home top banner

স্বাস্থ্য টিপ

যে কাজগুলো আপনার চোখে এনে দেবে পরম শান্তির ঘুম
২২ জুন, ১৪
Tagged In:  better sleep  peace of sleep  
  Viewed#:   225

peace-of-sleep

সারাদিন অনেক পরিশ্রমের পরে স্বভাবতই আমাদের শরীরের প্রয়োজন হয় বিশ্রামের। পরবর্তী দিনের জন্য নতুন করে দেহে এনার্জি জমাতে আমাদের প্রয়োজন বিশ্রামের। আর সে কারণেই আমাদের রাতে একটি সুখ নিদ্রার প্রয়োজন।


কিন্তু নানা কারনেই অনেকের রাতের এই শান্তির ঘুম নষ্ট হয়ে যেতে পারে। সেটা হতে পারে নিজের ভুলের জন্য অথবা আশেপাশের মানুষের জন্য কিংবা পরিবেশের কারণে। কারণ যাই হোক না কেন, আমাদের নিজেদের প্রয়োজনেই খুঁজে নিতে হবে একটি শান্তির ঘুম ঘুমানোর উপায়গুলো। তাহলে দেখে নেয়া যাক সেই কাজের তালিকাকে যা আপনার চোখে এনে দেবে শান্তির ঘুম।

একটি নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস করুন
একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়ার অভ্যাস সুখ নিদ্রার জন্য অত্যন্ত জরুরী। কিন্তু এর অর্থ এই নয় যে আপনি প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাবেন। এমন কিছু করুন যেন একটি নির্দিষ্ট সময় ও তার কাছাকাছি আপনি ঘুমিয়ে পড়তে পারেন। এতে ঘুম গভীর হবে।

রাতের খাবারের ঠিক পর পরই ঘুমাতে যাবেন না
খাওয়ার পর খানিকটা সময়ের প্রয়োজন হয় খাবার হজম হতে। ততোটা সময় আপনার শরীরের বিশ্রামের প্রয়োজন, ঘুমের নয়। তখন ঘুমাতে গেলে ঘুম আসবে না অনেকটা সময় এবং পাশাপাশি খাবার হজমে সমস্যা হবে। তাই রাতের খাওয়ার পর ২/৩ ঘণ্টা পর ঘুমাতে যান।

বিকেলের পর থেকে চা/কফি পান বন্ধ করুন
চা/কফির ক্যাফেইন অনেকটা সময়ের জন্য দেহ ও মস্তিষ্ককে সতেজ ও চাঙা রাখতে সহায়তা করে। তাই রাতে ভালো একটি ঘুমের জন্য বিকেলের পর একেবারেই চা/কফি পান করতে যাবেন না।

একই সময় ঘুম থেকে উঠার অভ্যাস করুন
একটি নির্দিষ্ট সময়ে প্রতিদিন ঘুম থেকে উঠার অভ্যাস আপনার রাতে সঠিক সময়ে ঘুম আসার সহায়তা করবে। ছুটি পেলে যদি দেরি করে ঘুম থেকে উঠে নিজের সময়ের হেরফের করেন তবে ঘুম নষ্ট হবে আপনারই।

সন্ধ্যাবেলা ব্যায়াম করুন
সুনিদ্রার জন্য দেহের পরিশ্রান্ত হওয়ার প্রয়োজন রয়েছে। আপনি যদি সারাদিনে অনেক কাজ করে দেহকে পরিশ্রান্ত করেন তবে এটির প্রয়োজন নেই। কিন্তু যদি আপনার শারীরিক পরিশ্রম না করা হয়ে থাকে তবে সন্ধ্যাবেলা ব্যায়াম করে দেহকে পরিশ্রান্ত করে নিতে পারেন। এতে রাতে ভালো ঘুম হবে।

বিছানা ও তার আশেপাশে কম জিনিসপত্র রাখুন
বিছানায় শুধুমাত্র প্রয়োজনীয় বালিশ ও চাদর রাখুন এবং শোবার ঘর যতোটা সম্ভব খোলামেলা রাখার চেষ্টা করুন। এতে ঘুম ভালো হবে। ঘরে এবং বিছানায় যতো জিনিস বেশি থাকবে ততো ঘরটি ঠাণ্ডা হতে বেশি সময় নেবে। এতে ঘুমে সমস্যা হবে।

অন্ধকার ঘরে ঘুমুতে যান
আলোর মধ্যে ঘুম ভালো হয় না এবং দুঃস্বপ্ন দেখার সম্ভাবনা বেড়ে যায়। তাই ঘুমাতে যান অন্ধকার ঘরে। এতে ঘুম ভালো হবে। যদি একেবারে অন্ধকার ঘরে ঘুমাতে না পারেন তবে খুব কম আলোর ডিম লাইট জ্বালাতে পারেন।

সূত্র - ওয়েবসাইট 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: যে ভয়ানক খাবারগুলো কমিয়ে দেয় আপনার বুদ্ধিমত্তা, অথচ আপনি খাচ্ছেন রোজ
Previous Health Tips: বড়দের মিথ্যা প্রভাব ফেলে ছোটদের সততায়

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')