home top banner

খবর

মৃত নবজাতকের মুখ দেখতেও ৫০০ টাকা!
৩১ অক্টোবর, ১৩
Tagged In:  hospital news   Posted By:   Healthprior21
  Viewed#:   26

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত নবজাতকের মুখ দেখতেও এক মায়ের কাছ থেকে বকশিশ বাবদ ৫০০ টাকা দাবি করেন এক আয়া। শোকাহত মা ৩০০ টাকা দেওয়ায় ওই আয়া ক্ষুব্ধ হয়ে মৃত শিশুকে মায়ের কোলে না দিয়ে বিছানার ওপর ফেলে দেন।
এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর ওই আয়াকে (এমএলএসএস) গতকাল বুধবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন হাসপাতালের পরিচালক।
হাসপাতালের রোগী ও কর্মীরা জানান, হাসপাতালে কোনো নবজাতকের জন্ম হলে তার মুখ দেখতে মা-বাবার কাছ থেকে কমপক্ষে ৫০০ টাকা বকশিশ আদায় করেন আয়ারা। নবজাতককে দেখার উত্তেজনায় বাবা-মা বা তাঁদের স্বজনেরা ওই টাকা দিয়ে থাকেন। কিন্তু মৃত নবজাতকের ক্ষেত্রে শোকাহত বাবা-মায়ের কাছ থেকে সহজে বকশিশ আদায় করতে পারেন না। তবু মৃত নবজাতক মায়ের কোলে হস্তান্তরের সময় জোর করে বকশিশ আদায় করেন।
কয়েক দিন আগে হাসপাতালের ২৩ নম্বর ওয়ার্ডে ভর্তি হন এক প্রসূতি। গত মঙ্গলবার রাতে তিনি একটা মৃত বাচ্চা প্রসব করেন। তখন মিনা বেগম নামের একজন আয়া ওই মায়ের কাছে ৫০০ টাকা বকশিশ দাবি করেন। শোকাহত মা তাঁকে ৩০০ টাকা দেন। পুরো টাকা না পেয়ে মিনা বেগম মৃত নবজাতককে মায়ের কোলে না দিয়ে বিছানার ওপর ফেলে চলে যান। এ ব্যাপারে হাসপাতালের পরিচালকের কাছে অভিযোগ করেন ওই মা। পরিচালক গতকাল মিনা বেগমকে কারণ দর্শানোর নোটিশ দেন।
এ ব্যাপারে কথা বলতে গতকাল হাসপাতালের ২৩ নম্বর ওয়ার্ডে গেলে মিনা বেগমকে পাওয়া যায়নি। একজন সেবিকা বলেন, মিনা রাতের পালায় দায়িত্ব পালন করেন। দিনে তাঁকে পাওয়া যাবে না। মিনার মুঠোফোন নম্বরও জোগাড় করা সম্ভব হয়নি।
জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান বলেন, মিনা বেগম এখনো নোটিশের জবাব দেননি। জবাব পেলে অবস্থা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরিচালক জানান, মিনার জায়গায় ১৭ বছর ধরে অন্য এক নারী ছিলেন। একই ধরনের অভিযোগ পেয়ে তাঁকে তিনি অন্য জায়গার দায়িত্ব দিয়েছেন। এখন মিনা বেগমও একই কাজ করছেন।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: সুস্থ হওয়ার পরও চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখুন
Previous Health News: একই সঙ্গে নানা কাজে নারীর দক্ষতা

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')