home top banner

Health Tip

বর্ডারলাইন পারসোনালিটি ডিজঅর্ডার
30 July,13
View in English

মনঃরোগঃ ব্যক্তিত্ব সংকট

বর্ডারলাইন পারসোনালিটি ডিজঅর্ডার আসলে একধরনের মানসিক রোগ। এর কারনে কোন ব্যক্তির খুব দ্রুত মেজাজ পরিবর্তন হয়, তীব্র আবেগপ্রবণ হয়ে পড়ে, ঝোঁকের বশে কোন কাজ করে ফেলে। শেষে নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলে। এধরনের পারসোনালিটিতে আক্রান্ত ব্যক্তিরা জীবনের কোন ক্ষেত্রেই কারো সাথে সম্পর্ক স্থায়ী করতে পারে না।

বেশিরভাগ ক্ষেত্রে শৈশবে এর আঁচ পাওয়া গেলেও লক্ষণ শুরু হয় বয়ঃসন্ধিকালে। এই রোগের চিকিৎসা বেশ জটিল এবং বছরের পর বছর লেগে যেতে পারে। তবে আবেগ আর আচরনগত সমস্যাগুলোর ইতিবাচক পরিবর্তন আনা খুব কঠিন। বেশি সময় ধরে চিকিৎসায় অনেক লোকেরই গুরুতর রোগ লক্ষণ থেকে কিছুটা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা সম্ভব।

রোগ লক্ষণ
প্রায় সকলেরই আবেগ এবং আচরনগত কিছু না কিছু সমস্যা থেকেই যায়। কিন্তু বর্ডার লাইন পারসোনালিটি ডিজঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে সমস্যাগুলো তীব্র আকার ধারন করে। দীর্ঘদিন ধরে ভুগতে ভুগতে স্বাভাবিক জীবনকে তছনছ করে দেয়। কমন লক্ষনগুলোর মধ্যে আছেঃ

  • তীব্র আবেগ এবং খুব দ্রুত মেজাজের পরিবর্তন।
  • ক্ষতিকর, আবেগতাড়িতআচরন। যেমনঃ কোন কিছু অপব্যবহার, অশ্রাব্য ভাষার ব্যবহার, গোগ্রাসে খাওয়া, অনিয়ন্ত্রিত ব্যয়, ঝুঁকিপূর্ন যৌন আচরন, বেপরোয়া গাড়ি চালনা ইত্যাদি।
  • সম্পর্ক নিয়ে সমস্যা লেগেই থাকে। কারন খুব সামান্য ব্যাপারে কাউকে এই ভাল বলল তো পরক্ষনেই খারাপ। যার ফলে সম্পর্ক রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।
  • নিজের সম্পর্কে অত্যন্ত সংকীর্ন আস্থা।
  • একাকী হওয়ার ভয়ে চরম ভীত থাকে। তাই সর্বদা কাছের লোকজনকে ধরে থাকতে চায়। এতে অনেক সময় চরম বিরক্তিকর অবস্থা সৃষ্টি হলে কাছের মানুষরাই আস্তে আস্তে দূরে সরে যায়।
  • আগ্রাসি ব্যবহার।

আরো যে সব লক্ষণ দেখা যায় তা হলঃ

v  সবসময়একধরনেরশুন্যতাঅনুভবকরে।

v  হঠাৎ রেগে যায়। ক্রোধান্বিত হয়ে হিংস্র আচরন করে।

v  নিজেকেই নিজে আঘাত করতে থাকে। নিজের শরীরকে জখম করে কিংবা আগুন ধরিয়ে দেয়।

v  আত্মহত্যার চেষ্টা করে। কিছু হলেই মাথায় আত্মহত্যার ভাবনা ঘুরপাক খেতে থাকে।

v  কখনো কখনো ভ্রমগ্রস্ত হয়ে পড়ে বা বাস্তব জ্ঞান হারিয়ে ফেলে।

কেন হয়
কেন হয় তার সঠিক কারন এখনো অজানা। তবে কেউ কেউ মনে করেন মস্তিষ্কে যে সমস্ত রাসায়নিক পদার্থ মেজাজকে কনট্রোল করে তার কোন হেরফের হলে এধরনের বর্ডার লাইন পারসোনালিটি ডিজঅর্ডার দেখা দিতে পারে। আবার অনেক সময় দেখা যায় এটি বংশগত।

শৈশবে কোন মানসিক আঘাত থেকেও এটা হতে পারে। যেমন অবহেলা, বাবা-মা’র মৃত্যু, কোন কিছুর অমর্যাদাকর কিংবা চরম অপব্যবহার ইত্যাদি। ফলে তারা বড় হয়েও সেগুলো ভুলতে পারে না, সর্বদা উদবিগ্ন থাকে, মানসিক চাপে থাকে।

চিকিৎসা
বর্ডার লাইন পারসোনালিটি ডিজঅর্ডার এর চিকিৎসা খুবই কঠিন। কিছু সময়ের জন্য ভাল হলেও পুনরায় তা ফিরে আসে। অন্যদিকে চিকিৎসক কিংবা কাউনসেলরদের সাথেও রোগীদের ভাল সম্পর্ক থাকে না। তবে কিছু কিছু পদক্ষেপ নিয়ে খুব ধৈর্য্য সহকারে অগ্রসর হলে ভাল ফল পাওয়া যেতে পারে। যেমনঃ কাউনসেলিং, থেরাপি, এন্টিডিপ্রেসেন্ট কিংবা মুড স্ট্যাবিলাইজার বা এন্টিসাইকোটিক ঔষধ প্রয়োগ, স্বাস্থ্যকর জীবন-যাপন যেমন পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যসম্মত খাওয়া, নিয়মিত ব্যায়াম, এ্যালকোহল আর নেশাজাতীয় দ্রব্য পরিহার ইত্যাদি।

পরিবার, বন্ধু, আত্মীয়স্বজনদের ভূমিকা

ü  নিজের কারো এ ধরনের ডিজঅর্ডারে ভোগাটা মেনে নেয়া খুবই কষ্টকর। অনেক সময় অসহায় বোধ করতে হয়। তবুও ঘৃনা নয় ভালবাসা দিয়ে আর রোগটা সমপর্কে জেনে রোগীর সাহায্যে এগিয়ে এলে প্রায় ক্ষেত্রেই ভাল ফল লাভ করা যায়।

ü  জানতেহবেকখন, কী ধরনের সহায়তা দরকার। তার প্রতি নজর রাখাও জরুরী। কারন এ ধরনের রোগীরা যেমন উগ্র আচরণ করে, ভাংচুর করে তেমনি আত্মহত্যার মত পথ বেছে নেয়।

ü  স্থানীয়স্বাস্থ্যসেবাকেন্দ্রেএধরনেররোগীদেরজন্যকীকীসেবাপ্রদানকরাহয়ে থাকে তা জেনে নিন। প্রয়োজনে তাদের সহায়তা নিন।

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: ব্যথার নাম আধকপালি
Previous Health Tips: কেন করবেন ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং

More in Health Tip

শিশুর নৈতিকতাবোধের বিকাশ

জীবনে চলার পথে প্রতিদিনই আমরা ভুল-শুদ্ধ, ঠিক-বেঠিক কিংবা ন্যায় অন্যায় ইত্যাদি নির্ধারণ করি যুক্তির আশ্রয়ে। আজ যাকে গগনবিদারী হুংকারে ‘মহান’  বলে দেবতার আসনে বসাই  কয়েকদিন পরেই হয়ত তাকে আবার পাল্টা যুক্তির আশ্রয়ে ‘শঠ’ বলে টেনে-হিঁচড়ে নিচে নামাই। নীতি... See details

শিশুর জন্মদাগ নিয়ে চিন্তিত?

জন্মের পর শিশুদের শরীরের বিভিন্ন জায়গায় লালচে, নীলচে, এমনকি কালো বা বিভিন্ন রঙের দাগ দেখা যায়। এগুলো জন্মদাগ নামে পরিচিত। জন্মদাগ ঠিক কেন হয় তা পুরোপুরি জানা যায়নি। জন্মদাগ সাধারণত দুই ধরনের। ভাসকুলার মার্ক বা রক্তনালিজনিত জন্মদাগ। এটি সাধারণত ত্বকের নিচের অস্বাভাবিক রক্তনালি বা জমাট রক্তের... See details

Noise inside the ears

Rocky, a 24-year-old varsity student, seeks medical attention, being worried about his ears. He is noticing a constant buzzing noise in both  his ears for the last 12 hours. When asked, he reveals that he is a metal music lover and used to hear music on an MP3 player throughout the day.... See details

কফির গুণাগুণ

বর্তমান বিশ্বে চায়ের পাশাপাশি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে কফি। এক কাপ ধোঁয়া ওঠা কফি মুহূর্তে দূর করে দিতে পারে সকল ক্লান্তি। শুধু তাই নয়, কফির রয়েছে বহুমাত্রিক গুণ। ৮ আউন্স কফিতে প্রায় ১৩৫ মিলিগ্রাম ক্যাফেইন থাকে যা মানুষের ওপর উত্তেজক প্রভাব ফেলে ও উদ্দীপক হিসেবে কাজ করে। কফি বিশ্বের দ্বিতীয়... See details

প্রেসক্রিপশন

কান মানবদেহের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই গুরুত্বপূর্ণ অঙ্গে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। যেমন- কানে কম শোনা, কান দিয়ে পুঁজ পড়া, কানে ব্যথা, ইনফেকশন, কোনো কিছু ঢোকা, রক্ত জমা, কানের পর্দা ফাটা ইত্যাদি। এই রোগগুলো কখনো কখনো খুবই মারাত্দক পর্যায়ে যেতে পারে, যদি সঠিক... See details

কফ-কাশির কারণ ও প্রতিকার

প্রায় সব বক্ষ ব্যাধিতে এবং কিছু হৃদরোগে কফ-কাশি হয়ে থাকে। আমাদের দেহে দুটি ফুসফুস রয়েছে। এ দুই ফুসফুসে রয়েছে অসংখ্য ছোট বড় শ্বাসনালি। শ্বাসনালি বা ব্রংকাস থেকেই কফ তৈরি হয়। কফ-কাশির প্রসঙ্গ এলেই যে রোগের কথা প্রথমে মনে আসে, সেটি হল যক্ষ্মা। যক্ষ্মা হলে কাশি লেগেই থাকে। প্রথম দিকে কফ পাতলা... See details

healthprior21 (one stop 'Portal Hospital')