home top banner

খবর

ডিপ্রেশনের ওষুধের ওপর নির্ভরশীল ধনী দেশের মানুষ
০৯ জানুয়ারী, ১৪
Tagged In:  depression  anti depressants   Posted By:   Healthprior21
  Viewed#:   60

আগের চেয়ে এখন অনেক বেশি মানুষ ডিপ্রেশন প্রতিষেধক ওষুধ ‘অ্যন্টিডিপ্রেসেন্ট'-এর দিকে ঝুঁকে পড়ছে৷ ওইসিডি-র তথ্য অনুযায়ী গত ১০ বছরে এই সংখ্যা দ্বিগুণ হয়েছে৷ তবে এই ওষুধের কার্যকারিতা প্রশ্ন সাপেক্ষ৷

পার্শ্ব প্রতিক্রিয়া কম নয়

জার্মানির সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন বিপিই-র মাটিয়াস সাইবট ডয়চে ভেলেকে জানান, ডিপ্রেশনের ওষুধ, অ্যন্টিডিপ্রেসেন্ট বন্ধ করে দিলে দেখা দিতে নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া৷ বিপর্যস্ততা, মাথা ব্যথা, পেটের গোলমাল ইত্যাদি৷ এই তালিকাটা আরো দীর্ঘ হতে পারে৷ অদ্ভুত হলেও লক্ষ্য করা গেছে, নতুন এক ধরনের ওষুধ আত্মহত্যার ঝুঁকি বরং বাড়িয়ে দেয়৷ এ সব বিষয়ে গবেষকদের মধ্যে জোরে শোরে আলাপ-আলোচনা চলছে৷ কিন্তু তা সত্ত্বেও খুব বেশি চিন্তা ভাবনা না করেই স্মার্টিস-এর মতো ডিপ্রেশনের ওষুধের প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে৷ অনেক ক্ষেত্রে মানসিক রোগের চিকিৎসকরাই এই ‘মাদক' ধরনের ওষুধের অপব্যবহার করে থাকেন৷ ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানগুলি তাদের লাভের লোভ অনেক সময় সামলাতে পারে না বলেই এই সব ওষুধের এত বিস্তৃতি ঘটছে৷ এর সাথে যুক্ত হয়েছে কিছু চিকিৎসকের উৎকোচ গ্রহণের প্রবণতা৷ মনে করেন সাইবট৷

বেড়ে চলেছে ওষুধের ব্যবহার

অ্যন্টিডিপ্রেসেন্ট বিরোধী সংগঠনের সঙ্গে জড়িত সাইবট-এর ধারণা যে সঠিক, সেটা বোঝা যায় প্রেসক্রিপশনের সংখ্যা দেখে৷ অর্গানাইজেশন ফর ইকনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, সংক্ষেপে ওইসিডি-এর তথ্য মতে এই ওষুধের ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে৷ এমনকি গত ১০ বছরে ওইসিডিভুক্ত দেশগুলিতে এই হার দ্বিগুণ হয়েছে৷

ডিপ্রেশনের ওষুধ, অ্যন্টিডিপ্রেসেন্ট বন্ধ করে দিলে নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে জার্মানিতেও অ্যন্টিডিপ্রেসেন্ট-এর ব্যবহার বেড়েছে৷ অবশ্য ওইসিডি দেশগুলির গড় হারের চেয়ে কিছুটা কম৷ এক্ষেত্রে শীর্ষ স্থানে রয়েছে আইসল্যান্ড, অস্ট্রেলিয়া ও ক্যানাডা৷ ২০১১ সালে আইসল্যান্ডের ১০ শতাংশ মানুষ মেজাজ প্রফুল্ল রাখার ওষুধ সেবন করেছেন৷ ২০০০ সালে এই হার ছিল ৭ শতাংশ৷ বিশ্বব্যাপী আনুমানিক ৩৫০ মিলিয়নের মতো মানুষ ডিপ্রেশন বা মানসিক অবসাদে ভুগছে৷

রোগীকে দ্রুত শনাক্ত করা সম্ভব

ডিপ্রেশন প্রতিষেধক ওষুধের ব্যবহারের বৃদ্ধি পাওয়ার বহু কারণ রয়েছে: ‘‘এর মূল কারণ ডিপ্রেশন রোগটিকে দ্রুত ও স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হচ্ছে৷'' বলেন জার্মানির সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন-এর প্রধান ক্রিস্টা রোথ সাকেনহাইম৷

দক্ষিণ ইউরোপে অর্থনৈতিক ক্ষেত্রে অনিশ্চিয়তার কারণে ডিপ্রেশনের ওষুধের চাহিদা বেড়েছে৷ বিশেষ করে স্পেন ও পর্তুগালে এই হার ২০ শতাংশ বেড়েছে৷ এছাড়া ওষুধের ক্ষেত্রটাও বেড়েছে৷ আগে অ্যন্টিডিপ্রেসেন্ট শুধু ডিপ্রেশন দমনের জন্য দেওয়া হতো৷ কিন্তু এখন ক্রনিক ব্যথা কিংবা আতঙ্কের কারণেও দেওয়া হয়ে থাকে এই ওষুধ৷

প্রোজাক এবং এই জাতীয় ওষুধের কার্যকারিতা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে৷ কয়েক বছর আগের বিভিন্ন সমীক্ষা থেকে জানা গেছে হালকা ডিপ্রেশনের ক্ষেত্রে প্লাসিবোর চেয়ে ভালো কাজ করে না এই ওষুধ৷ ‘নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন'-এ সমালোচনা করে বলা হয়েছে, অ্যান্টিডিপ্রেসেন্ট সংক্রান্ত তিন ভাগের এক ভাগ সমীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি৷ এর অর্থ এই সব ওষুধের সম্ভাব্য বিপদ ও পার্শ্বপ্রতিক্রিয়া গোপন রাখার চেষ্টা করা হয়েছে৷

সঠিক প্রতিক্রিয়া জানা নেই

মানসিক চিকিৎসক রোথ-সাকেনহাইম বলেন, ‘‘দুঃখজনক হলো একজন এই ওষুধ খেলে তার প্রতিক্রিয়া কেমন হবে, সেটা জানার জন্য আমাদের কাছে নির্ভরযোগ্য কোনো পূর্বাভাষ সিস্টেম নেই৷''

তবে সাধারণত এই সব ওষুধ সেবন করলে রোগী আবার আগের অবস্থায় ফিরতে পারেন৷ অর্থাৎ দৈনন্দিন জীবনে আবার সক্রিয়ভাবে অংশ গ্রহণ করতে পারেন৷ যারা কঠিন ডিপ্রেশনের কবলে পড়েন, তারা যেকোনো উপায়েই এর হাত থেকে উদ্ধার পেতে চান৷ সূত্র: ডিডব্লিউ।

সূত্র - natunbarta.com

Please Login to comment and favorite this News
Next Health News: তিন জেলায় শীতজনিত রোগে ১৩ জনের মৃত্যু, জনজীবন বিপর্যস্ত
Previous Health News: সাবেক মিস ইউনিভার্স স্বামীসহ গুলিতে নিহত

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')