home top banner

News

ইন্টার্ন চিকিৎসকেরা পেটালেন নার্সিং শিক্ষার্থীদের, বিক্ষোভ
21 May,14
Tagged In:  public health   Posted By:   Healthprior21
  Viewed#:   21

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকদের হাতে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মারধরের শিকার হয়েছেন। এর প্রতিবাদে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল সোমবার চিকিৎসাসেবা বন্ধ রেখে বিক্ষোভ করেন। তবে হাসপাতালের নিজস্ব সেবক-সেবিকারা দায়িত্ব পালন করায় সেবা কার্যক্রমে তেমন সমস্যা হয়নি৷

হাসপাতাল সূত্র জানায়, গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে তোফায়েল হোসেন নামের একজন কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক একই ওয়ার্ডে শিক্ষানবিশ সেবক হিসেবে কর্তব্যরত নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী প্রলয় কুমার ব্যাপারীকে তলব করেন। প্রলয় চিকিৎসকের ডাকে যেতে দেরি হওয়ায় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রলয়কে কিল-ঘুষি দিয়ে ওয়ার্ড থেকে চলে যেতে বলেন তোফায়েল। এরপর তোফায়েলের পক্ষ নিয়ে আরও কয়েকজন শিক্ষানবিশ সেবক প্রলয়কে মারধর করেন। খবর পেয়ে অন্য ওয়ার্ডে কর্তব্যরত প্রলয়ের সহপাঠীরা ছুটে গেলে তাঁরাও মারধরের শিকার হন। এ ঘটনার প্রতিবাদে রাতেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু করেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রাত তিনটার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি বৈঠক করে দোষী ব্যক্তিদের বিচারের অশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

সূত্র জানায়, এ ঘটনা সকালে জানাজানি হলে সিলেট নার্সিং ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী ক্লাস-পরীক্ষা ও চিকিৎসাসেবা বর্জন করে সকাল নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হাসপাতালের প্রধান ফটকে বিক্ষোভ ও মানববন্ধন করেন। এসময় ওই ফটক দিয়ে কোনো রোগী ভেতরে ঢুকতে পারেননি৷ এতে দুর্ভোগে পড়েন অনেকে৷

হাসপাতালের সহকারী পরিচালক তন্ময় ভট্টাচার্য বলেন, পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: নোয়াখালী চিকিৎসা সহকারী প্রশিক্ষণ স্কুল বন্ধ ঘোষণা
Previous Health News: স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনে ফাটল

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')