home top banner

News

অনেক নামকরা ক্লিনিকে মানসম্পন্ন চিকিৎসা নেই : নৌপরিবহনমন্ত্রী
10 April,14
Tagged In:  public health  homeopathy   Posted By:   Healthprior21
  Viewed#:   22

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, দেশে অনেক নামকরা ক্লিনিকে মানসম্পন্ন চিকিৎসা নেই। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে অবজারভ কমিটি আয়োজিত বিশ্ব হোমিওপ্যাথি দিবস ২০১৪ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শাজাহান খান স্মৃতিচারণা করে বলেন, ‘আমি একদিন যেকোনো একটি রোগের জন্য একটি ক্লিনিকে যাই। কিন্তু এই ওষুধ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যাওয়ার পর ওই ওষুধ পরিবর্তন করে দেওয়া হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন হয়েছে। চিকিৎসাক্ষেত্রে আমরা অনেক এগিয়েছি।’ শাজাহান খান তারেক রহমানের উদ্দেশে বলেন, দেশের প্রথম রাষ্ট্রপতি নিয়ে তারেক যে মিথ্যাচার করছেন একদিন এর জন্য পুরো জাতির কাছে তার ক্ষমা চাইতে হবে। তিনি ১৮ দলীয় জোটকে উদ্দেশ করে বলেন, দেশে কিছু ধর্মব্যবসায়ী সংগঠন আছে, যারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য পুরো দেশকে পাপে পরিণত করছে। তিনি বলেন, ‘একাত্তর সালে যারা খুন, ধর্ষিত হয়েছিলেন, তাদের মা-বোনদের যদি বলি, যারা এ কাজ করেছে তাদের ক্ষমা করে দিন, তারা কি ক্ষমা করবেন? করবেন না। তেমনি গত কয়েক মাসে যারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদেরও ক্ষমা করা হবে না। তাদের দমন করার জন্য শেখ হাসিনা সব রকমের পদক্ষেপ নেবেন।’ তিনি আল্লামা আহমেদ শফির এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, শফি সাহেব বলেছিলেন, ‘মেয়েদের চতুর্থ শ্রেণির বেশি লেখাপড়া করানো ঠিক হবে না। আবার বলেন, মহিলা রোগীর জন্য মহিলা চিকিৎসক দিয়ে চিকিৎসা করাতে হবে। আমার প্রশ্ন, মেয়েরা যদি চতুর্থ শ্রেণির বেশি লেখাপড়া করতে না পারে, তাহলে ডাক্তার হবে কীভাবে?’ সংগঠনের সভাপতি ডা. আলমগীর মতির সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ইসমাইল খান, সংগঠনের কো-চেয়ারম্যান ডা. এম এ কাদের প্রমুখ। - 

সূত্র - risingbd.com

Please Login to comment and favorite this News
Next Health News: স্বাস্থ্যসেবায় বাংলাদেশ মডেল : জাহিদ
Previous Health News: এসএমএস হৃদপিণ্ডজনিত রোগ ও মৃত্যু ঝুঁকি বাড়ায়

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')