home top banner

স্বাস্থ্য টিপ

গরমে আরাম পেতে আট পরামর্শ
২৫ এপ্রিল, ১৪
Tagged In:  summer heat  hot temperature  
  Viewed#:   141

তীব্র গরমে সবার প্রাণ যায় যায় অবস্থা। বাড়িতে বসে থেকেও গরমের হাত থেকে রেহাই নেই। আর বাইরে বেরুলে তো কথাই নেই। প্রচণ্ড এই গরমে কিছুটা স্বস্তি পেতে এখানে আটটি পরামর্শ দেওয়া হলো।

১. পানি আপনার প্রথম বন্ধু

সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন যে তিনি পানিকে আশীর্বাদ হিসেবে দিয়েছেন। গরমের দাবদাহ শরীর থেকে পানি শুষে নেয়। তাই সব সময় হাইড্রেট থাকতে হলে প্রচুর পানি খেতে হবে। এই পানিই আপনাকে অন্তত সুস্থ রাখবে।

২. ঠাণ্ডা খাবার খান

যে খাবারগুলো ঠাণ্ডা এবং প্রশান্তি এনে দেয় সেগুলো খান। গরমে এমন খাবার প্রচুর পাওয়া যায়। তরমুজ, বিভিন্ন ফলের জুস, শসার মতো রসালো খাবার খান। পারলে এগুলো ফ্রিজ থেকে সরাসরি বের করে খান।

৩. গোসল করুন

শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে থাকুন। সুযোগ পেলেই গোসল করুন। সকালে বের হওয়ার আগে গোসল করুন। বাসায় ফিরে আসলে আবার একটু গোসল করে নিন। এতে দেহের তীব্র গরম কমে যাবে এবং ফ্রেস লাগবে।

৪. চুলটাকে একটু ছোট করে কাটুন
গরমকালটাকে ছোট চুলের ফ্যাশন হিসেবে নিন। এতে নানা ফ্যাশনেবল কাট দেওয়া যাবে এবং এতে গরম কম লাগবে। তা ছাড়া ছোট চুলে চেহারাও অনেক কিউট লাগে।

৫. উজ্জ্বল ও হালকা রঙের কাপড় পড়ুন
উজ্জ্বল ও হালকা রঙের কাপড় সূর্যের আলো প্রতিফলিত করে দেয়। এতে দেহে তাপ কম লাগে। গাঢ় রঙ বেশি তাপ শুষে নেয়। তা ছাড়া হালকা রঙ গরমের জন্য ফ্যাশনেবল

৬. জানালায় পর্দা দিন এবং খোলা রাখুন

গরমের দিনে বাসায় থাকা অবস্থায় ঘরে সূর্যের আলো প্রবেশ না করেতে দেওয়াই ভালো। এতে বাসা ওভেনের মতো গরম হয়ে থাকবে। তবে বাতাস প্রবেশের জন্য জানালা খোলা রাখুন, পর্দা দিয়ে দিন তাপ ঠেকাতে। এতে গরম অনেক কমে যাবে।

৭. রান্না ছাড়া চুলো বন্ধ রাখুন
রান্নার সময় ঘরে তাপ ছড়িয়ে যায়। কিন্তু রান্না তো করতেই হবে। তাই রান্নার কাজ শেষ করেই চুলো বন্ধ করে দিবেন। সম্ভব হলে রান্না ঘরে একটি একজস্ট ফ্যান লাগিয়ে নিয়ে তা ছেড়ে দিন। ভিতরের গরম তাপ বের হয়ে যাবে।

৮. পুল পার্টি
যাদের সুযোগ রয়েছে তারা একটু ঘনঘন সুইমিং পুলে চলে যান। বন্ধু-বান্ধব বা পরিবার নিয়ে পানিতে মেতে আসুন।

সূত্র - দৈনিক কালের কণ্ঠ

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: গরমে রোগমুক্তি ডাবের পানি
Previous Health Tips: আপনার টুথব্রাশে ১ কোটি ব্যাকটেরিয়া

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')