home top banner

Health Tip

ডায়াবেটিস সম্পর্কে বিশেষজ্ঞের পরামর্শ
22 September,13
Tagged In:  about diabetes  
  Viewed#:   429

আমাদের দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। অজ্ঞতার কারণে অনেক ডায়াবেটিস রোগীকেই বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। ডায়াবেটিস হলে করণীয় ও এর পথ্য সংশ্লিষ্ট প্রভৃতি বিষয় নিয়ে পরামর্শ দিয়েছেন বারডেম হাসপাতালের এনডোক্রাইনোলজি বিভাগের প্রফেসর ডা. ফারুক পাঠান। ডায়াবেটিসের ওপর তার সাক্ষাৎকারটি নিয়েছেন মো. আজিবুর রহমান রাজিব।

রাজিব : বাবা মায়ের ডায়‍াবেটিস থাকলে তার প্রভাব কি সন্তানের ওপর পড়ে অর্থাৎ সন্তানেরও কি ডায়াবেটিস হতে পারে, এমনকি ওজন কম হলেও? কিভাবে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া যাবে?

ডা. ফারুক: ভালো প্রশ্ন করেছেন! হ্যাঁ, যদি বাবা-মায়ের ডায়াবেটিস থাকে তাহলে ওজন কম হলেও সন্তানের ডায়াবেটিস হতে পারে। তবে ডায়াবেটিস হলে নিজের সচেতনতা বাড়াতে হবে। শরীরের ওজন বাড়তে দেওয়া যাবে না। যেসব খাবার খেলে ওজন বাড়ে সেসব পরিহার করতে হবে।

অতিরিক্ত কার্বোহাইড্রেডযুক্ত চাল, গম, আলু, ভুট্টা প্রভৃতি থেকে তৈরি খাবারে ওজন বাড়ে। চর্বি জাতীয় খাবার, ফাস্টফুড, চকোলেট, আইসক্রিম এবং মিষ্টি খেলেও ওজন বাড়তে পারে। এছাড়া, শারীরিক পরিশ্রম কম করলেও ওজন বাড়তে পারে। 

তবে ডায়াবেটিস থেকে মুক্তি পেতে শারীরিক পরিশ্রম বাড়াতে হবে, সুষম খাদ্য খেতে হবে, হাইক্যালরিযুক্ত খাবার বাদ দিতে হবে, প্রতিদিন এক থেকে দুই ঘণ্টা নিয়ম করে হাঁটতে হবে। বেশি পরিমাণ শাকসবজি, টক জাতীয় ফল  এবং সুষম খাদ্য খেতে হবে। বয়স ৩৫ বছরের বেশি হলে বছরে ১ থেকে ২ বার ডায়বেটিস পরীক্ষা করাতে হবে।

রাজিব : ইনস্যুলিন নেওয়া কি ক্ষতিকর না উপকারি? এ বিষয়ে কিছু বলুন! 

ডা. ফারুক: বয়স ২৫ বছর বা তার বেশি হওয়াটা কোন বিষয় নয়। বেশির ভাগ ক্ষেত্রেই অল্প বয়সী ডায়াবেটিস রোগীদের প্যানক্রিয়েস থেকে ইনস্যুলিন পরিমাণ মত নিঃসরণ হয় না। তাই যখন ঔষধ দিয়ে রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না তখন ইনজেকশনের মাধ্যমে ইনস্যুলিন দিয়ে চিকিৎসা করা হয়। 

ইনস্যুলিন আমাদের শরীরের একটি অতি প্রয়োজনীয় হরমোন। আমাদের শরীর স্বয়ংক্রিয়ভাবে যখন হরমোন তৈরিতে ব্যর্থ হয় তখন ইনস্যুলিন দিয়ে তা পূরণের চেষ্টা করা হয়। এ কারণে ইনস্যুলিন সারা জীবনই নিতে হবে। তাছাড়া, ইনস্যুলিন যেহেতু কোন ঔষুধ নয় এ কারণে এর পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। ডায়াবেটিস রোগীদের জন্য ইনস্যুলিন অনেক পুরাতন চিকিৎসা এবং সুগার নিয়ন্ত্রণে সবচেয়ে শক্তিশালী। 

অনেক সময় ট্যাবলেট নিয়মিত খাওয়ার পর আর কাজ করে না, পার্শ্বপ্রতিক্রিয়ার মাধ্যমে প্যানক্রিয়েস’র কার্য ক্ষমতা কমে যায়। প্যানক্রিয়েস রোগীর শরীরে হয়তো আরও কয়েক দশক ভালো থাকতো, কিন্তু নিয়মিত ঔষুধ খাওয়ার কারণে পাঁচ বছরেই  ইনস্যুলিন তৈরির কার্যক্ষমতা হারিয়ে ফেলে এটি। তখন অবশ্যই ইনস্যুলিন নিতে হয়। তাই শুরু থেকেই ইনস্যুলিন ব্যবহার করা ভাল। এতে প্যানক্রিয়েস’র উপর চাপ কমে এবং এর কার্যক্ষমতা নষ্ট হয় না।

রাজিব : ডায়‍াবেটিস রোগীর বেশি বয়সে শরীর র্দুবল থাকলে কোনো ভিটামিন জাতীয় ঔষুধ বা স্যালাইন খাওয়ানো যাবে কি? 

ডা. ফারুক : এক্ষেত্রে প্রথমত, রোগীর শারীরিক দুর্বলতা নির্ণয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে।

দ্বিতীয়ত, ভিটামিনের অভাব আছে কিনা, রক্ত শূন্যতা আছে কিনা, ইলোকট্রোলাইটের অসমাঞ্জস্য আছে কিনা তা দেখতে হবে। এসব নির্ণয়ের পর সে অনুসারে চিকিৎসা  করলে শারীরিক দুর্বলতা কেটে যাবে। 

তৃতীয়ত, ভিটামিন বা স্যালাইন খেলে ডায়াবেটিস  বাড়বেও না কমবেও না। তাই ভিটামিন খাওয়া যেতে পারে। এছাড়া প্রচুর শাক সবজি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এবং  শরীরে প্রচুর ভিটামিন ও মিনারেল সরবরাহ হয়। এছাড়া, পানি জাতীয় সবজিতে সুগার থাকে না এবং এতে প্রচুর ভিটামিন থাকে। যেমন লাউ, কুমড়া, পটল, করলা, চিচিঙ্গা। এগুলো খেলে ভিটামিনের অভাব পূরণ হয় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।

সুত্র - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: মানসিক রোগ: একটি গল্প ও কিছু কথা
Previous Health Tips: ডায়াবেটিস সম্পর্কে

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')