home top banner

Health Tip

জেনে নিন রজঃনিবৃতি বা মেনোপজের ১০টি পূর্ব লক্ষণ পর্ব – ১
25 September,13
View in English
Tagged In:  women health  menopause stage  

মাসিক চক্র পুরোপুরি বন্ধ হওয়ার পূর্বে যে সকল লক্ষণ প্রকাশ পায় সেগুলোকে পেরি-মেনোপজ হিসাবে ধরা হয়। যে সব বিষয়গুলো লক্ষণীয় তার মধ্যে আছে ওজন বেড়ে যাওয়া, হট ফ্লাশ, এবং দ্রুত মনের এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন। পেরি-মেনোপজ-এ মহিলাদের মধ্যে ভিন্নতা দেখা যায়। বিশেষ করে বয়সে। কারো কারো ক্ষেত্রে ৪৫ বৎসরের মধ্যে আবার কারো কারো ক্ষেত্রে ৫০ এর পর। তবে গড়-পড়তা ৪৫ থেকে ৫৫ বৎসরের  মধ্যে শুরু হয়। এরপর শুরু হয় মেনোপজ-উত্তর জীবন।

পেরি-মেনোপজের এরকম ১০টি লক্ষণ নিয়ে নিচে আলোচনা করা হলঃ

১। মাসিক চক্র নির্ধারিত সময়ে না হওয়া

প্রতি মাসের নির্ধারিত সময়ে মাসিক না হয়ে নিয়মিতভাবে বিলম্বে হওয়া, কোন মাসে মিস হওয়া। কিংবা স্বল্প সময়ের জন্য অল্প হওয়া, অথবা একসঙ্গে অনেক বেশি জমাট রক্ত বের হওয়া ইত্যাদি পেরি-মেনোপজের লক্ষণ। তবে মনে রাখবেন যদি একনাগাড়ে পূর্ন ১২ চান্দ্র মাস মাসিক না হয়, তবে ধরে নেয়া যায় আপনি পূর্ন মেনোপজ পর্যায় চলে গেছেন।

২। হট ফ্লাশ

কপাল থেকে পায়ের আঙ্গুলে পর্যন্ত তাপদাহ বয়ে যাওয়া, ঘামে ভিজে যাওয়া, অসহ্য গরম অনুভূতি মেনোপজের পূর্ব লক্ষণগুলোর অন্যতম। কারন এই সময়ে বিভিন্ন হরমোন হাইপোথ্যালামাস (দেহের তাপমাত্রা নিয়ন্ত্রক) এর সাথে মিশ্রিত হতে থাকে। এ রকম অবস্থাকে আমরা হট ফ্লাশ বলি।

৩। ওজন বেড়ে যাওয়া

মেনোপজের আগে স্বাভাবিক একটা ব্যাপার হল ওজন বেড়ে যাওয়া। এবং এই ওজন বাড়ার প্রবণতা লক্ষ্য করা যায় দেহের মধ্য ভাগে। যা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। কাজেই এ সময়ে অবশ্যই স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করা উচিত। সাথে নিয়মিত ব্যায়াম।

৪। ঘুমের ব্যাঘাত

পেরি-মেনোপজ বা মেনোপজ শুরুর পূর্বে ইনসোমনিয়া দেখা দিতে পারে। কারন এই সময়ে দেহে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা প্রায় শুন্যের কোঠায় নেমে যায় এবং মস্তিষ্কে কিছু রাসায়নিক পদার্থের ক্ষরন হয় যা আপনাকে সারা রাত সদা সতর্ক রাখে। তাই অনেকেই এই বিভিষিকাময় ঘুমের সমস্যা থেকে মুক্তি পেতে বিভিন্ন ধরণের ব্যায়ামের আশ্রয় নেন সাথে মেলাটনিন সাপ্লিমেন্ট। 

এ্যাক্টিভ বীট ডট কম থেকে হেলথ প্রায়র ২১

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: 10 Early Warning Signs of Menopause Part - 2
Previous Health Tips: Good to know

More in Health Tip

সকালের যে ৫ টি ভুল আপনাকে সারাদিন রাখে ক্লান্ত

ব্যস্ততার এই জীবনে সারাদিনের সতেজতা ধরে রাখাটা কঠিন কিন্তু অসম্ভব একেবারেই নয়। প্রতিদিনকার ব্যস্ততা তো থাকবেই কিন্তু এর মাঝেও আমরা ভালো থাকার, সতেজ থাকার চেষ্টা চালিয়ে যাই, হোক তা প্রিয়জনের সাথে খানিকটা কথা বলা, এক কাপ চা বা কফিতে চুমুক অথবা প্রিয় কোন গান শোনা। এ সব তো হলো, কিন্তু তারপরেও... See details

গলা এবং ঘাড়ের ভাজ দূর করতে

আমরা প্রায় সবাই মুখ এবং ত্বকের যত্ন নিয়ে বেশি গুরুত্ব দিতে গিয়ে গলা, ঘাড় এবং তার আশপাশের জায়গা যত্ন থেকে বাদ পরে যায়। যার ফলে সুন্দর মুখ ও ত্বকের সাথে ভাজ পরা মলিন গলা, যা সত্যিই বেমানান। আসুন জেনে নিই সেইসব পরিবর্তন যা গলা এবং ঘাড়ে ভাজ পরা থেকে আপনাকে রক্ষা করবে। ১. গলা এবং... See details

গরমে ঘাম থেকে রেহাই পেতে

হাতব্যাগে পরিষ্কার ছোট্ট তোয়ালে বা রুমাল, এক বোতল ঠান্ডা পানি, ঘামরোধী স্প্রে বা ক্রিম, ফেসওয়াশ, টিস্যু ও চিরুনি রাখুন। ছবিটি প্রতীকী।ঘাম নিঃসরণ শরীরের জৈবিক প্রক্রিয়ারই অংশ। ঘাম নিঃসরণের মাধ্যমে শরীর শীতল হয়। কিন্তু এই গরমে অতিরিক্ত ঘাম বিব্রতকর পরিস্থিতিরও জন্ম দেয়। বিশেষ করে কর্মক্ষেত্র কিংবা... See details

Stay healthy during Ramadan

Ramadan is the holiest month for the Muslims throughout the world. To keep you healthy during Ramadan the following tips may be useful: Heart burn or acidity: This is a very common problem at this time. During Ramadan acid secretion from stomach is reduced, but smelling of... See details

চকোলেটের ৭টি স্বাস্থ্য উপকারিতা

চকোলেটের স্বাস্থ্য উপকারিতা ১) হার্ট সুস্থ রাখতে সাহায্য : ডার্ক চকোলেট হার্ট অ্যাটাক, স্ট্রোক প্রতিরোধ করে। কোকোর মধ্যে অবস্থিত ফ্ল্যাভেনলস শরীরে নাইট্রিক অক্সাইড প্রস্তুত করে। এই নাইট্রিক অক্সাইড রক্ত বাহক (শিরা, ধমনী) গুলির মধ্যে দিয়ে রক্ত চলাচলকে মসৃণ করে। পরিমিত পরিমাণে ডার্ক চকোলেট... See details

জরায়ুমুখের ক্যানসার

খুব ধীরে ধীরে সৃষ্টি হওয়া এক রোগ। এক যুগের বেশি সময় ধরে জরায়ুমুখের স্বাভাবিক কোষ পরিবর্তিত হতে থাকে। একসময় তা ক্যানসারে রূপ নেয়। ক্যানসার কোষ দ্রুত বাড়তে থাকে, পিণ্ডের আকার বেড়ে যায়, জরায়ুমুখে ক্ষত সৃষ্টি করে। এতে রক্তক্ষরণ হয়, বিভিন্ন ধরনের সংক্রামক রোগের প্রাদুর্ভাব ঘটে।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')