home top banner

News

ঠান্ডাজনিত রোগের প্রকোপ রোগী বেড়েছে ৩০ শতাংশ
17 January,14
Tagged In:  public health  public health in winter  winter health in Bangladesh   Posted By:   Healthprior21
  Viewed#:   35

শীতের সঙ্গে যেন পাল্লা দিয়েই ঘরে ঘরে শিশুরা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত নানা রোগে। নিউমোনিয়া, ব্রঙ্কিউলাইটিস, অ্যাজমা, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এতে হাসপাতালগুলোতে এ ধরনের রোগী স্বাভাবিকের চেয়ে ৩০ শতাংশ বেড়েছে বলে চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গত বুধবার এক দিনে ৩০ জনের বেশি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশু ভর্তি হয়েছে বলে জানা গেছে। ওই দিন দুপুর পর্যন্ত চমেক হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগে রোগী ছিল ৮৪ জন। তার মধ্যে অর্ধেকের বেশি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত বলে চিকিৎসকেরা জানান।

চমেক শিশুস্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক প্রণব কুমার চৌধুরী বলেন, শীত আসার সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত ব্রঙ্কিউলাইটিস, নিউমোনিয়াসহ শ্বাসতন্ত্রের প্রদাহে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েছে। বুধবার এ ধরনের ৩০ জনের মতো রোগী ভর্তি হয়েছে।

গতকাল বৃহস্পতিবার একই বিভাগে রোগী ছিল শতাধিক। অথচ এখানে শয্যা রয়েছে মাত্র ৬৫টি। সরেজমিনে দেখা গেছে, এক শয্যায় দুটি করে শিশুও রাখা হয়েছে। অন্তর্বিভাগ ছাড়া বহির্বিভাগেও ঠান্ডাজনিত সমস্যা নিয়ে রোগী আসছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। নগরের অপর একটি প্রধান চিকিৎসাকেন্দ্র মা ও শিশু জেনারেল হাসপাতালেও রোগী বেড়েছে কয়েক গুণ। এই হাসপাতালে শিশুস্বাস্থ্য বিভাগে ২৫০ শয্যা রয়েছে। সবগুলো শয্যায় গতকাল রোগী ভর্তি ছিল।

বিভাগের রেজিস্ট্রার আবু সাঈদ বলেন, ‘শীত আসার পর নিউমোনিয়া, ব্রঙ্কিউলাইটিস, অ্যাজমা, ঠান্ডাজনিত ডায়রিয়ার রোগী ২০-৩০ শতাংশ বেড়ে গেছে। প্রতিদিন যত রোগী ভর্তি, তার মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ঠান্ডাজনিত রোগে আক্রান্ত।’

হাসপাতালটির বহির্বিভাগেও প্রতিদিন গড়ে ২৫০ শিশু চিকিৎসা নিচ্ছে। তাদের মধ্যেও ঠান্ডাজনিত রোগী বেশি বলে জানা গেছে। নিউমোনিয়া কিংবা ব্রঙ্কিউলাইটিসের প্রাথমিক অবস্থায় অনেকে বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়ে চলে যাচ্ছে। গুরুতর হলে সেখান থেকে এখানে পাঠানো হচ্ছে।

এখানে ভর্তি এক শিশুর মা রহিমা বেগম বলেন, ‘দু-তিন ধরে সর্দিকাশি ছিল। পড়ে শ্বাসকষ্ট হওয়ায় হাসপাতালে ভর্তি করায়।’ হাসপাতালের পাশাপাশি বিভিন্ন চিকিৎসকের চেম্বারেও এ ধরনের রোগী বেড়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে চট্টগ্রামে তাপমাত্রা কমেছে। এতে করে ঠান্ডার পরিমাণও বেড়েছে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডার কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শূন্য থেকে ১২ মাস বয়সী শিশুরা। এ সময় শিশুদের অধিক যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

প্রণব কুমার চৌধুরী বলেন, ‘শিশুদের বিশেষ করে এক বছর বয়সীদের যাতে ঠান্ডা না লাগে, সেদিকে দৃষ্টি রাখতে হবে। হাত-পায়ে মোজা পরাতে হবে। আবার ঘামে কি না, সেদিকেও খেয়াল রাখতে হবে। শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।’

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: চলে গেলেন মহানায়িকা সুচিত্রা সেন
Previous Health News: বিএসএমএমইউতে ক্যানসারের নতুন যন্ত্র

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')