home top banner

খবর

বেতনের দাবিতে চিকিৎসক কর্মকর্তাদের কর্মবিরতি
২১ নভেম্বর, ১৩
Tagged In:  strike  doctor%27s strike   Posted By:   Healthprior21
  Viewed#:   26

বকেয়া বেতনের দাবিতে ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যসেবা হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা গত সোমবার থেকে কর্মবিরতি পালন করছেন। ডায়াবেটিক সমিতি ও স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্পের আওতায় পরিচালিত এই হাসপাতালের ১২৬ জন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী সাত মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না।
স্বাস্থ্যসেবা হাসপাতাল সূত্র জানায়, ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতি ও স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্পের আওতায় ২০০৬ সালে স্বাস্থ্যসেবা হাসপাতালের কার্যক্রম শুরু হয়। এ প্রকল্পের অধীনে ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতাল ও রানীশংকৈল স্বাস্থ্যসেবা কেন্দ্রে ১২৬ জন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী কাজ করছেন। কিন্তু সাত মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না। এরই প্রতিবাদে এবং বেতনের দাবিতে গত সোমবার এক ঘণ্টা, মঙ্গলবার দুই ঘণ্টা ও গতকাল বুধবার তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেন তাঁরা। আজ বৃহস্পতিবার হাসপাতালে পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতালের নির্বাহী পরিচালক এ কে এম একরামুল হোসেন জানান, হাসপাতালের যাবতীয় আয় নিয়মানুযায়ী প্রকল্পের নির্দিষ্ট ব্যাংক হিসাব নম্বরে পাঠিয়ে দিতে হয়। মাসিক চাহিদার ভিত্তিতে হাসপাতাল থেকে পরিচালনার খরচ ফেরত আসে। কিন্তু বছর খানেক ধরে মাসিক চাহিদা অনুযায়ী টাকা না পাওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাকি পড়েছে। তিনি জানান, কর্তৃপক্ষ জানিয়েছে, নিজেদের আয় থেকেই হাসপাতালের ব্যয় চালাতে হবে। হাসপাতাল পরিচালনায় মাসে বেতন-ভাতাসহ গড়ে ২৫-২৬ লাখ টাকা খরচ হয়। কিন্তু আয় হচ্ছে ১৮-১৯ লাখ টাকা। তাই ভর্তুকি না পেলে প্রকল্প পরিচালনা অসম্ভব।
হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী তপন দাস বলেন, ‘সর্বশেষ বেতন পেয়েছি গত মার্চে। সাত মাস ধরে তা-ও না পেয়ে পরিবার নিয়ে কষ্টে আছি। দোকানিরাও এখন আর বাকিতে পণ্য দিতে চাইছেন না। বকেয়া বেতন না পেলে এখন আর মরণ ছাড়া উপায় নাই।’
চিকিৎসক নূর আলম মণ্ডল বলেন, কর্তৃপক্ষের সঙ্গে বারবার কথা বলেও বকেয়া বেতন-ভাতা পাওয়ার বিষয়ে কোনো আশ্বাস পাওয়া যায়নি। ’
সমিতির সাধারণ সম্পাদক শাহেদ কামাল চৌধুরী বলেন, ‘আমরা সব সময় প্রকল্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। যোগাযোগ করছি বলেই সাত মাসের বেতন বকেয়া। যোগাযোগ না করলে বছরেরও বেশি সময় ধরে বেতন-ভাতা পাওনা থাকত। প্রকল্প কর্তৃপক্ষ কখনোই নিজেদের আয়ে হাসপাতালের ব্যয় চালাতে হবে বলে নির্দেশ দেয়নি।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: প্রতারকদের পছন্দ সরকারি চাকরি!
Previous Health News: হঠাৎ দাম বাড়ল ওষুধের

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')