home top banner

স্বাস্থ্য টিপ

"দম্পতির একজনের ডায়াবেটিসে অন্যজনও আক্রান্ত হতে পারেন"
২৮ জানুয়ারী, ১৪
Tagged In:  manage diabetes  about diabetes  
  Viewed#:   189

 diabetes effectস্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো একজনের যদি ডায়াবেটিস (টাইপ-টু) থাকে, তা হলে অন্যজনের শরীরেও এই রোগ দেখা দিতে পারে৷ একটি গবেষণায় এমন প্রমাণই পেয়েছেন মণ্ট্রিলের ম্যাকগিল ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী৷ 

তাদের মধ্যে রয়েছেন ড. কাবেরী দাশগুপ্ত নামে এক বাঙালিও৷তাদের বক্তব্য, কোনো ব্যক্তির টাইপ-টু ডায়াবেটিস হওয়ার আশঙ্কা ২৬ শতাংশ বেড়ে যেতে পারে, যদি তার স্ত্রী বা স্বামীর এই রোগ থাকে৷ ম্যাকগিল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা ডায়াবেটিস আক্রান্ত দম্পতিদের উপর সমীক্ষা চালিয়ে এই প্রমাণ পেয়েছেন৷

বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক এবং গবেষক ড. কাবেরী দাশগুপ্ত বলেছেন, “টাইপ-টু ডায়াবেটিস নিয়ে গবেষণা চালিয়ে আমরা দেখেছি, যদি কোনো দম্পতির একজনেরও এই রোগ থাকে, তা হলে অপরজনের তা বেড়ে যাওয়ার আশঙ্কা ২৬ শতাংশ৷”

তার মতে, একসঙ্গে বসবাস করার ফলে স্বামী-স্ত্রীর আচার, আচরণের পরিবর্তন ঘটে৷ তার প্রভাব পড়ে তাদের স্বাস্থ্যের উপরেও৷বিষয়টি নিয়ে পৃথিবীর বিভিন্ন্ প্রান্তে ৭৫,৪৯৮ জন দম্পতির উপর গবেষণা চালিয়েছেন এই বিজ্ঞানীরা৷ পরীক্ষার সময় বিচার করেছেন দম্পতিদের বয়স, আর্থসামাজিক অবস্থার মতো বিষয়গুলোও৷ 

ছ’টি নির্বাচিত পরীক্ষার ফল বিশ্লেষণ করে তারা দেখেছেন, স্বামী-স্ত্রীর দু’জনের একজনেরও যদি টাইপ-টু ডায়াবেটিস থাকে, তা হলে অপরজনের এই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়৷

কাবেরী দাশগুপ্ত বলেছেন, “গবেষণার সময় আমরা রোগীদের স্বাস্থ্য-ইতিহাসের পাশাপাশি তাদের পারিবারিক ইতিহাসও খতিয়ে দেখেছি৷”

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: ভুঁড়ি পালাবেই
Previous Health Tips: চুলের পরিচর্চা

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')