home top banner

স্বাস্থ্য টিপ

বর্ডারলাইন পারসোনালিটি ডিজঅর্ডার
৩০ জুলাই, ১৩
View in English

মনঃরোগঃ ব্যক্তিত্ব সংকট

বর্ডারলাইন পারসোনালিটি ডিজঅর্ডার আসলে একধরনের মানসিক রোগ। এর কারনে কোন ব্যক্তির খুব দ্রুত মেজাজ পরিবর্তন হয়, তীব্র আবেগপ্রবণ হয়ে পড়ে, ঝোঁকের বশে কোন কাজ করে ফেলে। শেষে নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলে। এধরনের পারসোনালিটিতে আক্রান্ত ব্যক্তিরা জীবনের কোন ক্ষেত্রেই কারো সাথে সম্পর্ক স্থায়ী করতে পারে না।

বেশিরভাগ ক্ষেত্রে শৈশবে এর আঁচ পাওয়া গেলেও লক্ষণ শুরু হয় বয়ঃসন্ধিকালে। এই রোগের চিকিৎসা বেশ জটিল এবং বছরের পর বছর লেগে যেতে পারে। তবে আবেগ আর আচরনগত সমস্যাগুলোর ইতিবাচক পরিবর্তন আনা খুব কঠিন। বেশি সময় ধরে চিকিৎসায় অনেক লোকেরই গুরুতর রোগ লক্ষণ থেকে কিছুটা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা সম্ভব।

রোগ লক্ষণ
প্রায় সকলেরই আবেগ এবং আচরনগত কিছু না কিছু সমস্যা থেকেই যায়। কিন্তু বর্ডার লাইন পারসোনালিটি ডিজঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে সমস্যাগুলো তীব্র আকার ধারন করে। দীর্ঘদিন ধরে ভুগতে ভুগতে স্বাভাবিক জীবনকে তছনছ করে দেয়। কমন লক্ষনগুলোর মধ্যে আছেঃ

  • তীব্র আবেগ এবং খুব দ্রুত মেজাজের পরিবর্তন।
  • ক্ষতিকর, আবেগতাড়িতআচরন। যেমনঃ কোন কিছু অপব্যবহার, অশ্রাব্য ভাষার ব্যবহার, গোগ্রাসে খাওয়া, অনিয়ন্ত্রিত ব্যয়, ঝুঁকিপূর্ন যৌন আচরন, বেপরোয়া গাড়ি চালনা ইত্যাদি।
  • সম্পর্ক নিয়ে সমস্যা লেগেই থাকে। কারন খুব সামান্য ব্যাপারে কাউকে এই ভাল বলল তো পরক্ষনেই খারাপ। যার ফলে সম্পর্ক রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।
  • নিজের সম্পর্কে অত্যন্ত সংকীর্ন আস্থা।
  • একাকী হওয়ার ভয়ে চরম ভীত থাকে। তাই সর্বদা কাছের লোকজনকে ধরে থাকতে চায়। এতে অনেক সময় চরম বিরক্তিকর অবস্থা সৃষ্টি হলে কাছের মানুষরাই আস্তে আস্তে দূরে সরে যায়।
  • আগ্রাসি ব্যবহার।

আরো যে সব লক্ষণ দেখা যায় তা হলঃ

v  সবসময়একধরনেরশুন্যতাঅনুভবকরে।

v  হঠাৎ রেগে যায়। ক্রোধান্বিত হয়ে হিংস্র আচরন করে।

v  নিজেকেই নিজে আঘাত করতে থাকে। নিজের শরীরকে জখম করে কিংবা আগুন ধরিয়ে দেয়।

v  আত্মহত্যার চেষ্টা করে। কিছু হলেই মাথায় আত্মহত্যার ভাবনা ঘুরপাক খেতে থাকে।

v  কখনো কখনো ভ্রমগ্রস্ত হয়ে পড়ে বা বাস্তব জ্ঞান হারিয়ে ফেলে।

কেন হয়
কেন হয় তার সঠিক কারন এখনো অজানা। তবে কেউ কেউ মনে করেন মস্তিষ্কে যে সমস্ত রাসায়নিক পদার্থ মেজাজকে কনট্রোল করে তার কোন হেরফের হলে এধরনের বর্ডার লাইন পারসোনালিটি ডিজঅর্ডার দেখা দিতে পারে। আবার অনেক সময় দেখা যায় এটি বংশগত।

শৈশবে কোন মানসিক আঘাত থেকেও এটা হতে পারে। যেমন অবহেলা, বাবা-মা’র মৃত্যু, কোন কিছুর অমর্যাদাকর কিংবা চরম অপব্যবহার ইত্যাদি। ফলে তারা বড় হয়েও সেগুলো ভুলতে পারে না, সর্বদা উদবিগ্ন থাকে, মানসিক চাপে থাকে।

চিকিৎসা
বর্ডার লাইন পারসোনালিটি ডিজঅর্ডার এর চিকিৎসা খুবই কঠিন। কিছু সময়ের জন্য ভাল হলেও পুনরায় তা ফিরে আসে। অন্যদিকে চিকিৎসক কিংবা কাউনসেলরদের সাথেও রোগীদের ভাল সম্পর্ক থাকে না। তবে কিছু কিছু পদক্ষেপ নিয়ে খুব ধৈর্য্য সহকারে অগ্রসর হলে ভাল ফল পাওয়া যেতে পারে। যেমনঃ কাউনসেলিং, থেরাপি, এন্টিডিপ্রেসেন্ট কিংবা মুড স্ট্যাবিলাইজার বা এন্টিসাইকোটিক ঔষধ প্রয়োগ, স্বাস্থ্যকর জীবন-যাপন যেমন পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যসম্মত খাওয়া, নিয়মিত ব্যায়াম, এ্যালকোহল আর নেশাজাতীয় দ্রব্য পরিহার ইত্যাদি।

পরিবার, বন্ধু, আত্মীয়স্বজনদের ভূমিকা

ü  নিজের কারো এ ধরনের ডিজঅর্ডারে ভোগাটা মেনে নেয়া খুবই কষ্টকর। অনেক সময় অসহায় বোধ করতে হয়। তবুও ঘৃনা নয় ভালবাসা দিয়ে আর রোগটা সমপর্কে জেনে রোগীর সাহায্যে এগিয়ে এলে প্রায় ক্ষেত্রেই ভাল ফল লাভ করা যায়।

ü  জানতেহবেকখন, কী ধরনের সহায়তা দরকার। তার প্রতি নজর রাখাও জরুরী। কারন এ ধরনের রোগীরা যেমন উগ্র আচরণ করে, ভাংচুর করে তেমনি আত্মহত্যার মত পথ বেছে নেয়।

ü  স্থানীয়স্বাস্থ্যসেবাকেন্দ্রেএধরনেররোগীদেরজন্যকীকীসেবাপ্রদানকরাহয়ে থাকে তা জেনে নিন। প্রয়োজনে তাদের সহায়তা নিন।

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: ব্যথার নাম আধকপালি
Previous Health Tips: কেন করবেন ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং

আরও স্বাস্থ্য টিপ

কফির বহুমাত্রিক গুণ

বিশ্বে এমন একজন পূর্ণ বয়স্ক ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না যিনি জীবনেএকবারও কফি পান করেননি। ধনী-গরিব, সাদা-কালো, বড়- ছোট সব দেশেই কফি একটিজনপ্রিয় পানীয়। কফির রয়েছে বহুমাত্রিক গুণ।   বিশ্বের সবচেয়ে বড় কফিপ্রস্তুতকারক কোম্পানি স্টারবার্ক। কোম্পানিটির ২০ হাজার  ৮শ ৯১টি কফিস্টোরের মধ্যে... আরও দেখুন

দৈনিক দুধ পানের উপকারিতা!

দুধ নামের এই সাদা রঙের তরল বস্তুটি বাচ্চাদের কাছে খুবই অপছন্দের। শুধু বাচ্চারাই নয় অনেক পূর্ণবয়স্ক মানুষকেও দুধ দেখলে নাক সিটকাতে দেখা যায়। কিন্তু দুধ আমাদের দেহের জন্য সব চাইতে উপাদেয় খাবার। এই কথাটি অনেকে জেনেও মানতে চান না। প্রতিদিন খাবার তালিকায় মাত্র এক গ্লাস দুধ আমাদের দেহের যতোটা... আরও দেখুন

লিচু খান, বয়স কমান

বয়সকে ধরে রাখা যায় না। কিন্তু কেউই চায় না তার চেহারায় বয়সের ছাপ পড়ুক। মাঝে মাঝে ত্বকে বলি রেখা দেখা দিয়ে দুশ্চিন্তাটা আরো বাড়িয়ে দেয়। আপনি কি জানেন, আপনার হাতের কাছেই রয়েছে এমন একটি ফল; যা দিয়ে আপনি আপনার বয়সকে ৪-৫ বছর কমিয়ে দিতে পারেন। আমাদের সবারই প্রিয় ফল লিচু। যথারীতি বাজারে উঠতে শুরু... আরও দেখুন

নির্ঘুম শিশুরা বেশি দুষ্টু

যেসব শিশু রোজ সময়মতো ঘুমায় না বা ঘুমের শৃঙ্খলা মেনে চলে না, তাদের আচার-আচরণে সমস্যা দেখা দেয়। সম্প্রতি ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের বিজ্ঞানীরা প্রায় ১০ হাজার শিশুর ঘুমের অভ্যাসের ওপর গবেষণা করে এই তথ্য প্রকাশ করেছেন। বিজ্ঞানীরা বলছেন, অনিয়মিত, বিশৃঙ্খল ঘুমের অভ্যাস শিশুদের মস্তিষ্কের... আরও দেখুন

লিপস্টিক ধরে রাখুন দীর্ঘক্ষণ

ঠোঁটকে আকর্ষণীয় করে নানা রঙে রাঙাতে সব মেয়েরাই পছন্দ করেন। কিন্তু, লিপস্টিকের সঠিক ব্যবহার জানেন না অনেকেই। তাই লিপস্টিক নষ্ট হয়ে প্রায়ইবিব্রতকর অবস্থায় পড়তে হয়। আবার ঠোঁটে বেশিক্ষণ লিপস্টিক থাকে না বলে বারবার ব্যবহার করে নিজের স্বাস্থ্যকেই ঝুঁকির মুখে ফেলেন অনেকে। লিপস্টিক  ঠোঁটে... আরও দেখুন

গুঁড়া মাছ খান

মাছ খেতে অনেকের উৎসাহ থাকে না। মাছ খেলেও ছোট মাছ খেতে শিশুদের অনেক অনীহা। শিশুদের গুঁড়া মাছ খাওয়া দরকার। গুঁড়া মাছ স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনি আর্থিকভাবেও তুলনামূলকভাবে সাশ্রয়ী। কেন খাবেন * বয়স ৪০-এর ওপরে আমাদের শরীরে ফ্যাট এবং কলস্টেরল জমা হতে শুরু করে। গুঁড়া মাছে এ চর্বি কম থাকে।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')