home top banner

খবর

আবাসিক ভবন থেকে চিকিৎসকের লাশ উদ্ধার
০৬ এপ্রিল, ১৪
Tagged In:  public health   Posted By:   Healthprior21
  Viewed#:   21

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক ভবন মেঘনার নিচতলার একটি কক্ষ থেকে গতকাল শনিবার এক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মোহাম্মদ হাসিবুল হক হাসান (৩৭)। তিনি এ হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ছিলেন। পরিবারের অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে।

গতকাল দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কক্ষে ছেলের লাশ নিতে এসেছিলেন তাঁর বাবা আবদুল হামিদ ও মা ফাতেমা হামিদ। বাবা বলেন, ‘আমার একমাত্র ছেলেকে হত্যা করা হয়েছে।’

মা ফাতেমা হামিদ বলেন, ‘সর্বশেষ গত বুধবার সন্ধ্যায় ওর সঙ্গে কথা হয়। এর পর থেকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও তাঁর সঙ্গে কথা বলতে পারিনি।’ হাসপাতালের আবাসিক ভবনে হাসিবুল হক হাসানের কক্ষের পাশে পরপর তিনটি কক্ষে থাকতেন পূর্ণ জীবন চাকমা, মিঠুন চাকমা ও রতন খিসা নামের তিন চিকিৎসক। ছুটি কাটিয়ে গতকাল সকালেই তাঁরা ভবনে ফেরেন। তাঁরা জানান, গতকাল সকালে বাড়ি থেকে ফিরে কক্ষের কাছে আসতে পচা গন্ধ পান। পরে পাশের কক্ষের জানালার ফাঁক দিয়ে দেখেন, হাসিবুল হক হাসানের মৃতদেহ খাটের ওপর পড়ে আছে। দরজা বাইরে দিয়ে ছিটকিনি লাগানো। কক্ষের আসবাব এলোমেলো। রক্তমাখা বালিশ মেঝেতে পড়ে আছে। পুরো শরীর রক্তমাখা। মাথার একপাশ থেঁতলানো। মৃতদেহ ফুলে গেছে। সঙ্গে সঙ্গে তাঁরা বিষয়টি হাসপাতালের পরিচালক ও অন্য চিকিৎসকদের জানান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লাশের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে বলে চিকিৎসকেরা জানান।

হাসিবুল হক হাসানের আত্মীয়স্বজন ও একাধিক সহকর্মী জানান, তিনি মাদকাসক্ত ছিলেন। তাঁর কক্ষে প্রায়ই বহিরাগতরা আসা-যাওয়া করত। কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তাঁকে দুই দফা শোকজ করা হয়। তাঁর দুই মাসের বেতনও বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো একসময় বহিরাগতরা তাঁকে হত্যা করে চলে যায়।

পারিবারিক সূত্র জানায়, হাসিবুলের বাসা ঢাকার সবুজবাগ এলাকায়। তিন বোন, এক ভাইয়ের মধ্যে দ্বিতীয়। তিনি ২৪তম বিসিএসে চিকিৎসা কর্মকর্তা হিসেবে নিয়োগ পান।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক চিকিৎসক হাবিব আবদুল্লাহ সোহেল বলেন, ‘যতটুকু জেনেছি, ওই চিকিৎসক নেশা করত। পরিবারের সদস্যরা সময়মতো ব্যবস্থা নেয়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।’

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি পালিত
Previous Health News: সুস্থতার পথে সেই শিশুটি

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')