home top banner

খবর

চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক ও কর্মচারীকে পেটাল ছাত্রলীগ
০৩ মার্চ, ১৪
Tagged In:  public health  chittagong medical college   Posted By:   Healthprior21
  Viewed#:   31

অ্যাম্বুলেন্স না পাঠানোর অভিযোগ এনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই দফায় বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক, কর্মচারী ও অ্যাম্বুলেন্সের চালককে মারধর করেছেন ছাত্রলীগের কর্মীরা।

গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। এতে এক কর্মচারী গুরুতর আহত হন। ভয়ে চিকিৎসাকেন্দ্র ছেড়ে চলে গেছেন চিকিৎসকেরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের অসুস্থ এক কর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য কয়েক দফায় অ্যাম্বুলেন্স চাওয়া হয়। অ্যাম্বুলেন্স না পাঠানোর কারণে ক্ষিপ্ত হয়ে সন্ধ্যা সাতটার দিকে ছাত্রলীগ নিয়ন্ত্রণাধীন বিশ্ববিদ্যালয়ের শাহ জালাল আবাসিক হলের সামনে চালক জগির আহমেদকে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। পরে অ্যাম্বুলেন্স নিয়ে ক্যাম্পাস ছাড়েন ছাত্রলীগের একদল কর্মী। পরে ছাত্রলীগের আরেক দল কর্মী চিকিৎসাকেন্দ্রে গিয়ে চিকিৎসক মোস্তাফা কামাল ও কর্মচারী তাজুল ইসলামকে মারধর করেন এবং অন্য চিকিৎসক কামরুন্নেছার কক্ষের দরজা-ভাঙচুর করেন।

ছাত্রলীগের কর্মীদের মারধরে গুরুতর আহত তাজুল ইসলামকে হাটহাজারীর একটি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসাকেন্দ্রের প্রধান কাজী মোহাম্মদ সাইফুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘কোনো কারণ ছাড়াই ওই শিক্ষার্থীরা চিকিৎসক, কর্মচারী ও অ্যাম্বুলেন্সের চালককে মারধর করেছে। এখনো অ্যাম্বুলেন্সের চালক জগিরের খোঁজ পাচ্ছি না আমরা। চিকিৎসকেরাও ভয়ে চিকিৎসাকেন্দ্র ছেড়েছেন।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মোস্তাফা সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এ ঘটনায় কারা জড়িত, তার খোঁজ নেওয়া হচ্ছে।’

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: চিকিৎসক ও কর্মচারী মুখোমুখি
Previous Health News: যানজটে রিকশাতেই সন্তান প্রসব

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')