home top banner

স্বাস্থ্য টিপ

রোগ প্রতিরোধক খাবার
১৪ মে, ১৪
Tagged In:  Health Care  health control  
  Viewed#:   148

health_care
ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ও পরজীবীরা মানুষকে সংক্রমণ করতে পারে। তবে সবাই যে সংক্রমিত হবে তা নয়, রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর নির্ভর করে কে কোন রোগে আক্রান্ত হবেন। শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা যেকোনো অসুখবিসুখে সংক্রমণ থেকে মানুষকে রক্ষার চেষ্টা করে। শরীরের ত্বক এবং বিভিন্ন অঙ্গের মিউকাস আবরণী প্রথম সারির রোগ প্রতিরোধক, কারণ বেশির ভাগ জীবাণু এই আবরণী ভেদ করে শরীরে প্রবেশ করতে পারে না। যদি কোনোভাবে জীবাণু চামড়া ও মিউকাস ভেদ করে ভেতরে প্রবেশ করে, তখন তাকে দ্বিতীয় সারির বা দ্বিতীয় পর্যায়ের রোগ প্রতিরোধব্যবস্থার সম্মুখীন হতে হয়। এ রোগ প্রতিরোধব্যবস্থা মানুষ জন্মগতভাবে পায়। জীবাণু শরীরে প্রবেশ করামাত্র এটি কার্যকর হয়।

কিন্তু এই দ্বিতীয় সারির রোগ প্রতিরোধব্যবস্থা সুনির্দিষ্ট নয়। কারণ দেখা যায়, জীবাণু শরীরে প্রবেশ করলে দ্বিতীয় সারির রোগ প্রতিরোধব্যবস্থার অংশ শ্বেত রক্তকণিকার নিউট্রোফিল বিভিন্ন প্রজাতির ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে এবং ধ্বংস করে দেয়। কিন্তু সব জীবাণু যে ধ্বংস করতে পারে এমন নয়। তাই রোগ প্রতিরোধের জন্য শরীরে রয়েছে তৃতীয় সারির প্রতিরোধব্যবস্থা। এটি স্বতন্ত্র ও সুনির্দিষ্ট। এই প্রতিরোধব্যবস্থা জন্মগতভাবে মানুষ পায় না। যেমন- ভ্যাক্সিন অথবা শাল দুধের মাধ্যমে শিশুর দেহে রোগ প্রতিরোধব্যবস্থা তৈরি হয়। এই তৃতীয় সারির রোগ প্রতিরোধব্যবস্থা লাখ লাখ ক্ষতিকারক অ্যান্টিজেনের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে কাজ করতে সক্ষম। ক্ষতিকারক অ্যান্টিজেন শরীরে প্রবেশ করার বহু বছর পরে যদি আবারও শরীরে ঢোকে সে ক্ষেত্রে এই তৃতীয় সারির রোগ প্রতিরোধব্যবস্থা ক্ষতিকারক অ্যান্টিজেনকে ঠিকই চিনতে পারে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে।

সাধারণভাবে খাদ্যের ভিটামিন ও খনিজ লবণ শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা বাড়ায়। এমন কিছু খাবার আছে, যা নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

মাশরুম
মাশরুমে থাকে খনিজ লবণ সেলেনিয়াম। শরীরে সেলেনিয়ামের মাত্রা কম থাকলে ঘন ঘন সর্দিজ্বর হতে পারে। এ ছাড়া মাশরুমে ভিটামিন বি-২ (রিবোফ্লাভিন) ও নিয়াসিন থাকে, যা মানুষের রোগ প্রতিরোধব্যবস্থাকে শক্তিশালী করে থাকে। প্রাণীর ওপর গবেষণায় দেখা যায়, ভাইরাস, ব্যাকটেরিয়া ও ক্যান্সারের বিরুদ্ধে মাশরুমের বিশেষ কার্যকারিতা রয়েছে।

তরমুজ
প্রশান্তিদায়ক এবং প্রচুর পানিসমৃদ্ধ ফল। এতে আছে অ্যান্টি-অক্সিডেন্ট ভিটামিন এ, ডি, ই, কে এবং গ্লুটাথিওন। অ্যান্টি-অক্সিডেন্ট ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণের বিরুদ্ধে শরীরকে উপযোগী হিসেবে গড়ে তোলে।

বাঁধাকপি
গ্লুটাথিওনের আরেকটি উৎস বাঁধাকপি, যা শরীরের রোগ প্রতিরোধব্যবস্থাকে চলমান রাখতে সহায়তা করে। এটি মূলত শীতকালীন একটি স্বল্পমূল্যের সবজি। খাবারে এটি অ্যান্টি-অক্সিডেন্ট ভিটামিন যোগ করে খাদ্যমান বৃদ্ধি করে।

কাঠবাদাম
মাত্র ৬০ গ্রাম কাঠবাদাম শরীরের ৫০ ভাগ ভিটামিন ই-এর চাহিদা পূরণ করে। ভিটামিন বি-২ এবং নিয়াসিন স্নায়ুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ।

আঙুর
ভিটামিন সির অন্যতম উৎস আঙুর। এতে আছে ফ্ল্যাভোনয়েড, যা কোষের ডিএনএ এবং কোষ আবরণীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে।

গম
ভিটামিন ও খনিজ লবণসমৃদ্ধ এ খাদ্যে জিঙ্ক, অ্যান্টি-অক্সিডেন্ট ভিটামিন এবং বি ভিটামিন রয়েছে। প্রোটিন, আঁশ ও সামান্য চর্বিসমৃদ্ধ খাবার এটি।

দই
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি এটি ভিটামিন ডির অন্যতম উৎস। শরীরে ভিটামিন ডির মাত্রা কমে গেলে সর্দিজ্বর বেড়ে যেতে পারে।

রসুন
এটি অ্যান্টি-অক্সিডেন্ট ভিটামিনসমৃদ্ধ, যা সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। এটি ব্যাকটেরিয়া ও ভাইরাসকে ধ্বংস করতে পারে। খোসা ছাড়িয়ে, কেটে রান্নার আগে ১৫-২০ মিনিট রেখে দিলে রসুনের রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বাড়ে।

পালংশাক
শরীরে নতুন কোষ তৈরিতে এবং কোষের ডিএনএ মেরামতে এটি সাহায্য করে। এতে রয়েছে আঁশ, অ্যান্টি-অক্সিডেন্ট ভিটামিন ও ভিটামিন সি।

চা
সবুজ বা কালো যাইহোক চায়ে রয়েছে পলিফেনল ও ফ্ল্যাভিনয়েড। এটি কোষের ক্ষয় প্রতিরোধ করে।

মিষ্টি আলু
মিষ্টি আলু অ্যান্টি-অক্সিডেন্ট বিটা ক্যারোটিনসমৃদ্ধ খাবার। এটি কিছু ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধক হিসেবে কাজ করে এবং তারুণ্য ধরে রেখে শরীরকে সজীব করে তোলে।

সূত্র  দৈনিক কালের কণ্ঠ

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: ফল ও সবজি: মহিলাদের সুস্থ হৃদয়ের চাবিকাঠি
Previous Health Tips: পান খাওয়ার লাভ-ক্ষতি

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')