home top banner

খবর

পলকে মাপা যাবে ডায়াবেটিস
২১ জানুয়ারী, ১৪
Tagged In:  about diabetes  diabetes   Posted By:   Healthprior21
  Viewed#:   79   Favorites#:   1

এক পলকে মাপা যাবে ডায়াবেটিস৷ সৌজন্যে অভিনব কনট্যাক্ট লেন্স৷ রংবেরংয়ের কনট্যাক্ট লেন্স শুধুমাত্র এখন স্ট্যাইল আইকন নয়৷ ধুসর, নীলাভ  কিংবা বাদামি চক্ষুযুগল যেমন মাতাল করবে অপরকে তেমনই এই চোখ জোড়া  দিনে দশবার অনায়াসে মেপে ফেলবে রক্তে গ্লুকোজের পরিমাণ৷

‘ডায়াবেটিস' এখন বিশ্বের ৩৮ লাখেরও বেশি মানুষের মাথা ব্যাথার কারণ৷ বিভিন্ন্ ওষুধ, খাওয়া-দাওয়ার মাপকাঠি এবং সর্বশেষ ইনসুলিনের ছুঁচ ফুটিয়েও এই রোগ থেকে নিস্তার নেই৷ দীর্ঘদিন ধরে ইনসুলিন নেয়াও এক যন্ত্রনা৷ ডায়াবেটিস ওঠানামা দেখার জন্য করতে হয় ঘন ঘন রক্ত পরীক্ষা৷

এই দিকগুলি মাথায় রেখেই গুগল নিয়ে আসছে অভিনব এই কনট্যাক্ট লেন্স৷ লেন্স পরার সময় চোখের জলের মধ্যে থেকেই মাপা হবে শরীরে গ্লুকোজের পরিমাণ৷ সাধারণের কথা মাথায় রেখেই এই লেন্সের দাম নির্ধারণ করা হবে বলেই গুগলের তরফে জানানো হয়েছে৷

অফ ওয়াশিংটনে ইতিমধ্যেই এই লেন্স নিয়ে গভেষণা শুরু হয়ে গিয়েছে৷ গবেষণার পর দেখা গিয়েছে এই লেন্স ডায়াবেটিস রোধে বিশেষভাবে সাহায্য করবে৷ লেন্সের মধ্যে এলইডি লাইট ফেলে দেখা হবে ডায়বেটিসের পরিমাণ৷ লাইট ফেলা মাত্রই প্রতিফলন দেখে বোঝা ডায়াবেটিস ওঠানামার পরিমাণ৷ যত তাড়াতাড়ি সম্ভব এই কনট্যাক্ট লেন্সকে বাজারমুখী করার চেষ্টা করছে গুগল৷  সূত্র: ওয়েবসাইট।

সূত্র - natunbarta.com

Please Login to comment and favorite this News
Next Health News: বাংলাদেশের প্রথম সমকামী ম্যাগাজিন
Previous Health News: ১২ বেসরকারি মেডিকেলের প্রাথমিক অনুমোদন বাতিলের সিদ্ধান্ত

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')