home top banner

স্বাস্থ্য টিপ

জেনে নিন রজঃনিবৃতি বা মেনোপজের ১০টি পূর্ব লক্ষণ পর্ব – ১
২৫ সেপ্টেম্বর, ১৩
View in English
Tagged In:  women health  menopause stage  

মাসিক চক্র পুরোপুরি বন্ধ হওয়ার পূর্বে যে সকল লক্ষণ প্রকাশ পায় সেগুলোকে পেরি-মেনোপজ হিসাবে ধরা হয়। যে সব বিষয়গুলো লক্ষণীয় তার মধ্যে আছে ওজন বেড়ে যাওয়া, হট ফ্লাশ, এবং দ্রুত মনের এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন। পেরি-মেনোপজ-এ মহিলাদের মধ্যে ভিন্নতা দেখা যায়। বিশেষ করে বয়সে। কারো কারো ক্ষেত্রে ৪৫ বৎসরের মধ্যে আবার কারো কারো ক্ষেত্রে ৫০ এর পর। তবে গড়-পড়তা ৪৫ থেকে ৫৫ বৎসরের  মধ্যে শুরু হয়। এরপর শুরু হয় মেনোপজ-উত্তর জীবন।

পেরি-মেনোপজের এরকম ১০টি লক্ষণ নিয়ে নিচে আলোচনা করা হলঃ

১। মাসিক চক্র নির্ধারিত সময়ে না হওয়া

প্রতি মাসের নির্ধারিত সময়ে মাসিক না হয়ে নিয়মিতভাবে বিলম্বে হওয়া, কোন মাসে মিস হওয়া। কিংবা স্বল্প সময়ের জন্য অল্প হওয়া, অথবা একসঙ্গে অনেক বেশি জমাট রক্ত বের হওয়া ইত্যাদি পেরি-মেনোপজের লক্ষণ। তবে মনে রাখবেন যদি একনাগাড়ে পূর্ন ১২ চান্দ্র মাস মাসিক না হয়, তবে ধরে নেয়া যায় আপনি পূর্ন মেনোপজ পর্যায় চলে গেছেন।

২। হট ফ্লাশ

কপাল থেকে পায়ের আঙ্গুলে পর্যন্ত তাপদাহ বয়ে যাওয়া, ঘামে ভিজে যাওয়া, অসহ্য গরম অনুভূতি মেনোপজের পূর্ব লক্ষণগুলোর অন্যতম। কারন এই সময়ে বিভিন্ন হরমোন হাইপোথ্যালামাস (দেহের তাপমাত্রা নিয়ন্ত্রক) এর সাথে মিশ্রিত হতে থাকে। এ রকম অবস্থাকে আমরা হট ফ্লাশ বলি।

৩। ওজন বেড়ে যাওয়া

মেনোপজের আগে স্বাভাবিক একটা ব্যাপার হল ওজন বেড়ে যাওয়া। এবং এই ওজন বাড়ার প্রবণতা লক্ষ্য করা যায় দেহের মধ্য ভাগে। যা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। কাজেই এ সময়ে অবশ্যই স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করা উচিত। সাথে নিয়মিত ব্যায়াম।

৪। ঘুমের ব্যাঘাত

পেরি-মেনোপজ বা মেনোপজ শুরুর পূর্বে ইনসোমনিয়া দেখা দিতে পারে। কারন এই সময়ে দেহে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা প্রায় শুন্যের কোঠায় নেমে যায় এবং মস্তিষ্কে কিছু রাসায়নিক পদার্থের ক্ষরন হয় যা আপনাকে সারা রাত সদা সতর্ক রাখে। তাই অনেকেই এই বিভিষিকাময় ঘুমের সমস্যা থেকে মুক্তি পেতে বিভিন্ন ধরণের ব্যায়ামের আশ্রয় নেন সাথে মেলাটনিন সাপ্লিমেন্ট। 

এ্যাক্টিভ বীট ডট কম থেকে হেলথ প্রায়র ২১

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: 10 Early Warning Signs of Menopause Part - 2
Previous Health Tips: Good to know

আরও স্বাস্থ্য টিপ

জ্যামে মাথা ঠাণ্ডা রাখার দাওয়াই

নগর জীবনে অনিবার্যভাবেই যার মুখোমুখি হতে হয় আপনাকে। কর্মস্থলে যাবার ব্যস্ততাসহ নানা কারণে দুঃসহ কাটতে থাকে যানজটের সময়গুলো। কিন্তু সবকিছুর মধ্যেই তো ভালো থাকতে হবে আপনাকে। ক্রমবর্ধমান নগরায়ন, জীবিকার তাগিদে মানুষের শহরমুখী হওয়া, এসব কিছুকে অন্তত এই সময়ের জন্য মেনে নিতে হবে। নইলে আপনিই... আরও দেখুন

দাঁতের চিকিৎসা ও হেপাটাইটিস

ওটোক্লেভ ব্যয়বহুল হওয়ায় এর ব্যবহার ক্লিনিক গুলোতে নগণ্য। শুধু সিদ্ধ কিংবা অন্য কোনো চোখ ধাঁধানো জীবাণুনাশক পদ্ধতির বদলে এই ওটোক্লেভকে জনপ্রিয় করা না গেলে তা আমাদের সমাজে উত্তরোত্তর ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। শুধু দাঁতের স্কেলিং করতে গিয়েও একজন সুস্থ মানুষের শরীরে হেপাটাইটিসের মতো দুরারোগ্য রোগ... আরও দেখুন

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাবা মায়েদের কেন সাপোর্ট গ্রুপে যোগদান করা উচিৎ?

যদি আপনার শিশু বিশেষ চাহিদা সম্পন্ন হয়ে থাকে তাহলে আপনার সবার আগে উচিৎ এই সকল শিশুদের জন্য কাজ করছে এমন সাপোর্ট গ্রুপে যোগদান করা। সাপোর্ট গ্রুপগুলিতে প্রচুর তথ্য থাকে জা এই সকল শিশুদের বেরে উঠার জন্য অনেক উপকারে আসে।  তাছাড়া এই সকল গ্রুপে যোগদানের ফলে গ্রুপের অন্যান্য বাবামায়েদের সাথে কথা... আরও দেখুন

তৈলাক্ত ত্বকের জন্য মুখের সুন্দর্য্য

ত্বকের টোন বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে টিপস ভিন্ন ভিন্ন ত্বকের যেমন ভিন্ন ভিন্ন প্রয়োজন, তেমনি মোকাবেলা করতে ভিন্ন ভিন্ন সমস্যার। এখানে গুরুত্বপূর্ন  বিষয় হল কোন একটি পদ্ধতি শুরু করার আগে অবশ্যই আপনার ত্বকের ধরন সনাক্ত করে নিন আর সে অনুযায়ী যথাযথ ব্যবস্থাটি গ্রহন করুন। তৈলাক্ত ত্বকের... আরও দেখুন

EASY RELAXING METHOD

Begin your relaxing ten minute hand reflexology treatment by pinching the tips of each finger and thumb of your right hand. Reverse and repeat this process on your left hand. The pressure applied to your fingers should be firm, but not painful. A few seconds for each finger tip will ... আরও দেখুন

পঞ্চাশোর্ধ বয়সে স্বাস্থ্য নিয়ন্ত্রণ

আপনি কি পঞ্চাশোর্ধ? আপনার স্বাস্থ্য কি নিয়ন্ত্রণে? হ্যাঁ, স্বাস্থ্য ঝুঁকি কমানোর ভাল সময় হচ্ছে মধ্যবয়স। এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সুবিধা পেতে বিনিয়োগের আসল সময়। কিন্তু কীভাবে? প্রথমত আপনাকে জানতে হবে কী কী আপনি কন্ট্রোল করতে পারবেন না। এরপর আপনাকে ভাবতে হবে কোন কোন বিষয়ে বা দিকে বা অভ্যাসে... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')