home top banner

খবর

নড়বড়ে যন্ত্রে চলছে ক্যানসারের চিকিৎসা
২১ ডিসেম্বর, ১৩
Tagged In:  cancer treatment  rajshahi medical college and hospital   Posted By:   Healthprior21
  Viewed#:   53

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রায় দেড় যুগ আগের একমাত্র কোবাল্ট-৬০ যন্ত্রটি দিয়ে চলছে ক্যানসারে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও শিক্ষার্থীদের পাঠদান। বাড়তি রোগীর চাপ নিতে না পেরে মাঝেমধ্যেই অচল হয়ে পড়ে যন্ত্রটি। এদিকে আড়াই মাস আগে মন্ত্রণালয় থেকে হাসপাতালের জন্য নতুন আরেকটি যন্ত্র অনুমোদন করা হলেও আজও তা এখানে এসে পৌঁছায়নি।
হাসপাতাল সূত্র জানায়, ঢাকার বাইরে শুধু রাজশাহী মেডিকেল কলেজেই এমফিল ও এমডি রেডিও থেরাপি (অনকোলজি) ডিগ্রি দেওয়া হয়। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পাশাপাশি এখানে প্রতিদিন ক্যানসারে আক্রান্ত এক থেকে দেড় শ রোগীর চিকিৎসা হয়। এ জন্য ১৯৯৬ সালে আনা চীনের তৈরি কোবাল্ট-৬০ যন্ত্রটিই একমাত্র ভরসা। তবে দীর্ঘ ব্যবহারে এটির কার্যক্ষমতা প্রায় নিঃশেষ। সূত্রটি জানায়, জুলাই মাসে হাসপাতালের পাঠানো চাহিদাপত্র অনুযায়ী স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় একটি কোবাল্ট-৬০ যন্ত্রের অনুমোদন দেয়। গত ৩ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের উপসচিব আবদুল মালেক স্বাক্ষরিত অনুমোদনপত্রের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়। কিন্তু যন্ত্রটি এখনো হাসপাতালে সরবরাহ করা হয়নি।
এমফিলের ছাত্র শাফায়াত হাবিব জানান, এখানে এমফিল ও এমডি (ডক্টর অব মেডিসিন) করার সুযোগ আছে। কিন্তু ভালো যন্ত্রপাতি নেই। তিনি আরও বলেন, লিন্যাক যন্ত্র না থাকায় এখানে চামড়ায় ক্যানসারের চিকিৎসা করা যায় না। এতে যেমন চিকিৎসা ব্যাহত হচ্ছে, তেমনি শিক্ষার্থীদেরও যথাযথ জ্ঞানার্জনে সমস্যা হচ্ছে। রেডিও থেরাপি বিভাগের প্রধান দায়েম উদ্দিন জানান, কোবাল্ট-৬০ যন্ত্রের সঙ্গেই লিন্যাক নামের আরেকটি যন্ত্রের চাহিদাও মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কোবাল্ট যন্ত্রটি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তাঁরা শুনেছেন। কিন্তু লিন্যাক যন্ত্রটির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, জানা নেই।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান বলেন, বর্তমানে একটি পুরোনো যন্ত্র দিয়ে ক্যানসারের মতো রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু এই যন্ত্রে রোগের নির্ভুল পরিমাপ করা সম্ভব হচ্ছে না। নতুন একটি যন্ত্রের জন্য মার্কিন একটি প্রতিষ্ঠানের সঙ্গে কেন্দ্রীয় ঔষধাগারের চুক্তি হয়েছে। নতুন যন্ত্রটি আসতে হয়তো আরও বছর খানেক লাগবে।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: দিনে একটি আপেল বাঁচাতে পারে হাজারো প্রাণ
Previous Health News: দীর্ঘস্থায়ী অপুষ্টির কারণ বৈষম্য

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')