home top banner

খবর

রোজ শরীরচর্চার পেছনে দীপিকার ব্যয় ৩৫ হাজার রুপি!
২৬ অক্টোবর, ১৩
Tagged In:  celebrity news   Posted By:   Healthprior21
  Viewed#:   78   Favorites#:   1

‘চেন্নাই এক্সপ্রেস’ তারকা দীপিকা পাড়ুকোন সম্পর্কে চমকপ্রদ এক তথ্যই পাওয়া গেল। সম্প্রতি ওয়ান ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, শরীরচর্চার পেছনে প্রচুর অর্থ ও সময় ব্যয় করেন তিনি। শরীর ফিট রাখতে প্রতিদিন শরীরচর্চা প্রশিক্ষককে গুনে গুনে ৩৫ হাজার রুপি দেন বলিউডের জনপ্রিয় এ তারকা অভিনেত্রী। ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির শুটিং চলার সময়ও প্রতিদিন তাঁর এই খরচ হচ্ছে। এ জন্য এরই মধ্যে ছবিটির নির্মাতাদের পকেট থেকে নাকি প্রায় ১০ লাখ রুপি বের হয়ে গেছে। বরাবরই দীপিকার ছিপছিপে ও হালকা গড়নের অবয়ব দেখে মুগ্ধ হয়েছেন দর্শকেরা। তবে ভোজনরসিক দীপিকার হাঁড়ির খবর আগেই ফাঁস করেছিলেন ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে তাঁর সহ-অভিনেতা শাহরুখ খান। ‘বলিউড বাদশাহ’ জানিয়েছিলেন, একটু পরপরই নাকি খিদে পেয়ে যায় দীপিকার। শুটিংয়ের সময় নিজের খাবার তো খেতেনই, ছবির দলের সবার খাবারেও ভাগ বসাতেন। ভোজনরসিক হওয়ার পরও দীপিকার শরীর ফিট রাখার বিষয়টি বেশ রহস্যজনকই বটে। তবে এবার সেই রহস্যের পেছনের কারণ জানা গেল। শরীরচর্চার পেছনে প্রচুর সময় ও অর্থ ব্যয় করেই নিজেকে ফিট রাখেন তিনি। একটু বেশি খাওয়ার বাতিক থাকায় মাঝেমধ্যেই দীপিকার শরীরে বাড়তি মেদ জমে যায়। তবে নিয়ম করে শরীরের ঘাম ঝরিয়ে বাড়তি ক্যালরি কীভাবে পোড়াতে হয়, তা খুব ভালো করেই জানা আছে তাঁর। শরীরের বাড়তি মেদ ঝরিয়ে আকর্ষণীয় অবয়ব ধরে রাখার জন্য তিনি শরীরচর্চা প্রশিক্ষকের সাহায্যও নেন। ‘সাইজ জিরো’খ্যাত বলিউডের আরেক অভিনেত্রী কারিনা কাপুর খানের সাবেক শরীরচর্চা প্রশিক্ষক ইয়াসমিন করাচিওয়ালার তত্ত্বাবধানে নিয়মিত শরীরচর্চা করেন দীপিকা। বিনিময়ে ইয়াসমিনকে প্রতিদিন ৩৫ হাজার রুপি দেন তিনি। বেশ কিছুদিন ধরেই ফারাহ খান পরিচালিত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির শুটিং করছেন দীপিকা। ছবিটিতে আবার শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। শুটিংয়ের প্রচণ্ড ব্যস্ততা সত্ত্বেও ঠিকই সময় বের করে নিয়মিত শরীরচর্চার কাজ চালিয়ে যাচ্ছেন দীপিকা। আর যত দিন শুটিং চলবে, তত দিন দীপিকার শরীরচর্চার ব্যয় বহনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির নির্মাতারা। এ জন্য এরই মধ্যে নাকি তাঁরা দীপিকার পেছনে প্রায় ১০ লাখ রুপি খরচ করে ফেলেছেন। দীপিকার পারিশ্রমিক থেকে বাড়তি এই খরচ কেটে রাখা হবে কি না, তা অবশ্য জানা যায়নি। 

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: হাজারে ৫৮ শিশু ত্রুটি নিয়ে জন্মায়
Previous Health News: Unhappy marriage? Here's what it's doing to your body

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')