home top banner

খবর

খাগড়াছড়িতে বিশুদ্ধ খাবার পানির প্রকল্প
০৩ নভেম্বর, ১৩
Tagged In:  safe drinking water   Posted By:   Healthprior21
  Viewed#:   58

খাগড়াছড়ি পৌর এলাকার সবুজবাগ ও শহরতলির হাদকপাড়ায় পানির সমস্যা দীর্ঘদিনের। ব্যক্তি উদ্যোগে কিছু লোক বিশুদ্ধ পানির ব্যবস্থা করলেও এলাকার অধিকাংশ পরিবারই বছরের পর বছর পানির কষ্টে ভুগছিল। টিলার ওপর অবস্থিত বাড়িঘরগুলোতে মাথায় করে কলসিভর্তি পানি নিতে হতো সমতল থেকে।

দুর্ভোগের সেই চিত্র এখন আর নেই। কম খরচের দুটি প্রকল্পের মাধ্যমে প্রায় দেড় শ পরিবারে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। বর্তমানে প্রতিটি পরিবার মাসে ১০০ টাকা দিয়ে পানি সরবরাহ পাচ্ছে ওই প্রকল্প থেকে।

পরীক্ষামূলকভাবে এ প্রকল্প হাতে নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের অর্থায়নে প্রকল্পের নকশা ও পরিকল্পনা প্রণয়নে সহায়তা করেন খাগড়াছড়ির পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মহব্বত উল্লাহ।

সুবিধাভোগীদের নিয়ে গঠিত একটি পরিচালনা কমিটির মাধ্যমে প্রকল্পটি পরিচালিত হবে। সুবিধাভোগীদের বিলের টাকা দিয়ে মেটানো হবে প্রকল্পের পরিচালনা খরচ।

সম্প্রতি সরেজমিন দেখা যায়, সবুজবাগ ও হাদকপাড়ায় টিলার ওপর পাঁচ হাজার লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন প্লাস্টিকের দুটি পানির ট্যাংক স্থাপন করা হয়েছে। নিচে বসানো হয়েছে গভীর নলকূপ। এই নলকূপ থেকে নল দিয়ে ট্যাংকে পানি জমা করে সুবিধামতো গ্রাহকদের সরবরাহ করা হয়।

সবুজবাগ এলাকায় পানি সরবরাহব্যবস্থা তত্ত্বাবধান করেন গৃহবধূ মনোয়ারা বেগম। তিনি বলেন, ‘জেলা প্রশাসকের উদ্যোগের ফলে আমরা শতাধিক পরিবার পানির কষ্ট থেকে রক্ষা পেয়েছি। আমাদের স্বার্থেই আমরা পানির পাম্প, ট্যাংক ও সরবরাহ লাইন রক্ষণাবেক্ষণ করছি। গ্রাহকদের কাছ থেকে নেওয়া বিলের টাকা দিয়ে বিদ্যুৎ বিল ও আনুষঙ্গিক খরচ মেটাচ্ছি।’ গত ৫ সেপ্টেম্বর প্রকল্পটি উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ।

খাগড়াছড়ি শহর থেকে তিন কিলোমিটার দূরে দীঘিনালা সড়কের পাশে ত্রিপুরা আদিবাসী-অধ্যুষিত হাদকপাড়ার ৩০টি পরিবার পানির সুবিধা ভোগ করছে। প্রকল্পের তত্ত্বাবধান করেন বিপ্লব ত্রিপুরা। তিনি জানান, বর্তমানে ৩০টি পরিবার পানির সংযোগ নিয়েছে। আরও ১০টি পরিবার সংযোগ নেওয়ার জন্য অপেক্ষা করছে। এই প্রকল্পটি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা।

জেলা প্রশাসক মাসুদ করিম বলেন, ‘বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় লোকজন আমাকে তাঁদের পানির সমস্যার কথা তুলে ধরেন। তাঁদের দুর্ভোগের কথা ভেবে পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার সঙ্গে কথা বলে দুটি প্রকল্প হাতে নিই। এতে সংশ্লিষ্ট এলাকার লোকজনের পানি সমস্যার অনেকটা লাঘব হয়েছে।’ জেলা প্রশাসক জানান, প্রতিটি প্রকল্পে আড়াই থেকে তিন লাখ টাকা খরচ হয়েছে। সুবিধাভোগী ব্যক্তিদের আগ্রহের কথা বিবেচনা করে এ ধরনের আরও প্রকল্প হাতে নেওয়া হবে।

জানা গেছে, এলাকার অনেকে এখনো পানির সংযোগ নেননি। শুরু থেকে একজন করে প্রকল্প তত্ত্বাবধায়ক মনোনয়ন করা হলেও পরিচালনা কমিটি গঠন এখনো হয়নি।

 

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: শিক্ষানবিশ চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেছেন
Previous Health News: ‘ধূমপান বন্ধ হলেই ক্যানসার বন্ধ হবে’

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')