home top banner

স্বাস্থ্য টিপ

৫ উপায়ে বুঝুন হার্ট-অ্যাটাকে আক্রান্ত কিনা ও যা করবেন
১৪ মে, ১৪
Tagged In:  heart attack  heart disease  
  Viewed#:   356

heart-attack-victims

হার্ট অ্যাটাকে আক্রান্ত হলেও, অনেক সময় তা বুঝে উঠতে বেশ দেরি হয়ে যায়। ফলে, আর কিছুই করার থাকে না। চিকিৎসকের কাছে শুনতে হয়, আরেকটু আগে ভর্তি করালে রোগীকে হয়তো বাঁচানো যেতো। কথাটা যে তারা অকারণে বলেন, তেমনটা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু নয়। ৪০ বছর বয়সের বেশি মানুষের ক্ষেত্রে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুর হারটাই সবচেয়ে বেশি। তাই সময় থাকতে সচেতন হওয়াটা অত্যন্ত জরুরি। অনেক সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত রোগীকে সময়মতো সঠিক হাসপাতাল ও চিকিৎসকের কাছে নিয়ে যেতে দেরি হয়ে যায়। এই হাসপাতাল থেকে বললো, ওই হাসপাতালে নিয়ে যান। 


এভাবে মূল্যবান সময়টা হারিয়ে ফেললেন আপনি। শেষ পর্যন্ত সঠিক হাসপাতাল ও হার্ট-বিশেষজ্ঞের খোঁজ পেলেন। কিন্তু, চিকিৎসক আপনার প্রিয় মানুষটিকে মৃত ঘোষণা করলো। এই সময়টা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১ মিনিটও বাজে নষ্ট করার সময় তখন রাখা উচিত নয়। এজন্য সবসময়ই জরুরি ফোন নম্বরগুলো একটি ডায়েরি বা ফোনবুকে ও মোবাইলে লিখে রাখুন। মোবাইল হারিয়ে গেলে বা খুঁজে না পেলে, আপনার ফোনবুক তখন হবে একমাত্র ভরসা। তাছাড়া ডায়েরিতেও গুরুত্বপূর্ণ ফোন-নম্বরগুলো লেখা থাকে। অ্যাম্বুলেন্স সার্ভিস সঙ্গে সঙ্গে পেলে ভাল। না হলে, যে কোন যানবাহনে দ্রুত হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করুন।

আপনার বাড়ির কাছে হার্টের মানসম্মত হাসপাতাল সম্পর্কে অবগত থাকাটা বেশ জরুরি। প্রয়োজনের সময় এই বাড়তি খাটনিটুকুই আপনার প্রিয়জনের প্রাণ বাঁচাতে অনেক বড় ভূমিকা রাখবে। হার্টে যখন পর্যাপ্ত রক্ত সরবরাহ বাধাপ্রাপ্ত হয়, তখন হার্ট অ্যাটাকে আক্রান্ত হয় মানুষ। বেশির ভাগ ক্ষেত্রেই হঠাৎ করে হার্ট অ্যাটাকে আক্রান্ত হতে পারেন কোন ব্যক্তি। রক্তবাহী ধমনীতে হঠাৎ রক্ত জমাট বেঁধে গিয়ে হার্টে স্বাভাবিক রক্ত চলাচল সম্পূর্ণ ব্যাহত হতে পারে ও হার্ট অক্সিজেন বঞ্চিত হয়। যার ফলে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যু ত্বরান্বিত হয়। হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে বোঝার কয়েকটি উপায় আছে। 

নিচের লক্ষণগুলো দেখলে উদাসীনতায় মূল্যবান সময় হারাবেন না: heart-diseases

১) বুকে যদি ভীষণ যন্ত্রণাবোধ করেন ও শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয় বা শ্বাস নিতে কষ্ট হয়, বিষয়টাকে মোটেই হালকাভাবে নেবেন না। দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অনেক সময় পেটে জমা গ্যাস ওপরের দিকে ওঠার চেষ্টায় বুকে ধাক্কা দিতে পারে। সেক্ষেত্রেও একই ধরনের অনুভূতি হতে পারে। চিকিৎসকের কাছে যাওয়ার আগে খানিকটা মুড়ি ও অল্প পানি খেয়ে নিন। প্রয়োজনে গ্যাসের একটি বা দুটি ট্যাবলেটও খেয়ে দেখতে পারেন। গ্যাসের কারণে এমনটা হলে, তাতে অনেকটা আরামবোধ করবেন। তারপরও অবশ্যই চিকিৎসকের কাছে গিয়ে স্বাস্থ্য-পরীক্ষা করিয়ে নিন।
২) ভীষণ অবসাদ ও ক্লান্তিও হার্ট অ্যাটাকের সাধারণ লক্ষণসমূহের একটি। 
৩) কাঁধ, ঘাড় ও হাতের মাংসপেশীতে যন্ত্রণা ছড়িয়ে যাওয়াও হার্ট অ্যাটাকের লক্ষণ। 
৪) সাধারণভাবে যে রকম ঘাম হয়, তাতে যদি হঠাৎ করে পরিবর্তন আসে, হাতের তালু ঘামতে শুরু করে ও মাথা ঘোরার অনুভূতি হয়, তবে সাবধান। 
৫) অনেক সময় বদহজমের অনুভূতির সঙ্গে দুই বাহুতে ব্যথা বা শক্ত শক্তভাব, শ্বাস-প্রশ্বাসে সমস্যা বা স্বভাবিকভাবে দম নিতে কষ্ট হওয়া এবং চোয়াল ব্যথাও হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। 

ওপরে বর্ণিত লক্ষণসমূহ দেখা দিলে, আপনার উচিত হবে অবিলম্বে সঠিক হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া ও স্বাস্থ্য-পরীক্ষা করানো। মনে রাখবেন, সৃষ্টিকর্তার ইচ্ছা এবং আমাদের সঠিক সিদ্ধান্ত, পর্যাপ্ত পূর্ব-প্রস্তুতি, সচেতনতা ও প্রয়োজনের সময় দ্রুত পদক্ষেপই পারে আমাদের আপনজনদের প্রাণ বাঁচাতে।

সূত্র - দৈনিক মানবজমিন

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: কলার মোচা ও থোড়ের পুষ্টিগুণ
Previous Health Tips: পিঠব্যথা সমস্যা

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')