home top banner

খবর

ছয় চিকিৎসকের মধ্যে উপস্থিত দুই!
০৩ ফেব্রুয়ারী, ১৪
Tagged In:  doctors of Bangladesh  public health   Posted By:   Healthprior21
  Viewed#:   32

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিমের নিজ জেলা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ সোমবার ছিল প্রায় চিকিৎসকশূন্য। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোলায়মানসহ চারজন চিকিৎসক অনুপস্থিত ছিলেন। রোগীরা চিকিৎসাসেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়।

আজ বেলা পৌনে ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বহির্বিভাগে রোগী দেখছেন দন্ত চিকিৎসক আলী হোসেন তালুকদার। আর জরুরি বিভাগে রোগী দেখছেন ইকবাল হাসান। এখানে কর্মরত নয়জন চিকিৎসকের মধ্যে স্ত্রীরোগ বিশেষজ্ঞ আঞ্জুমানয়ারা বকুল ও অবেদনবিদ (অ্যানেসথেসিয়া) মাহবুবুল আলম সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেষণে (ডেপুটেশন) রয়েছেন। চিকিৎসক আসমাউল হুসনা মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। মোমেনা পারভীন, শিমুল তালুকদার ও ইসরাত আলী হাসপাতালে আসেননি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোলায়মান বগুড়া থেকে এসে দায়িত্ব পালন করে থাকেন। আজ তিনিও হাসপাতালে ছিলেন না।

কর্মস্থলে অনুপস্থিত থাকা প্রশ্নে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোলায়মান এই প্রতিবেদককে বলেন, ‘সিরাজগঞ্জে মিটিং ছিল। সেখান থেকে নিজ বাড়ি বগুড়ায় এসেছি। আগামীকাল তাড়াশে যাব।’ অন্য চিকিৎসকদের অনুপস্থিতির ব্যাপারে তিনি বলেন, চারজন কর্তব্যরত থাকার কথা। কেন ছিল না, বিষয়টি জেনে জানানো যাবে।

সিরাজগঞ্জের সিভিল সার্জন মাইনুদ্দিন মিঞা বলেন, ‘বিষয়টি শুনেছি। অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাকুয়াদীঘি গ্রামের আবুল কালাম আজাদ বলেন, ‘চিকিৎসক নেই, বিষয়টি জানতাম না। স্ত্রীকে নিয়ে এসে চিকিৎসক না পেয়ে বাধ্য হয়ে ফিরে যাচ্ছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একাধিক কর্মচারী জানান, চিকিৎসকেরা নিয়মিত না এলেও তাঁদের অনুপস্থিত ধরা হয় না। সবার হাজিরা খাতায় স্বাক্ষর ঠিকমতোই দেখানো হয়।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির বলেন, ‘দুই সপ্তাহ আগে দুই দিন আমি হাসপাতালে গিয়ে চিকিৎসক ও কর্মচারীদের অনুপস্থিত দেখতে পাই। বিষয়টি উপজেলার মাসিক সভায় উপস্থাপন করে রেজুলেশন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠিয়েছি।’ তিনি জানান, চিকিৎসকেরা অনুপস্থিত থাকেন এবং দু-একজন চিকিৎসক হাসপাতাল চলাকালীন সময়ে হাসপাতাল গেটের ক্লিনিকে রোগী দেখেন, এমন খবর পেয়ে সরেজমিনে গিয়ে এর সত্যতা পান তিনি। বিষয়টি সিভিল সার্জনকে জানানোর পরও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।

উল্লেখ্য, কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে গতকাল রোববার নরসিংদীর শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাত চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।

সূত্র -প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: শেষরাতে প্লাস্টিক সার্জারি করতেন গাদ্দাফি
Previous Health News: নকল-নিম্নমানের ওষুধে সয়লাভ হচ্ছে বাজার

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')