home top banner

Health Tip

বিষণ্নতা দূরে রাখার ৬টি উপায়
04 August,14
Tagged In:  depression  Depression and heart attack  
  Viewed#:   166

Remove-depressionজীবনের প্রতিটি দিন যে সুখের হবে তা কিন্তু নয়। সুখ-দুঃখের সমন্বয়েই জীবন কাটাতে হয়। কিন্তু কিছুটা সময়ের জন্য অসুখী থাকা এবং অভ্যাসগতভাবে অসুখী জীবনযাপন করার মধ্যে পার্থক্য রয়েছে। যারা দীর্ঘকাল ধরে অসুখী, তারাই অভ্যাসগত কারণে অসুখী জীবনযাপন করেন। দেখা যায়, বেশিরভাগ মানুষের দীর্ঘকাল অসুখী থাকার পিছনে কিছু কারণ রয়েছে। এগুলো দূর করতে পারলেই তারা কষ্টের জীবনযাপন থেকে মুক্তি পেতে পারেন। দূরে রাখতে পারেন বিষণ্নতা ও কষ্টের অনুভব।


আত্মসম্মান বাড়ান
নিজের ভেতরের আত্মসম্মানকে জাগিয়ে তুলুন। আর এজন্য নিজেকে ভালবাসতে শিখুন। আপনি যেমন নিজেকে ভালবাসেন ঠিক সেভাবেই স্বীকার করে নিন এবং উপস্থাপন করুন। এক মুহূর্তের জন্যও নিজেকে অন্য কারো সাথে তুলনা করে হতাশা ডেকে আনবেন না। অন্য কারো কথায় নিজের স্বত্বাকে বিসর্জন দেবেন না। যে যে কাজ আপনার জন্য ভালো এবং আপনাকে আনন্দ দেয় সেইসব কাজ করুন। অন্য কারো কথায় কান দিয়ে নিজেকে খুশি পাওয়া থেকে বঞ্চিত করবেন না।

পুরাতনকে ঝেড়ে ফেলুন
অতীত কষ্টের স্মৃতি আঁকড়ে ধরে রাখলে বর্তমানে সুখী হওয়া যায় না। জীবন অনেক ছোট। এর মধ্যে অতীতকে বারবার মনে করে বর্তমানে অসুখী হওয়া বোকামি। ক্ষমা করা শিখুন, অতীতকে ঝেড়ে ফেলুন, আত্মবিশ্বাসী হয়ে নিজের পায়ে দাঁড়াতে শিখুন

বর্তমান নিয়ে খুশি থাকুন
অতীতে কি হয়েছিলো, ভবিষ্যতে কি হবে এইসব ব্যাপারে মাত্রাতিরিক্ত চিন্তা বর্তমানের খুশিকে নষ্ট করে দেয়। সব ব্যাপারে অতীতকে ভেবে কষ্ট ডেকে আনবেন না। বর্তমানের সব ছোটোখাটো সব কিছু থেকে আনন্দ পেতে শিখুন। যতটুকু ভাবলে আপনার বর্তমান জীবনে কোন প্রভাব পড়বে না ততটুকুই ভাবতে শিখুন।

বর্তমান অবস্থায় ভেঙে না পড়া
বর্তমানে আপনার সার্বিক পরিস্থিতি ভাল নাও থাকতে পারে। হতে পারে পড়াশুনায় সমস্যা, চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা এমনকি পারিবারিক বা অন্য কিছু। এই পরিস্থিতিতে ঘাবড়ে না গিয়ে ধৈর্য্যের সাথে সব কিছু মোকাবেলা করতে হবে। এমনও হতে পারে খারাপের মধ্যে ভাল কিছু অপেক্ষা করছে আপনার জন্য। কারণ আপনি নিজের অবস্থানে সন্তুষ্ট না থাকলে নতুন কিছু করার চেষ্টা করুন। নতুন উদ্যামে শুরু করলে অবশ্যই আপনি আরো ভালো অবস্থায় উপনিত হতে পারবেন। তাছাড়া হাল না ছেড়ে দিয়ে প্রচেষ্টাকে অব্যাহত রাখুন।

অন্যের জন্য নিজেকে বদলাবেন না
মনে রাখবেন প্রথম ভালোবাসা হচ্ছে নিজেকে ভালোবাসা। আপনি নিজেকে ভালোবাসতে না পারলে অন্য কারো থেকে ভালোবাসা আশা করা যায় না। মানুষ আপনার সম্পর্কে কী চিন্তা করবে এইসব ভেবে নিজেকে দমিয়ে রাখবেন না। অন্য একজন কি বলল তা নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। অপরের জন্য নিজেকে কখনও বদলাতে যাবেন না।

ভাগ্যের উপর ভরসা করা থেকে বিরত থাকুন
ভবিষ্যতে কি হবে আগে থেকে জানা যায় না। যা ভাগ্যে লেখা আছে তাই হবে এই চিন্তা করে বসে থাকলে জীবনে কিছুই করতে পারবেন না। আপনার ভাগ্যের কিছু অংশ আপনার নিজের হাতেও থাকে। আপনার বর্তমানের ছোট একটি পদক্ষেপই হতে পারে আপনার ভবিষ্যতের সুখের সিঁড়ি।

সূত্র: পরিবর্তন.কম

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: বিনা শ্রমে ওজন কমাতে চাইলে ঘরে রাখুন এই খাবারগুলো
Previous Health Tips: দুঃসময় পাড়ি দিতে

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')