home top banner

খবর

রোগ নির্ণয়ের খরচ ঠিক করবে কে?
১৩ মার্চ, ১৪
Tagged In:  medical tests and screenings  public health   Posted By:   Healthprior21
  Viewed#:   31

সরকারি হাসপাতালে রক্তের একটি নমুনা পরীক্ষা করানোর খরচ দেড় শ টাকা। একই পরীক্ষা করাতে কোথাও কোথাও তিন গুণ পর্যন্ত বেশি খরচ পড়ছে। শুধু রক্ত পরীক্ষা নয়, আরও অনেক পরীক্ষা-নিরীক্ষায় রোগীদের পড়তে হচ্ছে একই সমস্যায়।

বাংলাদেশ অ্যাকাডেমি অব প্যাথলজিস্ট বলছে, রোগ নির্ণয়ে কোন পরীক্ষার জন্য কত টাকা রোগীদের দিতে হবে, সরকার সে বিষয়ে কখনো কোনো নির্দেশনা দেয়নি। সে কারণে সরকারি হাসপাতালগুলোর তুলনায় বেসরকারি হাসপাতালে রোগ নির্ণয়ের খরচ অনেক বেশি। এ ছাড়া সিংহভাগ চিকিত্সক ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন নেন। আর ওই কমিশনের টাকা রোগীদের পকেট থেকে উসুল করা হচ্ছে ।

এ প্রসঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জাফরুল্লাহ চৌধুরী প্রথম আলোকে বলেন, চিকিত্সকদের যৌক্তিক ব্যবস্থাপত্র লিখতে শিখতে হবে। সরকারকে ব্যবস্থাপত্র নিরীক্ষণের (অডিট) উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, এর উদ্দেশ্য চিকিত্সককে শাস্তি দেওয়া না, বরং চিকিত্সকেরা যেন নৈতিক ও যৌক্তিক ব্যবস্থাপত্র লেখেন তা নিশ্চিত করা। এ ছাড়া কোন পরীক্ষার জন্য সর্বোচ্চ কত টাকা লাগবে, সে বিষয়ে সরকারের সুস্পষ্ট নির্দেশনা থাকতে হবে বলে তিনি মনে করেন। 

সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এক অনুষ্ঠানে রোগের পরীক্ষা-নিরীক্ষার এই ব্যয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। কিন্তু প্রায় দুই বছর ধরে বেসরকারি চিকিত্সাসেবা আইন অনুমোদনের অপেক্ষায় মন্ত্রণালয়ের টেবিলে টেবিলে ঘুরছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালক আবদুল হান্নানের দাবি, আইনটির খসড়া চূড়ান্ত হয়ে গেছে। যেকোনো দিন পাস হয়ে যাবে। তখন আর কোনো নৈরাজ্য থাকবে না।

খরচের ফারাক: জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান মো. শামিউল ইসলাম বলেন, মূত্র পরীক্ষার প্রাথমিক ও প্রধান উদ্দেশ্য হলো মূত্রের মাধ্যমে সুগার বা প্রোটিন যাচ্ছে কি না তা দেখা। এটি পরীক্ষা জন্য যে স্ট্রিপটি ব্যবহার হয়, তার দাম ১০ টাকা। কোনো কোনো প্রতিষ্ঠানের দাবি, তারা ইউরিন অ্যানালাইজার ব্যবহার করে। তাতেও খরচ ৫০ টাকার ওপরে যাওয়ার কথা নয়।

সরকারি হাসপাতালের তুলনায় বারডেমে খরচ কিছুটা বেশি হওয়ার কী কারণ জানতে চাইলে হাসপাতালের পরিচালক শহিদুল হক মল্লিক বলেন, পরীক্ষা-নিরীক্ষার জন্য যন্ত্রপাতি কেনা হয় তিনভাবে। নগদ টাকা দিয়ে, কিস্তিতে এবং রি-এজেন্ট এগ্রিমেন্ট প্ল্যানে (র্যাপ)। র্যাপের আওতায় যেসব যন্ত্রপাতি কেনা হয়, সেগুলোর রিএজেন্ট সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে কেনার বাধ্যবাধকতা আছে। সে কারণে অনেক সময় দামের তারতম্য হয়।

এ প্রসঙ্গে ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘আমাদের টার্গেট গ্রুপ তাঁরাই, যাঁরা চিকিত্সা করাতে বিদেশে যান। এখানে সর্বাধুনিক যন্ত্রপাতিতে তাত্ক্ষণিকভাবে পরীক্ষা-নিরীক্ষা হয়। যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ, পরামর্শকের সম্মানী সব বিষয় বিবেচনায় রেখে পরীক্ষা-নিরীক্ষার ব্যয় ঠিক করা হয়।’ ল্যাবএইড হাসপাতালের অন্যতম পরিচালক আল ইমরান চৌধুরী বলেছেন, সরকারি হাসপাতালগুলো রোগ নির্ণয়ের খাতে প্রচুর ভর্তুকি দেয়। বেসরকারি খাতে সে সুবিধা নেই। তারপর কোন হাসপাতাল কী দামের রি-এজেন্ট ব্যবহার করছে, কোন যন্ত্রে পরীক্ষা করছে, সেটাও দেখার বিষয়।

বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ বি এম হারুন প্রথম আলোকে বলেন, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর বেশির ভাগেরই খরচ একই রকম। কিছু ব্যয়বহুল হাসপাতালে খরচ বেশি। সরকারি হাসপাতালের সঙ্গে তুলনা করলে চলবে না। সরকার পরামর্শকদের খরচ বহন করে, কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলোর নিজেদের এই খরচ বহন করতে হয়।

এ দিকে বাংলাদেশ অ্যাকাডেমি অব প্যাথলজিস্টের সাধারণ সম্পাদক ও ঢাকা মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের প্রধান মালিহা হুসেইন প্রথম আলোকে বলেন, ডায়াগনস্টিক সেন্টারগুলো সময়ের প্রয়োজনে পরীক্ষা-নিরীক্ষার ব্যয় ২০-৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বাড়াতে পারে। তারা তা না করে এক লাফে এক-দেড় শ টাকা পর্যন্ত বাড়ায়। বিভিন্ন সরকারি হাসপাতালের প্যাথলজি বিভাগের শিক্ষকেরাই এখানে কাজ করেন। তাঁদের বেতন কিন্তু দফায় দফায় বাড়ে না।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: কিডনি দিবসে প্রতিশ্রুতি ‘কিডনির যত্ন নিন’
Previous Health News: ৩৭ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে: জরিপের তথ্য

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')