home top banner

Health Tip

ঘুমের কারণেই হতে পারে যে মারাত্মক রোগগুলো!
25 March,14
Tagged In:  sleeplessness  sleeping diseases  
  Viewed#:   546

Sleep_Paralysisঘুম আমাদের একটি অত্যন্ত জরুরী জৈবিক চাহিদা। অনেকেই আছেন যারা ঘুমটাকে বেশি গুরুত্ব সহকারে দেখেন না। মনে করেন ঘুমিয়ে সময় নষ্ট করা হয়। কিন্তু আপনি জানেন কি, খাবার ছাড়া ২ সপ্তাহ বেঁচে থাকতে পারবেন কিন্তু ঘুম ছাড়া ১০ দিনের বেশি বাঁচতে পারবেন না। আবার অনেকই আছেন যারা বেশি ঘুমাতে পছন্দ করেন। ঘুম বেশি বা কম যেটাই হোক না কেন আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বেশি ঘুমানো, কম ঘুমানো, অনিদ্রা, ঘুম পাতলা হওয়া এইসকল ঘুম সংক্রান্ত জটিলতার কারণে আমরা আক্রান্ত হই অনেক মারাত্মক রোগে, যা সম্পর্কে আমরা অনেকেই জানি না। চলুন তবে দেখে নেয়া যাক ঘুম সংক্রান্ত জটিলতার কারণে আমাদের দেহে বাসা বাঁধে কোন রোগগুলো।


এক্সপ্লোডিং হেড সিনড্রোম
গভীর ঘুমের মধ্যে হঠাৎ অস্বাভাবিক জোরে কোনো শব্দে জেগে উঠেছেন কখনো? অনেকেরই এই ধরণের সমস্যা রয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষ ভাবেন আসলেই কোথাও শব্দ হয়েছে। কিন্তু এটি একটি ঘুম সংক্রান্ত রোগ। এর নাম ‘এক্সপ্লোডিং হেড সিনড্রোম’। যে শব্দটির কারণে ঘুম ভেঙ্গে যায় সেটি আর কোথাও নয়, রোগীর মাথার ভেতরেই হয়ে থাকে। খুব অদ্ভুত এই রোগটি বেশি ঘুমানোর কারণে হয়ে থাকে।

স্লিপ প্যারালাইসিস
স্লিপ প্যারালাইসিস। এই রোগটিকে আমরা অনেকেই বলি ‘বোবায় ধরা’। ঘুমের সময় স্বপ্নে অদ্ভুত কিছু থেকে বাঁচার চেষ্টায় হাত পা বা দেহ নাড়ানোর চেষ্টা করে অনেকেই কিন্তু কোনো ভাবেই দেহকে নাড়ানো যায় না। এই সমস্যায় কম বেশি সকলেই পড়ে থাকেন। কিন্তু কেউই পাত্তা দেন না। অনেকেই ভাবেন রাতের বেলা ঘুমের মধ্যে জীনে ধরেছিল। কিন্তু এটি আসলে একটি রোগ। অনিয়মিত ঘুমের সময় এবং অনিদ্রাজনিত কারণে এই রোগটি হয়।

দুঃস্বপ্ন দেখা sleep-paralysis
অনেকেই আছেন যারা ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখেন। এটি যে একধরণের রোগ তা মানতে নারাজ অনেকেই। কিন্তু আসলেই ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখা একটি রোগের মধ্যে পড়ে। মানসিক চাপ, অনিদ্রা, না ঘুমানোর কারণে দুঃস্বপ্ন দেখেন অনেকেই।

প্যারাসমনিয়া
প্যারাসমনিয়া একধরনের ঘুম সম্পর্কিত রোগ যা মানুষকে ঘুমের মধ্যে অস্বাভাবিক কাজ করতে বাধ্য করে। এই রোগের কারনে অনেক ধরনের অপরাধ পর্যন্ত করতে পারে মানুষ। আজ পর্যন্ত এই রোগের কারনে অনেক অপরাধ সংঘটিত হয়েছে। তার মধ্যে ঘুমের মধ্যে গাড়ী চালানো , হত্যা, শিশুনির্যাতন এবং ধর্ষন সব চাইতে গুরুতর। অতিরিক্ত মানসিক চাপ, অনিদ্রার মারাত্মক পর্যায়ে চলে গেলে এই রোগটি হয়।

সূত্র - প্রিয়.কম

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: অনিদ্রা দূর করার ৫টি টিপস
Previous Health Tips: যে ৭টি লক্ষণে বুঝবেন আপনার শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার!

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')