home top banner

স্বাস্থ্য টিপ

জেনে নিন রজঃনিবৃতি বা মেনোপজের ১০টি পূর্ব লক্ষণ পর্ব – ১
২৫ সেপ্টেম্বর, ১৩
View in English
Tagged In:  women health  menopause stage  

মাসিক চক্র পুরোপুরি বন্ধ হওয়ার পূর্বে যে সকল লক্ষণ প্রকাশ পায় সেগুলোকে পেরি-মেনোপজ হিসাবে ধরা হয়। যে সব বিষয়গুলো লক্ষণীয় তার মধ্যে আছে ওজন বেড়ে যাওয়া, হট ফ্লাশ, এবং দ্রুত মনের এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন। পেরি-মেনোপজ-এ মহিলাদের মধ্যে ভিন্নতা দেখা যায়। বিশেষ করে বয়সে। কারো কারো ক্ষেত্রে ৪৫ বৎসরের মধ্যে আবার কারো কারো ক্ষেত্রে ৫০ এর পর। তবে গড়-পড়তা ৪৫ থেকে ৫৫ বৎসরের  মধ্যে শুরু হয়। এরপর শুরু হয় মেনোপজ-উত্তর জীবন।

পেরি-মেনোপজের এরকম ১০টি লক্ষণ নিয়ে নিচে আলোচনা করা হলঃ

১। মাসিক চক্র নির্ধারিত সময়ে না হওয়া

প্রতি মাসের নির্ধারিত সময়ে মাসিক না হয়ে নিয়মিতভাবে বিলম্বে হওয়া, কোন মাসে মিস হওয়া। কিংবা স্বল্প সময়ের জন্য অল্প হওয়া, অথবা একসঙ্গে অনেক বেশি জমাট রক্ত বের হওয়া ইত্যাদি পেরি-মেনোপজের লক্ষণ। তবে মনে রাখবেন যদি একনাগাড়ে পূর্ন ১২ চান্দ্র মাস মাসিক না হয়, তবে ধরে নেয়া যায় আপনি পূর্ন মেনোপজ পর্যায় চলে গেছেন।

২। হট ফ্লাশ

কপাল থেকে পায়ের আঙ্গুলে পর্যন্ত তাপদাহ বয়ে যাওয়া, ঘামে ভিজে যাওয়া, অসহ্য গরম অনুভূতি মেনোপজের পূর্ব লক্ষণগুলোর অন্যতম। কারন এই সময়ে বিভিন্ন হরমোন হাইপোথ্যালামাস (দেহের তাপমাত্রা নিয়ন্ত্রক) এর সাথে মিশ্রিত হতে থাকে। এ রকম অবস্থাকে আমরা হট ফ্লাশ বলি।

৩। ওজন বেড়ে যাওয়া

মেনোপজের আগে স্বাভাবিক একটা ব্যাপার হল ওজন বেড়ে যাওয়া। এবং এই ওজন বাড়ার প্রবণতা লক্ষ্য করা যায় দেহের মধ্য ভাগে। যা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। কাজেই এ সময়ে অবশ্যই স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করা উচিত। সাথে নিয়মিত ব্যায়াম।

৪। ঘুমের ব্যাঘাত

পেরি-মেনোপজ বা মেনোপজ শুরুর পূর্বে ইনসোমনিয়া দেখা দিতে পারে। কারন এই সময়ে দেহে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা প্রায় শুন্যের কোঠায় নেমে যায় এবং মস্তিষ্কে কিছু রাসায়নিক পদার্থের ক্ষরন হয় যা আপনাকে সারা রাত সদা সতর্ক রাখে। তাই অনেকেই এই বিভিষিকাময় ঘুমের সমস্যা থেকে মুক্তি পেতে বিভিন্ন ধরণের ব্যায়ামের আশ্রয় নেন সাথে মেলাটনিন সাপ্লিমেন্ট। 

এ্যাক্টিভ বীট ডট কম থেকে হেলথ প্রায়র ২১

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: 10 Early Warning Signs of Menopause Part - 2
Previous Health Tips: Good to know

আরও স্বাস্থ্য টিপ

কলার মোচা ও থোড়ের পুষ্টিগুণ

বাংলাদেশের সর্বত্র কলাগাছ দেখা যায়। প্রায় সারা বছরই কলার ফলন হয়। তাই সব সময় বাজারে নানা জাতের কলা পাওয়া যায়। কলার রয়েছে নানা পুষ্টিগুণ। কলার মোচা, থোড়, কাঁচা করা, পাকা কলার রয়েছে আলাদা আলাদা পুষ্টিগুণ। কলার ব্যবহার দুভাবে। কাঁচা রান্না করে এবং পাকা কলা খাওয়া হয়। বহু প্রকারে কলা রয়েছে।... আরও দেখুন

সাবধান থাকুন কন্ট্যাক্ট লেন্স ব্যবহারে

কন্ট্যাক্ট লেন্স ব্যবহারের রয়েছে একটি নির্দিষ্ট সময়সীমা, রয়েছে কতগুলো নিয়ম। কিন্তু তাইওয়ানের এক ছাত্রী এ সব অগ্রাহ্য করে চোখে লেন্স পরে ছিলো টানা ছয় মাস। ফলশ্রুতিতে তার চোখে দেখা দেয় দুর্লভ এক রোগ যা তাকে অন্ধ করে দিয়েছে। মেয়েটির এই রোগের কারণ হলো একটি এককোষী জীবাণু, অ্যামিবা। এই পুরো ছয়... আরও দেখুন

Remove Dark Underarm Using Natural Remedies~

Dark underarm is caused by using low quality deodorant,hair removal cream and excess sweating etc. If you have excess sweating problem on underarm,don't wear tight dress. And also have allergy problem by using any deodorant then you should not use any deodorant. Instead of these ... আরও দেখুন

Physiotherapy for treatment and prevention of back pain

Back pain can have many causes, such as a pulled back muscle, disc problems, arthritis, or sacroiliac joint dysfunction, ligament sprain or strain. This misalignment causes increased wear and tear on the joints, muscles and ligaments - even the discs. The most important thing to understand about... আরও দেখুন

১০ ধরনের দুর্বোধ্য ব্যাথা উপেক্ষা করা একদম উচিত নয় শেষ পর্ব

অবিরাম গিঁটে ব্যাথা বয়স্কঃদের ক্ষেত্রে ‘অস্টিওআর্থ্রাইটিস’ একটি কমন রোগ। অবিরাম ঘর্ষনে হাড় এবং কার্টিলেজ এর ফুটো হয়ে যাওয়া ও ছিঁড়ে যাওয়ার ফলে হাড়ের সংযোগস্থল বা গিঁট বা জয়েন্টস্থলে ব্যাথা হয়। পুরুষের তুলনায় মেয়েদের ক্ষেত্রে একটু বেশি দেখা দেয়। তবে এটিই গিঁটে ব্যাথার একমাত্র কারণ... আরও দেখুন

ভালোবাসা দিবসে প্রিয়জনকে দিতে পারেন ৬টি সুন্দর উপহার

দেখতে দেখতেই এসে পড়েছে ভালোবাসা দিবস। ফেব্রুয়ারীর ১৪ তারিখের এই দিনটিকে পুরা বিশ্বের মানুষ ভালোবাসা প্রকাশের জন্য বিশেষ ভাবে পালন করে। প্রেমিক প্রেমিকারা এই দিনে একে অপরকে উপহার দেয়। আর এই উপহার গুলোতে থাকে তাদের খাঁটি ভালোবাসার ছোঁয়া। এই ভালোবাসা দিবসে আপনার প্রেমিক/ প্রেমিকা কে কি দিবেন... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')