home top banner

News

ডায়াবেটিস রোগীদের সেবায় সানোফি বাংলাদেশের ওয়েবসাইট
15 November,13
Tagged In:  diabetes   Posted By:   Healthprior21
  Viewed#:   134

 ডায়াবেটিস রোগীদের সেবায় সানোফি বাংলাদেশ লিমিটেড ও ডায়াবেটিস সাপোর্ট গ্রুপ (ডেএসজি)একটি ওয়েবসাইট চালু করলো। www.care4diabetes.org নামের এ ওয়েবসাইটটি রেজিস্টার্ড রোগীদের মেডিকেল রেকর্ড দেখা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে জানানোর মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ বিষয়ে ধারণা দেবে। ঢাকায় ডায়াবেটিস সাপোর্ট গ্রুপের প্রথম মিটিং এটি।বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ প্রথম ডায়াবেটিস সাপোর্ট গ্রুপ (ডেএসজি) এর সাথে কাঁধে কাঁধে মিলিয়ে সানোফি এভেন্টিস বাংলাদেশ লিমিটেড ডায়াবেটিস এর প্রতিরোধ, প্রতিকার এবং ব্যবস্থাপনা নিয়ে সচেতনতা বিস্তারে কাজ করার অঙ্গীকার নিয়ে এ ওয়েবসাইট চালু করলো।বৃহস্পতিবার সাড়ে ১২ টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ ওয়েবসাইটের উদ্বোধন করেন অধ্যাপক এমেরিটাস ড. হাজেরা মাহতাব। এ সময় উপস্থিত ছিলেন, অধ্যাপক ফারুক পাঠান, অধ্যাপক জাফর লতিফ,বাংলাদেশ ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান এবং ডিএসজির সেক্রেটারি জেনারেল আহসান জহির প্রমুখ।ডিএসজির এক লিখিত বক্তব্যে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী বতর্মান বিশ্বে ৩৪৬ মিলিয়নের অধিক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এখনই যথাযথ ব্যবস্থা না নিলে ২০৩০ সালের মধ্যে এ সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে যাবে। বাংলাদেশ ৩.২ মিলিয়ন ডায়াবেটিস রোগী নিয়ে বতর্মানে ৮ম অবস্থানে রয়েছে। ২০৩০ সালের মধ্যে এ সংখ্যা ১১ মিলিয়ন ছাড়িয়ে যাবে। যা বাংলাদেশকে বিশ্বের মধ্যে ৭ম অবস্থানে নিয়ে যাবে।ড. হাজেরা মাহতাব বলেন, জাতীয় অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিমের স্বপ্ন সার্থক করার লক্ষ্যে আমি আমার কর্মজীবনের শুরু থেকে ডায়াবেটিস এর চিকিৎসা নিয়ে কাজ করে যাচ্ছি। ৫৬ বছর পর দেশে ডায়বেটিস নিয়ন্ত্রণে অনেকটা এগিয়েছে। আজকে ডিএসজির নতুন এই উদ্যোগটি বাংলাদেশে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ইতিহাসে একটি মাইলস্টোন হয়ে থাকবে। কারণ এই ওয়েবসাইটের মাধ্যমে প্রথমবারের মতো একজন রোগী নিজে তার রোগ নিয়ন্ত্রণে এবং অন্যকে সাহায্য করতে সক্ষম হবে।সানোফি বাংলাদেশ মেডিক্যাল ও রেগুলেটরি এফেয়ার্ ডিরেক্টর ড. মাহমুদ আবেদিন খান বলেন, সানোফি একটি রোগীকেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে এ উদ্যোগকে স্বাগত জানায়।

সূত্র - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Please Login to comment and favorite this News
Next Health News: স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৮৯ কর্মকর্তার পদোন্নতি
Previous Health News: ‘অনন্য’ নজির

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')