home top banner

খবর

তিন ভুয়া চিকিৎসক গ্রেপ্তার, জেল-জরিমানা
২৯ এপ্রিল, ১৪
Tagged In:  public health   Posted By:   Healthprior21
  Viewed#:   34

ঢাকার ধামরাই ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

আটক ওই ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়াসহ জরিমানা করা হয়েছে। সিলগালা করে দেওয়া হয়েছে একটি হাসপাতাল।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আজ সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন এবং সাজা দেন।

আটক ব্যক্তিরা হলেন ধামরাইয়ের শ্রীরামপুর এলাকার মালেকা জেনারেল হাসপাতালের ভুয়া চিকিৎসক তোফাজ্জল হোসেন সরকার (৩১), একই উপজেলার ইসলামপুরের আইকন ডায়াগনস্টিক ক্লিনিকের আব্দুস সালাম (৩৩) এবং আশুলিয়ার জিরানী এলাকার অকোটেক্স গার্মেন্টসের মো. সবুজ খান (৩৩)।

র‌্যাব সূত্র জানায়, সবুজ খান দীর্ঘদিন ধরে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন শেখ তৈয়বুর রহমান পরিচয়ে রোগী দেখার পাশাপাশি ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন। এই অপরাধে তাঁকে চার বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আব্দুস সালাম ইউনিভারসিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি এলিয়েন্স থেকে মেডিকেল আল্টাসনোগ্রাফিতে (সিএমইউ) লেখাপড়া করে নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে রোগী দেখেছেন। এ অপরাধে তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তোফাজ্জল হোসেন সরকারকে বিএমডিসির সনদ ছাড়া ডাক্তার পদবি ব্যবহার করে রোগী দেখার অপরাধে দুই বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সাজা দেওয়া শেষে এসব আসামিদের তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে মালেকা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ১৩ ধারা লঙ্ঘন করায় এটিকে সিলগালা করে দেওয়া হয়েছে।

এর আগে ধামরাই উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমজাদ হোসেন এবং সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ফেরদৌসী আক্তার লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্টদের সাজা ও জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন বলেন, ভুয়া চিকিৎসকদের কাছে চিকিৎসা নিয়ে জনসাধারণ প্রতারিত হচ্ছেন। পাশাপাশি এসব চিকিৎসকদের কারণে জনস্বাস্থ্য হুমকির মধ্যে পড়ছে। এসব বিবেচেনায় র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: ওষুধশিল্প পার্ক আর কত দূর?
Previous Health News: রোগী ও ডাক্তারদের সুরক্ষায় আইন হচ্ছে

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')