home top banner

খবর

বেনাপোলের কমিউনিটি ক্লিনিক
০৭ এপ্রিল, ১৪
Tagged In:  public health   Posted By:   Healthprior21
  Viewed#:   29

শার্শার বেনাপোলে পল্লী এলাকার স্বাস্থ্যসেবায় দুস্থ ও অসহায় রোগীদের ভরসা হয়ে উঠেছে কমিউনিটি ক্লিনিক। গত ১ বছরে উপজেলার ৩৯টি কমিউিনিটি ক্লিনিক থেকে প্রায় ৩ লাখ নারী-পুরুষ-শিশু চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেছেন। 

স্থলবন্দর বেনাপোল পৌরসভা ও সীমান্ত পল্লীখ্যাত এ উপজেলার ১১টি ইউনিয়নের ১৮৩টি গ্রামের ১০ লাখ মানুষের স্বাস্থ্যসেবায় রয়েছে একটি মাত্র সরকারি স্বাস্থ্যকেন্দ্র ‘নাভারন হাসপাতাল’। এ হাসপাতাল থেকে ২০১৩ সালে গত ১ বছরে চিকিৎসা নিয়েছে মাত্র ৪৬ হাজার রোগী।

পল্লী জনগোষ্ঠীর চিকিৎসায় ব্যাপক ভূমিকা রাখতে শুরু করেছে কমিউনিটি ক্লিনিক। সরকারের এ উদ্যোগটি অসহায় সাধারণ মানুষের খুবই উপকারে আসছে। তবে রোগীরা জানান, পর্যাপ্ত ওষুধ ও নেবুলাইজেশন মেশিন হলে তারা আরও উপকৃত হতো।

বেনাপোল গয়ড়া গ্রামের কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক শাহনাজ খাতুন জানান, ক্লিনিকটি হওয়ায় দু:স্থ ও অসহায় মানুুষেরা সহজেই চিকিৎসা সুবিধা নিতে পারছে। প্রতিদিন শতাধিক রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে এখানে। তবে শিশুদের চিকিৎসা সরঞ্জামের অভাবে রয়েছে। 

ছাটআচড়া কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক কুলসুম জানান, এখানে প্রতিদিন প্রায় ১শ রোগীর ওষুধপথ্য দেওয়া হয়। গ্রামের নারীরা জন্ম নিয়ন্ত্রণে খোলামেলাভাবে আলোচনা করে ব্যবস্থা নিচ্ছেন। 

এই কমিউনিটি ক্লিনিকে শিশুর চিকিৎসা নিতে আসা গৃহবধু রহিমা খাতুন বলেন, ‘আমরা বিনামূল্যে ওষুধ ও ফ্রি চিকিৎসা পেয়ে অনেক উপকৃত হচ্ছি। আমাদের পক্ষে সংসারের কাজ ফেলে দূরে গিয়ে বেশিদামে ওষুধ ফি দিয়ে চিকিৎসা করানো সম্ভব হতো না। - 

সূত্র - risingbd.com

Please Login to comment and favorite this News
Next Health News: ডাকাতির প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি
Previous Health News: রংপুরে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম চালু

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')