিকশা চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অজন্তা বড়ুয়া জানান, ঠান্ডায় তাঁর শিশুকন্যার বুকে কফ জমে গেছে। তাই তিনি শিশুটিকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। তখন এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গিয়ে দেখা যায়, রিকশা এমনকি ভ্যানে করে রোগীদের হাসপাতালে আনা হচ্ছে। রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, রিকশা-ভ্যানে আসতে গিয়েও পথে পথে নানা বিড়ম্বনার শিকার হতে হয়েছে তাঁদের।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, রোগীদের কেউ রিকশায়, কেউ ভ্যানগাড়িতে করে হাসপাতালে আসছেন। বেশি গুরুতর হলে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হচ্ছে।

 

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: মুখের অণুজীব থেকে জাতিগত বৈশিষ্ট্য নির্ণয়
Previous Health News: স্তন ক্যান্সারের নির্দেশক জিন আবিস্কার

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')