home top banner

স্বাস্থ্য টিপ

ঈদের আগেই ওজনটা কমান মাত্র ১৫ দিনে
১২ জুলাই, ১৪
Tagged In:  diet plan  diet food  
  Viewed#:   292

Ramadan-fast

সামনে ঈদ, আর ঈদ মানেই অনেক সাজসজ্জার জমকালো আয়োজন। সকলেই চান ঈদের দিনে তাঁকে লাগুক সারা বছরের মাঝে সবচাইতে সুন্দর। পোশাক তৈরি ও রূপচর্চা নিশ্চয়ই শুরু হয়ে গেছে? কিন্তু বাড়তি ওজনটার কী করবেন? থাক, আর চিন্তা করতে হবে না। ঈদের আগেই মাত্র ১৫ দিনে বেশ কয়েক কেজি ওজন কমানোর সিক্রেট ফর্মুলা নিয়ে হাজির হলাম আমরা। নিজের সুবিধা মত বেছে নিয়ে অনুসরণ করুন যে কোন একটি পদ্ধতি, আর ঈদের আগেই হয়ে উঠুন স্লিম। একই সাথে হয়ে উঠুন সৌন্দর্যে ঝলমলে।

 
বেছে নিন ডায়েট চার্ট-
ওজন কমাতে চাইলে প্রথমেই ডায়েট করতে হবে। কিন্তু এত যে রকমারি স্বাদের ইফতার, সেগুলো খাবেন না? অবশ্যই খাবেন। এখানে দেয়া হলো নারী ও পুরুষের জন্য দুটি ভিন্ন ডায়েট চার্ট। বলাই বাহুল্য যে নারী ও পুরুষের শরীরের গড়ন ভিন্ন, ক্যালোরির প্রয়োজনও ভিন্ন। তাই তাঁদের ডায়েট চার্টটাও হবে আলাদা।

নারীদের সারাদিনের ডায়েট চার্ট
ক্যালরি—১২০০

ইফতার:
ছোলা ভাজা আধা কাপ = ৮০ গ্রাম,
পেঁয়াজু দুটি ছোট,
বেগুনি একটি,
খেজুর দুটি,
কলা ছাড়া ফল যেকোনো একটি,
সুগার ফ্রি দিয়ে শরবত এক গ্লাস,
হালিম এক বাটি (সুপের),
আলুর চপ একটি
মুড়ি এক মুঠো

সন্ধ্যা রাতে:
ভাত এক কাপ = ১২০ গ্রাম,
মাছ অথবা মাংস এক টুকরা = ৩০ গ্রাম,
সবজি ইচ্ছামতো।

সেহরিতে:
ভাত দেড় কাপ,
মাছ অথবা মাংস এক টুকরা = ৩০ গ্রাম,
ডাল আধা কাপ,
সবজি ইচ্ছেমতো,
দুধ আধা কাপ।

পুরুষের জন্য ডায়েট চার্ট
ক্যালরি ১৬০০

ইফতার:
ছোলা ভাজা ৩/৪ কাপ = ১২০ গ্রাম,
পেঁয়াজু তিনটি ছোট,
বেগুনি দুটি,
মুড়ি এক কাপ,
খেজুর দুটি,
সুগার ফ্রি দিয়ে শরবত এক গ্লাস
ফল যেকোনো একটি,
হালিম দুই বাটি (সুপের),
আলুর চপ দুটি।

সন্ধ্যা রাতে:
ভাত আড়াই কাপ = ৩০০ গ্রাম,
মাছ অথবা মাংস দুই টুকরা = ৬০ গ্রাম,
সবজি ইচ্ছেমতো

সেহরিতে:
ভাত দুই কাপ = ৩৬০ গ্রাম,
মাছ অথবা মাংস দুই টুকরা = ৬০ গ্রাম,
ডাল এক কাপ,
সবজি ইচ্ছেমতো,
দুধ এক কাপ।
 
একটুখানি ব্যায়াম-
এই ডায়েটটুকু করলে এমনিতেই ওজন কমবে। কিন্তু যদি আপনি আরেকটু বেশি ওজন ঝরাতে চান, তাহলে করুন খানিকটা শারীরিক পরিশ্রমও। কিন্তু কীভাবে করবেন রোজায় ব্যায়াম? পরামর্শ হচ্ছে, ব্যায়ামটা করুন ইফতারের আগে! হ্যাঁ, ইফতারের পর এত আলসে লাগবে যে ব্যায়াম করার এনার্জি পাবেন না। তাই ব্যায়াম সেরে নিন ইফতারের এক ঘণ্টা আগেই। তারপর ঠাণ্ডা পানি দিয়ে শাওয়ার সেরে, ইফতার করে বিশ্রাম নিন ও ইবাদত বন্দেগী করুন। দেখবেন ব্যায়াম করার কষ্টটা অনুভবই করবেন না।

ব্যায়াম হিসাবে বেছে নিতে পারেন আধা ঘণ্টা হতে এক ঘণ্টা হাঁটা, সাইকেল চালানো, ফ্রি হ্যান্ড ব্যায়াম, এরোবিক্স, ওয়েট লিফটিং ইত্যাদি। মনে রাখবেন, ব্যায়াম করার পর মেটাবলিজম অনেকটাই বেশি থাকে। তাই ইফতারের খাবারটা শরীরের জমার বদলে দ্রুত হজম হয়ে যায়। আর এটাও ওজন কমাতে অত্যন্ত সহায়ক।

আপনার ওজন কতখানি বেশি ও আপনি কতটুকুন ব্যায়াম করলেন তার ওপরে নির্ভর করে ১৫ দিনে আপনার ৩ থেকে ৭ কেজি ও তার বেশিও ওজন ঝরতে পারে।

তবে আর দেরি কেন। আজই শুরু করে ফেলুন। অগ্রিম "ঈদ মোবারাক" !

সূত্র - ওয়েবসাইট 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: জানুন অ্যাসিডিটি কমানোর উপায়
Previous Health Tips: দশ কারণে বেশি করে হাসা উচিত

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')