home top banner

News

স্বাস্থ্য খাত থেকে রাজনৈতিক ক্যানসার দূর করা হবে
07 April,14
Tagged In:  health sector in Bangladesh  public health   Posted By:   Healthprior21
  Viewed#:   23

স্বাস্থ্য খাত থেকে রাজনৈতিক ক্যানসার দূর করা হবে। স্বাস্থ্যসেবা নিয়ে কোনো দলবাজি করতে দেওয়া হবে না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি  মিলনায়তনে স্তন ও জরায়ু ক্যানসার শীর্ষক সেমিনার ও স্ক্রিনিং ক্যাম্পের  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।   তিনি বলেন, বিএনপি-জামায়াত জাতীয় পতাকা ও জাতীয় সংগীত এবং জাতির জনককে নিয়ে বিতর্কের সৃষ্টি করছে। বঙ্গবন্ধুকে ছোট করতে গিয়ে তারা নিজেরা ছোট হয়ে যাচ্ছে। গরীব মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে  অতি দ্রুত হেলথ কার্ড ও হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা হচ্ছে বলে মন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন। তিনি আরো বলেন, যে সকল ডাক্তারদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য গ্রামে পাঠানো হয়েছে তাদের গ্রামে থেকেই চিকিৎসাসেবা দিতে হবে। কেউ যদি গ্রামে গিয়ে চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে চাকরিচ্যুত করা হবে। মোহাম্মদ নাসিম আরো বলেন, যেসব ডাক্তার গ্রামে যাবেন তাদের যানবাহনের ব্যবস্থা করা হবে। আমি বিশ্বব্যাংকের সঙ্গে কথা বলেছি। তারা এ খাতে আমাদের অনুদান দেবে। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু থানা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি ক্ষমতায় এসে তা বন্ধ করে দিয়েছিল। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে স্বাস্থ্যসেবাকে গ্রাম পর্যায়ে পৌঁছে দেয় এবং গ্রামেগঞ্জে কয়েক হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করা করেছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, প্রকৃত সাংবাদিকদের বঙ্গবন্ধু মেডিকেল কলেজে অর্ধেক খরচে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি- ডিআরইউ এর সভাপতি শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এবং ডিআরইউ এর সাংগঠনিক সম্পাদক মুরসালিন নোমানীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ  ক্যানসার ইনিস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফা, ওয়ালটনের গেমস অ্যান্ড স্পোর্টস বিভাগের অতিরিক্ত পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার,  ডিআরইউ এর সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ, যুগ্ম-সম্পাদক শরিফুল ইসলাম, ডিআরইউ এর নারী বিষয়ক সম্পাদিকা সৈয়দা লুৎফা শাহানা প্রমুখ। - 

সূত্র - risingbd.com

Please Login to comment and favorite this News
Next Health News: রংপুরে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম চালু
Previous Health News: বাগেরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')