home top banner

খবর

শিক্ষানবিশ চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেছেন
০৩ নভেম্বর, ১৩
Tagged In:  chittagong medical college   Posted By:   Healthprior21
  Viewed#:   36

বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকেরা। গতকাল শনিবার দুপুর ১২টা থেকে তাঁরা এই আন্দোলন শুরু করেন।

হাসপাতালে রোগীর স্বজনদের প্রবেশ সীমিত করা, বেতন বৃদ্ধি, নতুন হোস্টেল নির্মাণ, দুর্ব্যবহার বন্ধসহ ছয়টি দাবি রয়েছে তাঁদের।

কর্মরত শিক্ষানবিশ চিকিৎসকেরা জানিয়েছেন, রোগীর সঙ্গে আসা আত্মীয়স্বজনের প্রবেশের বিষয়ে কোনো নিয়ন্ত্রণ নেই হাসপাতালের। প্রায়ই রোগীর সঙ্গে থাকা স্বজনদের দুর্ব্যবহারের শিকার হচ্ছেন তাঁরা। এমনকি শিক্ষানবিশ চিকিৎসককে মারধরের নজিরও আছে। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। প্রশাসনকে জানিয়েও প্রতিকার পাওয়া যায়নি। রোগী ও তাঁদের স্বজনদের সামনে হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসকেরাও প্রতিনিয়ত তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। এ ছাড়া শিক্ষানবিশ পুরুষ চিকিৎসকদের প্রাণের ঝুঁকি নিয়ে অতি জরাজীর্ণ হোস্টেলটিতে থাকতে হচ্ছে বলেও তাঁরা অভিযোগ করেন।

শিক্ষানবিশ চিকিৎসকদের সংগঠন ‘ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশন’-এর আহ্বায়ক রাশেদুর রেজা জানিয়েছেন, ‘কর্মবিরতির বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আগামীকাল (আজ রোববার) সকালে মিটিং ডেকেছে। আমাদের দাবি মেনে নেওয়া হলে কর্মবিরতি প্রত্যাহার করব। আর নয়তো অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি চলবে।’

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গণি বলেন, ‘শিক্ষানবিশ চিকিৎসকদের দাবিগুলোর বেশির ভাগেরই যৌক্তিকতা আছে। আলোচনার মাধ্যমে এটি সমাধান করা যাবে বলে আশা করছি।’ 

 

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: দৃষ্টিপ্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা
Previous Health News: খাগড়াছড়িতে বিশুদ্ধ খাবার পানির প্রকল্প

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')