home top banner

স্বাস্থ্য টিপ

সুগন্ধে সতেজ
০২ নভেম্বর, ১৩
Tagged In:  staying fresh  
  Viewed#:   96

ফিটফাট পোশাক পরে বের হচ্ছেন, কিসের যেন কমতি রইল। পছন্দের সুগন্ধির কয়েক ফোঁটা মেখে নিলেন। ব্যস, এখন সব ঠিকঠাক।

একদিকে অত্যন্ত দামি সুগন্ধি যেমন বাজারে পাওয়া যায়। অন্যদিকে বেশ কম দামেও পাওয়া যায় নানা ব্র্যান্ডের সুগন্ধি। সাধ ও সাধ্য মিলিয়ে যেমনটি পছন্দ তেমন সুগন্ধি এখন চাইলেই মেলে।

বাজার ঘুরে দেখা গেল, মেয়েদের কাছে নিনা রিচি, ফিফথ এভিনিউ (এলিজাবেথ আরডেন), শ্যানেল ব্র্যান্ডগুলো বেশ জনপ্রিয়। আর পুরুষদের কাছে কদর ভারসাচে, আরমানি, হুগো বস, ডেভিড অফ, অ্যাডিডাস, পোলো ইত্যাদির। এই সুগন্ধিগুলো এক হাজার ৫০০ থেকে তিন হাজার ৫০০ টাকার মধ্যে পাওয়া যায়। রুচি ও পছন্দ অনুযায়ী এসব সুগন্ধি চাইলেই এক লহমায় বাড়িয়ে দিতে পারে আপনার ব্যক্তিত্বকে।সুগন্ধে সতেজ

কখন কোন ধরনের সুগন্ধি ব্যবহার করতে হবে, জানতে চাইলে ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিন বলেন, ‘ব্যক্তিত্বের সঙ্গে মিলিয়েই পারফিউম ব্যবহার করা উচিত। দিনের বেলায় ব্যবহার করতে পারেন লাইম কিংবা স্পাইসি ধরনের সুগন্ধি। আর রাতে বেছে নিন একটু কড়া ধাঁচের সুগন্ধি। এ ছাড়া পরিবেশ অনুযায়ী আলাদা সুগন্ধি ব্যবহার করতে হয়। শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালতে হালকা গন্ধের সুগন্ধি দেওয়া ভালো। বিয়েবাড়িতে কড়া গন্ধযুক্ত পারফিউম ব্যবহার করা যায়। শেষ কথা হলো, এমন পারফিউম ব্যবহার করতে হবে যেন আপনার ব্যক্তিত্বের সঙ্গে মিলে যায়।’

সুগন্ধে সতেজসুগন্ধি কেনার সময় ভালো করে গন্ধটা বুঝে নিতে চাইলে, সাদা কাগজে স্প্রে করে নিন। বাতাসে শুকিয়ে গন্ধ নিলে আসল গন্ধটা আপনি উপভোগ করতে পারবেন। আর শরীরে পারফিউম সেপ্র করার সময় যদি গড়িয়ে পড়ে যায়, বুঝতে হবে সুগন্ধিটির মেয়াদ ফুরিয়ে এসেছে।

সুগন্ধি সেপ্র করার সময় একটু দূর থেকে স্প্রে করতে হয়। এতে গন্ধটা ভালো ছড়ায়। আর বেশি দিন রেখে দেওয়া সুগন্ধি ব্যবহার করলে কাপড়ে দাগ বসতে পারে। ব্যবহার করার পর পারফিউম স্বাভাবিক তাপমাত্রার কোনো জায়গায় সংরক্ষণ করুন। সুগন্ধিটি ভালো থাকবে অনেক দিন।


সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: বার্নিং মাউথ সিনড্রোম
Previous Health Tips: উৎসবের পরও সজীব

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')