home top banner

খবর

অবরোধে শিক্ষানবিশ চিকিৎসকদের একাত্মতা
২১ এপ্রিল, ১৪
Tagged In:  public health   Posted By:   Healthprior21
  Viewed#:   20

ছাত্রীদের আবাসিক হল ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমানাপ্রাচীর দিয়ে মেডিকেল কলেজ ও হাসপাতাল আলাদা করার দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন করে গতকাল রোববারও মহাসড়কে অবরোধ ও ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন তাঁরা।

এদিকে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে দাবি আদায়ে দিনভর কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসক পরিষদ। সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ে তাঁরা কলেজ কর্তৃপক্ষকে এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন। অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী ছুরিকাহতের ঘটনায় কর্মবিরতি পালন করেছেন হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসক ও কর্মচারীদের ধর্মঘটের মুখে সাময়িকভাবে হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিল গতকাল জরুরি বৈঠক করেছে। অচলাবস্থার সৃষ্টি হওয়ায় বিকেলে সব পক্ষকে নিয়ে বৈঠক করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বগুড়া শাখার নেতারা। বৈঠকে সব পক্ষই কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে প্রাচীর নির্মাণের দাবি জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার রাতে ছাত্রীনিবাসের গণকক্ষ থেকে ছয়টি মুঠোফোন, একটি ট্যাব এবং নগদ টাকাপয়সা চুরির ঘটনায় দ্বিতীয় দিনের মতো গতকাল বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা ২১ দফা দাবি আদায়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন। এ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। এদিকে শনিবার শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে দেলোয়ার হোসেন নামে হাসপাতালের এক কর্মচারী বহিরাগতদের হামলায় ছুরিকাহত হন। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়ন সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এক ঘণ্টার কর্মবিরতি পালন করে।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মিঠুন বাহাদুর বলেন, ‘শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা তাঁদের সঙ্গে থাকব। তবে রোগীরা যাতে দুর্ভোগে না পড়েন, সেদিক বিবেচনা করে শিক্ষানবিশ চিকিৎসকদের একটি দল সেবাদান অব্যাহত রাখবে।’

কলেজ অধ্যক্ষ এ কে এম আহসান হাবিব প্রথম আলোকে বলেন, একডেমিক কাউন্সিলের বৈঠকে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো নিয়ে আলোচনা হয়েছে। জরুরিভিত্তিতে ছাত্রীনিবাসের সীমানাপ্রাচীরে কাঁটাতারের বেড়া নির্মাণে সিদ্ধান্ত হয়েছে।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: একের পর এক হাসপাতালে অশান্তি, বিপাকে সরকার
Previous Health News: গাইবান্ধায় ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')