home top banner

স্বাস্থ্য টিপ

বড়দের মিথ্যা প্রভাব ফেলে ছোটদের সততায়
২২ জুন, ১৪
Tagged In:  children care  lie detection  
  Viewed#:   65

lies-effect-to-childrenগবেষকেরা বলছেন, সন্তানের সামনে মা-বাবার মিথ্যা বলাটা মোটেও উচিত নয়। কারণ বিষয়টি সন্তানের ওপর সরাসরি প্রভাব ফেলে।


সম্প্রতি মার্কিন গবেষকেরা তাঁদের একটি গবেষণায় এ ধরনের প্রমাণ পেয়েছেন। তাঁদের দাবি, সন্তান যদি তাঁর অভিভাবকের মিথ্যার বিষয়টি ধরতে পারে তখন তারা অসত্ হয়ে পড়ে। সন্তান যত বেশি তার মা-বাবার মিথ্যা কথা বলার বিষয়টি ধরতে পারে সে তত বেশি প্রতারণা ও মিথ্যা কথা বলার বিষয়টি রপ্ত করে।

তবে এই ঘটনা কেন ঘটে সে বিষয়টি ধরতে পারেননি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তিন থেকে সাত বছর বয়সী ১৮৬টি শিশুকে নিয়ে গবেষণা করেন তাঁরা। ডেইলি মেইলের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। ‘ডেভেলপমেন্ট সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে এই গবেষণা সংক্রান্ত নিবন্ধ।

গবেষক লেসলি কার্ভার এ প্রসঙ্গে জানিয়েছেন, বড়দের মিথ্যা ছোটদের সততার ওপর প্রভাব ফেলে। পাঁচ থেকে সাত বছর বয়সী শিশুরা বড়দের আচরণকে অনুকরণ করে অথবা বড়দের অনুকরণে মিথ্যা বললে কী হয় সেটা পরীক্ষা করে দেখে। এমনকি তাদের সামনে মিথ্যা বলায় তারা সত্য বলার মতো প্রয়োজনীয়তা অনুভব করে না।

গবেষক কার্ভার মনে করেন, শিশুর আবেগ নিয়ন্ত্রণের জন্য মিথ্যা বলার বিষয়টিও দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনে না। অনেকেই মনে করেন, ছোটদের সামনে মিথ্যা বললে তারা ধরতে পারবে না বা তাদের সততার ওপর প্রভাব ফেলবে না। কিন্তু সাম্প্রতিক এই গবেষণায় দেখা গেছে এ ধারণা ভুল।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: যে কাজগুলো আপনার চোখে এনে দেবে পরম শান্তির ঘুম
Previous Health Tips: যে ৬টি খাবারের কারণে আপনি দিন দিন অসুন্দর হয়ে যাচ্ছেন

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')