home top banner

খবর

বাণিজ্যে রূপ নিয়েছে চিকিৎসা ব্যবস্থা
০২ ফেব্রুয়ারী, ১৪
Tagged In:  health sector in Bangladesh   Posted By:   Healthprior21
  Viewed#:   34   Comments#:   1   Favorites#:   1

চিকিৎসা ব্যবস্থা একটি বিশাল বাণিজ্যে রূপ নিয়েছে। অনেক ক্ষেত্রেই চিকিৎসা নেওয়ার ক্ষমতা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এই অভিমত ব্যক্ত করা হয়।

দেশে ভেজাল খাদ্য খাওয়ার কারণে মানুষের শরীরে অনেক ধরণের রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। আর প্রতিকার হিসেবে নতুন নতুন হাসপাতাল নির্মাণসহ কেবল চিকিৎসা ব্যবস্থায় জোর দেওয়া হচ্ছে। এতে রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।

বিএমএ এর সাবেক সভাপতি ডা. রশিদ ই মাহবুব বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রম শুধু চিকিৎসা সংক্রান্ত কার্যক্রমের সীমাবদ্ধ। জনস্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্যে প্রথমে শিক্ষা কারিকুলামে স্বাস্থ্য শিক্ষা সম্পৃক্ত করতে হবে। প্রতিটি স্কুলকে ছাত্রদের মেডিক্যাল রেকর্ড রাখতে বাধ্য করতে হবে। চিকিৎসা ব্যবস্থা একটি বিশাল বাণিজ্যে রূপ নিয়েছে।’

তিনি আরো বলেন কোনো হাসপাতালে প্রাইমারি  সেকেন্ডারি এবং  টারসারি  চিকিৎসা প্রদান করা হয় তা সুস্পষ্টভাবে প্রর্দশন করার ব্যবস্থা করতে হবে। এ্যাম্বুলেন্সের অনুমোদনের পূর্বে ড্রাইভার আর সহযোগীদের ফার্স্ট এইড জ্ঞান রয়েছে তা নিশ্চিত করা।

ডা.  লেলিন চৌধুরী বলেন, স্বাস্থ্যকে পণ্য নয়, মানবাধিকার হিসেবে গণ্য করতে হবে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রতি মনোযোগী হতে হবে। দেশের স্বাস্থ্য ব্যবস্থা কি হবে এ বিষয়ে আমাদেরই সিদ্ধান্ত নিতে হবে, বাইরের কোনো গোষ্ঠীর চাপিয়ে দেওয়া  সিদ্ধান্ত  গ্রহণ করা যাবে না।

গোল টেবিল বৈঠোকে আরো উপস্থিত ছিলেন বারডেমের ল্যাবরেটরি সার্ভিসের পরিচালক অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশের চেয়ারম্যান এম. মুজাহেরুল হক, বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন এ কে এম মাকসুদ, পবা সম্পাদক সৈয়দ মাহবুবুল আলম, হেলথ এন্ড হোপের পরিচালক ডা. লেনিন চৌধুরী প্রমুখ।

সূত্র - risingbd.com

Please Login to comment and favorite this News

Comments

Mahfoozur Rahman | Feb 2, 2014

আসলেই আমাদের সচেতনতার অভাবের কারনেও কিছু অসাধু বণিক আমাদের এই যায়গাটার সুযোগ নিয়ে বানিজ্য করছে। দেশের সুশীল সমাজ এগিয়ে এলে অচিরেই এই সমসার সমাধান হবে আশা করি।

Next Health News: রোগ প্রতিরোধে জোর দিতে হবে
Previous Health News: শিশু মনের অবসাদ ডেকে আনে হৃদরোগ

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')