home top banner

স্বাস্থ্য টিপ

সারাদিন সতেজ থাকতে যা করবেন
০৯ মার্চ, ১৪
Tagged In:  staying fresh  be fresh  
  Viewed#:   248

Stay-freshসকালের শুভ্র স্নিগ্ধ হাওয়া দিনের শুরুটাই মন ভালো করে দেয়। সকালের সেই সতেজ ভাব সারাদিনের সকল কাজে প্রভাব ফেলে। মন ভালো থাকে, কাজের চাপকে চাপ মনে হয় না, সব কিছুকে ভালো লাগে তখন। কিন্তু দিনের শুরুতে সকালটা ভালো না কাটলে পুরো দিনটিই খারাপ যায়। সামান্য কারণেই অনেক বিরক্ত লাগে অথবা মেজাজ খারাপ হয়ে যায়। সব কিছুতেই ক্লান্তি এসে ভর করে। পুরো দিনের সকল কাজের পরিকল্পনা পর্যন্ত ভেস্তে যেতে পারে। আমরা সবাই চাই সকালটা শুরু হোক মন ভালো দিয়ে। কিন্তু আপনা আপনিই তো আর সকাল ভালো হবে না। এরজন্য আপনাকেই কিছু কাজ করতে হবে। 


সকাল ভালো তো দিন ভালো
। আর এর জন্য একটু কষ্ট করে কিছু সহজ কাজ করে দিনের শুরুটা ভালো করে নিন। ভোরে ঘুম থেকে ওঠা অনেকেরই অভ্যাসের মধ্যে পড়ে না। শীতকালে তো কারোরই নয়। কিন্তু গবেষকদের মতে ভোরে ঘুম থেকে উঠলে দিনের শুরুটাই ভালো হয়। সকালের আলো ও বাতাস দুটোই স্বাস্থ্যের জন্য বেশ ভালো তা সবাই জানেন। কিন্তু স্বাস্থ্যের জন্য ভালোর পাশাপাশি মন ভালো করারও বেশ কার্যকরী বৈশিষ্ট্য রয়েছে ভোরের আলোর। সুতরাং সারাদিন সতেজ থাকতে চাইলে ভোরে ঘুম থেকে উথার অভ্যাস করুন। 

সকালে শারীরিক ব্যায়াম ও যোগব্যায়াম স্বাস্থ্যের জন্য যতটা ভালো তার চাইতে বেশি ভালো আপনাকে সারাদিন স্বতঃস্ফূর্ত রাখার জন্য। সকালের শুরুতে খানিকক্ষণ ব্যায়াম করে নিলে সারাটি দিন আপনি নিজেকে অনেক কর্মক্ষম রাখতে পারবেন। সাইকোলজিস্টদের মতে যোগব্যায়ামের ফলে মস্তিষ্কে ‘সেরিটেনিন’ নামক হরমোনের নিঃসরণ ঘটে যা মন ভালো করার হরমোন হিসেবে পরিচিত। তাই সকাল থেকে মন ভালো রাখতে চাইলে ব্যায়াম করুন।

অনেকেই সকালে নাস্তা খান না। অনেকে সময়ের অভাবে আবার অনেকে ডায়েট করতে চান বিধায় সকালে নাস্তা না করেই কাজে লেগে পড়েন। কিন্তু আপনার দিনের শুরুটা খারাপ করার জন্য এই সামান্য নাস্তা না খাওয়ার ব্যাপারটিই দায়ী তা হয়তো আপনি নিজেও জানেন না। সকালের নাস্তা কোনোভাবেই এড়িয়ে যাবেন না। সারাদিন শরীরকে কার্যক্ষম রাখতে সকালের নাস্তাই অন্যতম। সকালে নাস্তা না করলে পুরো দিনই আপনার নিজেকে দুর্বল লাগবে। তাই সকালে স্বাস্থ্যকর নাস্তা খাবার চেষ্টা করুন। স্বাস্থ্য ভালো রাখার সাথে সাথে সারাদিন সতেজ থাকবেন। 

সকালে উঠে এক কাপ চা/কফি পান করুন। গবেষণায় দেখা যায় ক্যাফেইন মনের সতেজতায় ও শরীরে উদ্যম আনতে সব থেকে বেশি কার্যকরী উপাদান। সকালের নাস্তার সাথে এক কাপ চা/কফি পুরো দিনই আপনাকে দেবে কাজ করার ক্ষমতা। অনেক বেশি স্বাস্থ্য সচেতন মানুষ চা/কফি খান না, কিন্তু স্বাস্থ্য রক্ষায় সামান্য ক্যাফেইনেরও দরকার আছে। সবাইকে বলছি, দিনের শুরু এক কাপ চা/কফি দিয়ে করেই দেখুন না দিনটি কেমন তরতাজা যায়। 

সকালে ঘুম থেকে উঠা যখন দেরি হয়ে যায়। কিংবা অনেক কাজের ব্যস্ততায় এবং আলসেমি করে অনেকেই তাড়াহুড়ো করে তৈরি হয়ে কাজে লেগে যান বা বাইরে বেরিয়ে যান। কিন্তু সাইকোলজিস্টদের মতে একটি ভালো পোশাক, একটু ভালো সাজগোজ মনের ওপর অনেক ভালো প্রভাব ফেলে। সকালে আয়নায় নিজেকে একটু ভালো করে দেখুন। একটু ভালো মত তৈরি হন। আয়নায় নিজেকে ভালো দেখালে পুরো দিনই ভালো কাটবে আপনার। 

সূত্র - হেলো টুডে 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: সহজে কাঙ্ক্ষিত চাকরি পেতে যেসকল দক্ষতা থাকা অত্যন্ত জরুরি
Previous Health Tips: হঠাৎ আঘাত পেলে কী করবেন

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')