home top banner

স্বাস্থ্য টিপ

অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এর প্রভাব
৩০ মার্চ, ১৪
Tagged In:  about diabetes  manage diabetes  
  Viewed#:   126

effect-of-uncontrolled-diabetesডায়াবেটিসের জটিলতা নানাবিধ। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ধীরে ধীরে কিডনি, হূদ্যন্ত্র, চোখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি করে ও অকার্যকর করে দেয়। তবে হঠাৎ করে রক্তে শর্করা অনেক বেশি বেড়ে গেলে মারাত্মক জীবনাশঙ্কা দেখা দিতে পারে। এর একটি হলো ডায়াবেটিক কিটোএসিডোসিস। সাধারণত টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত শিশু-কিশোরদেরই এটি বেশি হয়। কেননা, তাদের দেহে ইনসুলিন হরমোন প্রায় থাকে না বললেই চলে।

 
ডায়াবেটিক কিটোএসিডোসিসে তিনটি মারাত্মক বিপর্যয় ঘটে:
 হাইপারগ্লাইসেমিয়া: রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক বেড়ে যায়
 চর্বি ভেঙে রক্তে কিটোন নামের অম্ল তৈরি হতে থাকে
 মেটাবলিক এসিডোসিস: ক্রমে এই কিটোন দেহে জমে গিয়ে রক্তের অম্লত্ব অস্বাভাবিক বেড়ে যায় এবং বাইকার্বোনেট কমে যায়

কীভাবে বুঝবেন: কিটোএসিডোসিস একটি আকস্মিক জরুরি অবস্থা। কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যে কিছু উপসর্গ দ্রুত বেড়ে গিয়ে এতে রোগী জ্ঞান হারিয়ে ফেলে ও কোমায় আক্রান্ত হয়। উপসর্গগুলো হলো
 প্রস্রাবের পরিমাণ বেড়ে যাওয়া
 প্রচণ্ড তৃষ্ণা
 জোরে জোরে শ্বাস এবং শ্বাসে এসিটোনের গন্ধ
 বমি
 চোখে ঝাপসা দেখা
 পেটে ব্যথা
 হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া
 জ্ঞান হারিয়ে ফেলা

কেন হয়: আকস্মিকভাবে রক্তে শর্করা অনেক বেশি বেড়ে যাওয়াই এই অবস্থার কারণ। এমনটা হতে পারে যদি কেউ কয়েক দিন ইনসুলিন না নেয়, না বুঝে ইনসুলিনের ডোজ বেশি কমিয়ে দেয়, সঠিকভাবে ইনসুলিন না দেয়, জ্বর বা সংক্রমণের কারণে রক্তে শর্করা বেড়ে যায়, ডায়াবেটিক রোগীর অস্ত্রোপচার বা গর্ভাবস্থা বা প্রসবের সময় ঠিকমতো চিকিৎসা না হলে। ছোটদের টাইপ-১ ডায়াবেটিস প্রথমবারের মতো এই সমস্যা নিয়ে ধরা পড়তে পারে।

চিকিৎসা
ডায়াবেটিক কিটোএসিডোসিস একটি জরুরি অবস্থা এবং সঠিক সময়ে চিকিৎসা না করা হলে মৃত্যু অবধারিত। যত দ্রুত সম্ভব এ ধরনের রোগীকে বিশেষায়িত হাসপাতালে নিতে হবে। এই সমস্যায় দেহ প্রচণ্ড রকমের পানিশূন্য হয়ে পড়ে। তাই দ্রুত শিরায় স্যালাইনের মাধ্যমে পানিশূন্যতা পূরণ করতে হবে। হাসপাতালে শিরায় বিশেষ পদ্ধতিতে ইনসুলিন দিয়ে এর চিকিৎসা করা হয়।

প্রতিরোধ
যারা অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে বা টাইপ-১ ডায়াবেটিসের রোগী, তারা কোনো অবস্থাতেই একদিনের জন্যও ইনসুলিন নেওয়া বন্ধ করবেন না। সাধারণ জ্বর বা রোগে হঠাৎ করে ইনসুলিনের ডোজ কমাবেন না। অনিয়ন্ত্রিত শর্করার লক্ষণ যেমন ঘন ঘন পিপাসা বা ঘন ঘন প্রস্রাব ইত্যাদি বোধ করলে দ্রুত শর্করা মাপুন ও চিকিৎসকের শরণাপন্ন হন। শৃঙ্খলা ও নিয়মকানুন মেনে চললে এ ধরনের সমস্যা হওয়ার কথা নয়।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: কাঠ বাদামের উপকারিতা
Previous Health Tips: পিঠে ব্যাথা দূর করে মেরুদণ্ড সুস্থ রাখুন

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')