home top banner

খবর

মন ভালো নেই কর্পোরট জগতের
১৩ নভেম্বর, ১৩
Tagged In:  depression   Posted By:   Healthprior21
  Viewed#:   80

মন খারাপের দাওয়াই খুঁজছে কর্পোরেট জগত। কর্মক্ষেত্রে মানসিক অবসাদ এক বিশ্বব্যাপী অসুখ। তার ফলে শুধু সংশ্লিষ্ট ব্যক্তি নন, সমস্যায় পড়ে তার প্রতিষ্ঠানও। একটি সমীক্ষায় দেখা যাচ্ছে, প্রতিবছর বিষাদের জন্য প্রায় ৯ হাজার ২০০ কোটি ডলার গুনতে হয় ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠানকে।

কর্মচারীদের মন ভালো রাখতে এবার উদ্যোগী হল প্রথম সারির কয়েকটি বাণিজ্যিক সংস্থা।

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি পাঁচজন বয়স্ক নাগরিকের মধ্যে একজন মানসিক অবসাদে ভোগেন। গড়ে দুই থেকে ৫% কর্মচারি ডিপ্রেশনে আক্রান্ত হন। বিশ্বের সর্বত্রই কর্মক্ষেত্রে মানসিক বিষণ্ণতা বা অবসাদ বাড়ছে। একটি আন্তর্জাতিক সমীক্ষা অনুযায়ী, ইউরোপে প্রতি দশজন কর্মচারির মধ্যে একজন কাজের সময় বিষাদগ্রস্ত থাকেন। স্পেন এবং ফ্রান্সে সংখ্যাটা প্রতি পাঁচজনে একজন।

কাজের জায়গায় কেন এত বেশি সংখ্যক মানুষ মানসিক সমস্যায় পড়়ছেন? মনস্তত্ত্ববিদেরা তার বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছেন। এক, কাজের চাপ। বিশেষত যে সব কাজে সিদ্ধান্ত নিতে হয়। দুই,কর্মক্ষেত্রে বৈষম্য বা হেনস্থা। বসের বকাবকি থেকে ম্যানেজমেন্টের হুমকি-সবই মানসিক অবসাদ বাড়াতে পারে। তিন, আর্থিক কিংবা চাকরির অনিশ্চয়তা। চার, অফিসের রেশ বাড়ির চৌহদ্দিতে ঢুকে পড়া। এক্ষেত্রে মোবাইল ফোন,ল্যাপটপ বা ইন্টারনেটের মাধ্যমে কাজের ইমেল পরীক্ষা করার প্রবণতার কথা বলা হচ্ছে। অফিস চাইছে কর্মচারীরা বাড়িতে বসেও কাজের কথা ভাবুক। কিন্তু তাতে হিতে বিপরীত হচ্ছে।

কর্মচারীদের মানসিক অবসাদের হাত থেকে বাঁচাতে সক্রিয় হয়েছে একাধিক শিল্পসংস্থা। কিন্তু কেন? পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে,কর্মীরা ঝিমিয়ে থাকলে বা অসুস্থ হলে মার খাচ্ছে সংশ্লিষ্ট সংস্থা। প্রথম লোকসান শ্রমদিবসের ক্ষতি । দ্বিতীয় সমস্যা উত্পাদনশীলতা। মানসিক অবসাদের জন্য প্রতি বছর প্রায় ২৭ দিন নষ্ট হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে তার আর্থিক মূল্য ৮ হাজার ৩০০ কোটি ডলার। কর্মচারিদের উত্পাদনশীলতা কমার ফলে ইউরোপে বছরে ৯ হাজার ২০০ কোটি ডলার লোকসান হয় কর্পোরেট জগতের ।

প্রতিষ্ঠানের স্বাস্থ্য ভালো রাখতে হলে নজর দিতে হবে কর্মচারিদের মানসিক স্বাস্থ্যে। নিজেদের স্বার্থেই তাই মন খারাপের দাওয়াই খুঁজছে কর্পোরেট জগত। সূত্র: সংবাদ সংস্থা।

সূত্র - natunbarta.com

Please Login to comment and favorite this News
Next Health News: ক্যানসার কমাবে করলা
Previous Health News: ২০১৫ সালে যক্ষ্মায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামবে

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')