home top banner

খবর

১২ বেসরকারি মেডিকেলের প্রাথমিক অনুমোদন বাতিলের সিদ্ধান্ত
২১ জানুয়ারী, ১৪
Tagged In:  private medical colleges of Bangladesh  medical colleges of Bangladesh   Posted By:   Healthprior21
  Viewed#:   37

আওয়ামী লীগের নেতাদের নামে অনুমোদন নেয়া ১২টি মেডিকেল কলেজের প্রাথমিক অনুমোদন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে কিশোরগঞ্জে রাষ্ট্রপতি আবদুল হামিদের নামে অনুমোদন নেয়া একটি প্রতিষ্ঠানও রয়েছে।

মঙ্গলবার মন্ত্রণালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহামাদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

এসব মেডিকেলের অনুমোদন-প্রক্রিয়ায় ‘ঘাটতি’ ছিল বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জানান।   

প্রাথমিক অনুমোদন বাতিল করা অন্য প্রতিষ্ঠানগুলো হল: ঢাকার মোহাম্মদপুরের কেয়ার মেডিকেল কলেজ, মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ, গুলশানের ইউনাইটেড মেডিকেল কলেজ, নারায়ণগঞ্জের ইউএস-বাংলা মেডিকেল কলেজ, চট্টগ্রামের মেরিন সিটি মেডিকেল কলেজ, সিলেটের পার্ক ভিউ মেডিকেল কলেজ, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ, খুলনা সিটি ও আদ-দ্বীন-আকিজ মেডিকেল কলেজ, রংপুরের কছিরউদ্দিন  মেডিকেল কলেজ এবং রাজশাহজীর শাহ মখদুম মেডিকেল কলেজ।

সচিবালয়ে নিজের কার্যালয়ে হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে এক বৈঠকে মোহাম্মদ নাসিম বলেন, “আমরা প্রাথমিক অনুমোদন-প্রক্রিয়াটি আবার পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছি।”

গত সরকারের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে আ ফ ম রুহুল হক থাকার সময় এসব মেডিকের কলেজের বেশির ভাগকে দলীয় বিবেচনায় অনুমোদন দেয়া হয় বলে অভিযোগ রয়েছে। গত বছরের অক্টোবরে এসব নতুন মেডিকেল কলেজের প্রাথমিক অনুমোদন দেন রুহুল হক।

বেসরকারি মেডিকেল কলেজের প্রাথমিক অনুমোদনের শর্তাবলির মধ্যে রয়েছে, একটি প্রতিষ্ঠানে ধারণক্ষমতার ৭০ শতাংশ সাধারণ ও ১০ শতাংশ বিনামূল্যের শয্যা থাকতে হবে। তা ছাড়া অ্যানাটমি, ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রি অবকাঠামো-সুবিধা, নিজস্ব গ্রন্থাগার প্রভুতি সুবিধা থাকা বাধ্যতামূলক। কিন্তু নতুন অনুমোদন পাওয়া অধিকাংশ প্রতিষ্ঠানই এসব শর্তের অনেকগুলোই পূরণ করতে পারেনি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানগুলো পরিদর্শক দলের পরিচালক এ বি এম আবদুল হান্নান।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আরো জানান, শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বেসরকারি মেডিকেল কলেজগুলোর পক্ষ থেকে ভর্তির নম্বর কমানোর আবেদন থাকলেও তা নাকচ করে দেয়া হয়েছে।

সূত্র - natunbarta.com

Please Login to comment and favorite this News
Next Health News: পলকে মাপা যাবে ডায়াবেটিস
Previous Health News: দেশে স্তন ক্যান্সারে আক্রান্তের হার বাড়ছে

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')