home top banner

খবর

কীটনাশকমুক্ত আম পেতে...
১৩ মে, ১৪
Tagged In:  food adulteration   Posted By:   Healthprior21
  Viewed#:   29

মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের কারণে ফলমূল, শাকসবজি নিয়ে মানুষ যখন আতঙ্কে, তখন কীটনাশকমুক্ত আম উৎপাদনের পদ্ধতি নিয়ে চাঁপাইনবাবগঞ্জে চলছে গবেষণা৷ চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণাকেন্দ্রের (আম গবেষণাকেন্দ্র) বিজ্ঞানীরা কীটনাশকের ব্যবহার এড়াতে দুটি পদ্ধতি নিয়ে গবেষণা করছেন৷

কীটনাশকমুক্ত আম উৎপাদনের পদ্ধতি দুটির একটি হচ্ছে গাছে ছাঁকনি জাল (ফিল্টার নেট), অপরটি আমে প্যাকেট ব্যবহার৷ গবেষণাকেন্দ্রের বিজ্ঞানীদের দাবি, এ দুই পদ্ধতির প্রসারে কীটনাশকের ব্যবহার যেমন কমবে, তেমনি স্বাস্থ্যসম্মত আম খেতে পারবে মানুষ৷ পাশাপাশি আম উৎপাদনকারীরাও লাভবান হবেন৷

গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা জমির উদ্দীন জানান, নতুন একটি নাবি জাতের আম নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি দেখেন, ব্যাপক পোকামাকড়ের আক্রমণের শিকার হচ্ছে আমটি। এ সময় তিনি কীটনাশক ব্যবহার না করে গোটা গাছটি ছাঁকনি জাল দিয়ে ঢেকে দেন৷ ২০১২ সালে তিনি এ পদ্ধতি প্রয়োগ করেন৷ এতে আশাব্যঞ্জক ফল পাওয়ার পর পরের বছরও একই পদ্ধতি ব্যবহার করে ভালো ফল পান। এ বছরও গবেষণাকেন্দ্রের বেশ কিছু গাছে এ পদ্ধতিতে আম উৎপাদন করা হচ্ছে৷

আরেকটি গাছ ঢেকে দেওয়া হয়েছে ছাঁকনি জাল দিয়ে l ছবি: প্রথম আলোজমির উদ্দীন বলেন, মুকুল আসার ঠিক আগ মুহূর্ত থেকে আম মটরদানার আকার ধারণ করা পর্যন্ত চাষিদের তিনবার কীট ও ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হয়৷ সর্বোচ্চ পাঁচবারের বেশি স্প্রে করা পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু আম ব্যবসায়ীরা বেিশ ফলনের আশায় ১৫ থেকে ৩৫ বার পর্যন্তও স্প্রে করেন। আমের মৌসুম এলে এ জেলায় কোটি কোটি টাকার কীটনাশক বিক্রি হয়ে থাকে৷

বিজ্ঞানী বলেন, একটি ১৮ থেকে ২০ বছরের স্বাস্থ্যবান গাছে ১৫ থেকে ২০ বার স্প্রে করতে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা লাগে৷ অথচ ছাঁকনি জাল দিয়ে গাছ ঢেকে দিতে খরচ পড়বে এক থেকে দেড় হাজার টাকা। একটি জাল ৮ থেকে ১০ বছর পর্যন্ত ব্যবহার করা যায়। আগামী বছর থেকে এ পদ্ধতিতে উৎপাদিত আম বাজারজাত করার আশা প্রকাশ করেন তিনি৷

অপর পদ্ধতিটি হচ্ছে চীন থেকে আনা বিশেষ ধরনের কাগজের ঠোঙায় আম মুড়ে দেওয়া৷ গবেষণাকেন্দ্রে পরীক্ষামূলকভাবে এবারই এ পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে৷ এ কাজের সঙ্গে যুক্ত বৈজ্ঞানিক কর্মকর্তা সরফ উদ্দীন বলেন, খুব বেিশ বড় গাছে এ পদ্ধতি প্রয়োগ করা যায় না৷ ৮ থেকে ১০ বছর বয়সী একটি গাছে আমের বয়স ৪০-৪৫ দিন হওয়ার পর প্রতিটি আম এই বিশেষ ধরনের ঠোঙায় পুরে দেওয়া হয়। তিনি আরও জানান, ৮ থেকে ১০ বছরের একটি আমগাছে প্রায় ১৬০ থেকে ১৮০টির মতো আম হয়৷ এ জন্য ব্যয় হবে ৭৩০ থেকে ৭৫০ টাকা৷ প্রতিটি ব্যাগ দুই বছর ব্যবহার করা যেতে পারে৷ অথচ এ রকম একটি গাছে স্প্রে করতে ৬২০ টাকার মতো খরচ হয়৷

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: পঞ্চগড়ে আট ওষুধের দোকানকে জরিমানা
Previous Health News: অনাগত সন্তানের জন্য গর্ভবতী মায়ের আবেগ সৃষ্টি করে হরমোন

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')