home top banner

খবর

প্রথম এমবিবিএস পাস করলেন ২১ শিক্ষার্থী
২১ এপ্রিল, ১৪
Tagged In:  Cox's Bazar medical college  public health   Posted By:   Healthprior21
  Viewed#:   29

কক্সবাজার সরকারি মেডিকেল কলেজ থেকে প্রথমবারের মতো ২১ জন শিক্ষার্থী এমবিবিএস পাস করেছেন। এর মধ্যে ১৪ জন মেয়ে। ১৩ এপ্রিল এই ফল প্রকাশ করা হয়।

কলেজের উপাধ্যক্ষ ও শিশুরোগ বিশেষজ্ঞ অরূপ দত্ত বাপ্পী এর সত্যতা নিশ্চিত করে বলেন, ৫০ জন শিক্ষার্থী নিয়ে ২০০৮ সালে এই মেডিকেল কলেজের যাত্রা শুরু। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩৮ জন। এমবিবিএস পাস করেছেন ২১ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কলেজ থেকে প্রথম এমবিবিএসে ভালো ফলে শিক্ষার্থী ও অভিভাবকেরা খুশি। বর্তমানে এই কলেজে ২৭৫ জন শিক্ষার্থী (প্রথম থেকে পঞ্চম বর্ষ) অধ্যয়ন করছেন। কলেজে শিক্ষক রয়েছেন ৫৪ জন।

এমবিবিএস পাস করা চট্টগ্রামের চৌধুরী ফরহাদ কামাল বলেন, ‘ছয় বছরের কঠোর পরিশ্রম আর সাধনার ফসল এই অর্জন। কক্সবাজার সদর হাসপাতালে আরও এক বছর ইন্টার্নি শেষ করে মানুষের সেবায় নিজেকে নিয়োগ করব। বাবা-মায়ের স্বপ্ন পূরণ করব।’

একই অনুভূতি প্রকাশ করেন এমবিবিএস পাস করা শিক্ষার্থী খাগড়াছড়ির মিতালী ত্রিপুরা, চকরিয়ার আবু তৈয়ুব ও নীলফামারীর তাজতি আরেফা দিশা।

আরেফা দিশা বলেন, ‘নীলফামারী থেকে কক্সবাজারে প্রথম এসে দেখি, কলেজের ভবনই নেই। সদর হাসপাতালের একটি ভবনে অস্থায়ী মেডিকেল কলেজ ক্যাম্পাস। এখানে ছয় বছরের লেখাপড়ার স্বীকৃতি (এমবিবিএস) পেয়ে পরিবারের সবাই খুশি।’ 

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: কুষ্টিয়ায় তরমুজ খেয়ে শিশুর মৃত্যু অসুস্থ ১৯ জন
Previous Health News: নারী চিকিৎসক মিললেও পরিবেশ বদলায়নি

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')