home top banner

স্বাস্থ্য টিপ

৪০ বছর বয়সেও থাকুন সুস্বাস্থ্যের অধিকারী
০৫ জুন, ১৪
Tagged In:  stay healthier  Health Care  
  Viewed#:   70

stay-healthier

অতিরিক্ত চর্বি জাতীয় খাবারে যে কারো স্বাস্থ্যই নষ্ট হয়ে যায়। আর এই খাবারের বাজে ফলাফলগুলো দেখা দিতে থাকে বয়স বাড়ার সাথে সাথে। বিশেষ করে ৩০ এর পর থেকেই শরীরে নানা ধরনের অসুস্থতা দেখা দেয়। বেড়ে যায় অযাচিত মেদ, বেশ মোটা হয়ে যেতে থাকে শরীর। এ কারণে আপনি যদি ৪০ এর পরও শারীরিকভাবে সুস্থ থাকতে চান এবং শারীরিকভাবে ফিট থাকতে চান তাহলে ব্যায়ামের সময় মনে রাখুন কিছু টিপস।


১. আপনার যদি সকালে উঠতে খুব কষ্ট হয় তাহলে সকালে ওঠার দরকার নেই। আপনি আপনার সময়মত সকালে উঠে কিছু ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করুন। ঘুম থেকে উঠেই আধা ঘন্টার কিছু শারীরিক ব্যায়াম আপনার দেহকে ফিট এবং সুস্থ রাখতে সহায়তা করবে।

২. এমন কিছু স্বাভাবিক ব্যায়াম করুন যেটি আপনার হৃৎ-সংক্রান্ত অতিরিক্ত চর্বি নির্মূল করবে এবং আপনার বিপাকে সহায়তা করবে।

৩. সকালে উঠে আধা ঘন্টা হাঁটার অভ্যাস গড়ে তুলুন। আপনি যদি একা যেতে আগ্রহবোধ না করেন তাহলে একজন বা ২/৩ জন বন্ধু তৈরি করুন যাদের সাথে আপনি প্রতিদিন সকালে হাঁটতে যেতে পারেন।

৪. কোনো জটিল শারীরিক ব্যায়াম করার আগে অবশ্যই সবসময় কিছুটা ওয়ার্ম আপ করে নেবেন যেমনটা যেকোনো খেলার আগে করা হয়ে থাকে। এতে করে ব্যায়াম করার সময়ে কোনো ধরনের হাত পায়ে টান লাগবে না।

৫. মর্নিং ওয়াকে যাওয়ার আগে অবশ্যই এক বোতল পানি সাথে রাখবেন। কেননা মর্নিং ওয়াকে আপনার একটু পরপর পানি পিপাসা লাগবে। এ কারণে শরীর থেকে যে পানি বের হবে সেই পরিমাণ পানি পূরণে একটু পরপর পানি খাবেন।

৬. খালি পেটে কখনই ব্যায়াম করতে যাবেন না। এতে করে লো প্রেসার সংক্রান্ত আরও নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এ কারণে ব্যায়াম করতে যাওয়ার আগে অবশ্যই ফ্যাট ছাড়া বিস্কিট বা আপেল খেতে পারেন।

৭. সকালে খাবারের পরপর বা রাতে খাবারের ঠিক পরপর কখনই হাঁটাহাঁটি করবেন না। ১৫-২০ মিনিট বিশ্রাম নিয়ে তারপরে হাঁটুন।

৮. লিফটে ওঠার পরিপর্তে সিঁড়ি বেয়ে বাসায় বা অফিসে ওঠার অভ্যাস গড়ে তুলুন। আপনি যদি দিনে ৫ বার ৬ তলাতে সিঁড়ি বেয়ে ওঠানামা করেন তাহলে এটি ৩০ মিনিট হাঁটার কাজ করে দেবে।

সূত্র - প্রিয়.কম 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: পেটের মেদ কমাতে ঘরেই তৈরি করুন জাদুকরী স্লিমিং ড্রিঙ্ক!
Previous Health Tips: রাতের রূপচর্চায় অবশ্যই করণীয় পাঁচ কাজ

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')