home top banner

খবর

অতিরিক্ত পানি পানে হতে পারে মৃত্যু!
১৪ অগাস্ট, ১৪
Tagged In:  water for good health  safe drinking water   Posted By:   Healthprior21
  Viewed#:   32

drinking-glass-of-water

সম্প্রতি ডগলাস কাউন্টি হাইস্কুলের ১৭ বছর বয়সী একজন ফুটবলারের মর্মান্তিক মৃত্যু হয়। এর আগে জাইরিজ অলিভার নামে ওই খেলোয়াড় অতিরিক্ত পানি পান করেছিলেন। এটিই তার মৃত্যুর কারণ বলে নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা। বিষয়টিকে পানি বিষক্রিয়া বা ওয়াটার ইনটক্সিকেশন বলে উল্লেখ করেন তারা।


সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক আট গ্লাস পানি পান করা প্রয়োজন। তবে এ পরিমাণ পানি পান করতে হবে বিভিন্ন সময়ে। একবারে বেশি করে পানি পান করলে তা বিপদ ডেকে আনতে পারে। স্থান, সময় ও কর্মক্ষেত্র অনুসারে পানি পানের পরিমাণে ভিন্নতা আসতে পারে।

মায়ো ক্লিনিকের মতানুসারে, কোনো ব্যক্তি দৈনিক কী পরিমাণ পানি গ্রহণ করবেন, তা নির্ভর করে কয়েকটি বিষয়ের ওপর। নিয়মিত শরীরচর্চাকারী, গর্ভবতী, দুগ্ধদানকারী মা ও উত্তপ্ত জলবায়ুর এলাকায় বসবাসকারী মানুষের আট গ্লাসের বেশি পানি পানের প্রয়োজন হয়। তবে পানি পান করার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। অল্প সময়ের মধ্যে মাত্রাতিরিক্ত পানি পানের ফলে মারাত্মক স্বাস্থ্যগত ঝুঁকি সৃষ্টি হয়। এতে অস্ত্রোপচারের মাধ্যমে পানি বের করা লাগতে পারে। তা সম্ভব না হলে অনেক সময় পানি পানকারী কোমায় চলে যেতে পারেন। এমনকি তার মৃত্যুও হতে পারে।

কারণ একবারে অতিরিক্ত পানি পান শরীরের অন্যান্য পুষ্টিদায়ক উপদান যেমন— সোডিয়ামের কার্যক্রমে ব্যাঘাত ঘটায়। এতে পানি বিষক্রিয়া দেখা দেয়। অ্যাথলিট ও শিশুদের ক্ষেত্রে এ ধরনের ঝুঁকি সবচেয়ে বেশি। 

সূত্র: ওয়েবসাইট

Please Login to comment and favorite this News
Next Health News: হেলথকেয়ার ইনোভেশন অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন চেয়েছে জিএসকে-সেভ দ্যা চিলড্রেন
Previous Health News: এবোলা প্রতিরোধে যা যা করণীয়

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')