home top banner

খবর

সলিমুল্লাহ ও রামেকে চিকিৎসক-সাংবাদিক দ্বন্দ্ব : দুই তদন্ত কমিটি
২২ এপ্রিল, ১৪
Tagged In:  public health   Posted By:   Healthprior21
  Viewed#:   40

স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, মিটফোর্ড হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিত্সকদের সঙ্গে সাংবাদিকদের দ্বন্দ্বের ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ মঙ্গলবার বিকেলে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

গত শনিবার মিটফোর্ড হাসপাতালে সাংবাদিক মারধরের ঘটনায় সোমবার ঢাকার হাকিম আদালতে মামলা করেন একুশে টেলিভিশনের পরিচালক মো. জাহিদুল ইসলাম। এতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল  মো. জাকির হাসান, শিক্ষানবিশ চিকিত্সক শাহিন, শাওন, সোয়েব ও নাইমকে আসামি করা হয়। মামলার খবর পেয়ে হাসপাতালের শিক্ষানবিশ চিকিত্সকরা তাত্ক্ষণিক কর্মবিরতি শুরু করেন। কর্মবিরতি এখনো অব্যাহত আছে।

রবিবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে শিক্ষানবিশ চিকিত্সকদের হামলার শিকার হন বেশ কয়েকজন সাংবাদিক। এ সময় তাঁরা কয়েকজন সাংবাদিককে মারধর এবং পাঁচটি ক্যামেরা ভাঙচুর করেন। এ ঘটনায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হন।

বৈঠকে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, গোলাম সারওয়ার, বাসসের সম্পাদক আবুল কালাম আজাদ, স্বাচিপ নেতা আর্সালান প্রমুখ। - 

সূত্র - দৈনিক কালের কণ্ঠ

Please Login to comment and favorite this News
Next Health News: হাসপাতালের তথ্য সরবরাহে মুখপাত্র নিয়োগ করা হবে
Previous Health News: হাসি-তামাশা বয়স্কদের স্মৃতির উন্নতি ঘটায় ও রক্তচাপ কমায়

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')